Deepika Padukone Baby Bump: রবিবার দীপিকা ও রণবীর সিং যখন তাঁদের দ্বিতীয় প্রেগন্যান্সির খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন, মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেল কয়েক সপ্তাহ আগের একটি ভিডিও। গত ২০ মার্চ মুম্বইতে ঋষভ ঋখীরাম শর্মার মিউজিক্যাল কনসার্টে শাশুড়ি অঞ্জু ভবনানি এবং ননদ ঋতিকার সঙ্গে হাজির হয়েছিলেন দীপিকা। তখন অনেকেই হয়তো খেয়াল করেননি, কিন্তু আজ ভক্তরা বলছেন— ‘লক্ষণ তো তখনই ছিল!’

দুপাট্টার কারসাজি?
কনসার্টে দীপিকা পরেছিলেন একটি লাল ও সোনালি কাজ করা ঢিলেঢালা আজরখ কুর্তা সেট। নেটিজেনদের দাবি, সেদিন দীপিকা বারবার তাঁর ওড়না দিয়ে পেট আড়াল করার চেষ্টা করছিলেন। ওই ভিডিওটি এখন নতুন করে ভাইরাল হতেই ভক্তরা বলছেন, ‘আমি তখনই বুঝেছিলাম ও প্রেগন্যান্ট, এখন সব জলের মতো পরিষ্কার।’ তবে এই প্রথম নয়, গত ডিসেম্বরেই প্রথম দীপিকা দ্বিতীয় প্রেগন্য়ান্সির ইঙ্গিত দিয়েছিলেন।
৪০তম জন্মদিন উপলক্ষ্য়ে ফ্যান মিট আয়োজন করেছিলেন দীপিকা। সেখানে নিজের তলপেটে হাত দিতে দেখা গিয়েছিল নায়িকা। ফ্যানেদের দাবি, দীপিকা আগেই বুঝিয়ে দিয়েছিলেন মা হতে চলেছেন তিনি।
সতর্ক ছিলেন কি ‘মম টু বি’?
কনসার্টে উপস্থিত লোকজন জানাচ্ছেন, সেদিন দীপিকা বেশ শান্ত ছিলেন এবং দীর্ঘ সময় ধরে মিউজিক উপভোগ করেছেন। সাধারণত ভারী স্টেজ লাইট বা ভিড় এড়ানোর চেষ্টা করলেও, সেদিনের সেই অনুষ্ঠানে তাঁকে বেশ স্বচ্ছন্দ লেগেছিল। তবে ভক্তদের চোখে ধরা পড়েছে তাঁর মুখের সেই বিশেষ ‘প্রেগন্যান্সি গ্লো’ এবং সচেতনভাবে পেট ঢেকে রাখার কায়দা।
শনিবার রাতেই টিনসেল টাউনে ছড়িয়ে পড়ে দীপিকার দ্বিতীয় প্রেগন্যান্সির গুঞ্জন। দেরি করেননি দীপবীর। রবিবার সকালে প্রেগন্যান্সি টেস্ট কিটের পজেটিভ রেজাল্ট হাতে মেয়ে দুয়ার ছবি শেয়ার করেন। জানিয়ে দেন, বড় দিদি হতে চলেছে তাঁদের দেড় বছরের মেয়ে।
{{/usCountry}}শনিবার রাতেই টিনসেল টাউনে ছড়িয়ে পড়ে দীপিকার দ্বিতীয় প্রেগন্যান্সির গুঞ্জন। দেরি করেননি দীপবীর। রবিবার সকালে প্রেগন্যান্সি টেস্ট কিটের পজেটিভ রেজাল্ট হাতে মেয়ে দুয়ার ছবি শেয়ার করেন। জানিয়ে দেন, বড় দিদি হতে চলেছে তাঁদের দেড় বছরের মেয়ে।
{{/usCountry}}পেশাদারিত্বের চূড়ান্ত
আশ্চর্যের বিষয় হলো, এই অবস্থাতেই তিনি অল্লু অর্জুনের ‘রাকা’ ছবির জন্য অ্যাকশন দৃশ্য শ্যুট করছেন এবং শাহরুখের ‘কিং’ ছবির কাজও শেষ করার পরিকল্পনা করছেন। মা হওয়ার এই খবর যেমন আনন্দের, তেমনি তাঁর এই অদম্য কর্মস্পৃহা অবাক করছে সবাইকে।
দীপবীরের অটুট বন্ধন
২০১৮ সালে ইতালিতে রাজকীয় বিয়ে, তারপর ২০২৪-এর সেপ্টেম্বরে মেয়ে দুয়া-র জন্ম। দীপিকা বারবার প্রমাণ করেছেন তিনি কেবল একজন সফল অভিনেত্রী নন, একজন লড়াকু মা-ও। ভরা প্রেগন্যান্সিতে এই ‘খতরনাক’ অ্যাকশন কি তবে বলিউডে দীপিকার নাম আরও একবার সোনার অক্ষরে লিখে রাখবে? ভক্তরা অন্তত সেই আশাতেই দিন গুনছেন। সূত্রের খবর, প্রেগন্যান্সির দ্বিতীয় পর্যায়ে রয়েছেন দীপিকা। দুয়ার ভাই বা বোনুর অপেক্ষায় দিন গুনছেন তারকা দম্পতি।