...
...
Next Story

‘নির্বাসন’ কাটিয়ে দেশু ৭-এ ফিরলেন অনির্বাণ! দেবের গুগলি, কী বলছেন স্বরূর বিশ্বাস

খবর যদিও আগেই ছিল। শুক্রবার দেশু সাতে অনির্বাণ থাকায় সিলমোহর দেন দেব। এদিকে দেবের ছবিতে অনির্বাণ থাকছেন জানতে পারার পরই সংবাদমাধ্যমের তরফে যোগাযোগ করা হয় স্বরূপ বিশ্বসারে সঙ্গে। কী প্রতিক্রিয়া এল?

Published on: Apr 11, 2026, 13:13:43 IST
Advertisement

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্য়ায়ের মৃত্যুর পর, তোলপাড় টলিউড। রাহুলের বিচার চেয়ে, টলিউডে নিরাপত্তা জোরদার করতে চলতি সপ্তাহে কর্মবিরতিও ডাকা হয়েছিল। আর সেই দিন অভিনেতা থেকে কলাকুশলী, পরিচালক থেকে প্রযোজকরা দফায় দফায় মিটিং করেন। সেদিন একগুচ্ছ সিদ্ধান্তের মাঝে, দেব সংবাদমাধ্যমের সামনে ঘোষণা করেন, টলিউড থেকে ‘ব্যান কালচার’ সরিয়ে ফেলতে হবে। এমনকী, তিনি সরাসরি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে বলেন ব্যাপারটা দেখতে। এমনকী, স্বরূপ বিশ্বাসের সঙ্গে কথা বলে নেওয়ার অনুরোধও করেন।

দেশু সেভেনে অনির্বাণকে নিয়েছেন দেব, কী প্রতিক্রিয়া স্বরূপ বিশ্বাসের?
দেশু সেভেনে অনির্বাণকে নিয়েছেন দেব, কী প্রতিক্রিয়া স্বরূপ বিশ্বাসের?

এরপরই আসে দেবের মাস্টারস্ট্রোক। শুক্রবার দেশু সাতে অনির্বাণ থাকায় সিলমোহর দেন। যদিও অনির্বাণকে কোন ধরনের চরিত্রে দেখা যাবে, সেই তথ্য এখনও প্রকাশ্যে আনা হয়নি। এদিকে দেবের ছবিতে অনির্বাণ থাকছেন জানতে পারার পরই সংবাদমাধ্যমের তরফে যোগাযোগ করা হয় স্বরূপ বিশ্বসারে সঙ্গে। তবে উলটো দিক থেকে জবাব আসে, ফেডারেশন নাকি এই ব্যাপারটা কিছু জানে না। এই বিষয়ে অবগত নন তাঁরা। এমনকী পরিচালক সংগঠনের কোনও চিঠিও নাকি তিনি এখনও পাননি।

যদিও দেব ইতিমধ্যেই মুখ খুলেছেন আনন্দবাজারে। বলেছেন, ‘হ্যাঁ, উঠল (ব্যান)। এক জন নয়, সকলের উপর থেকেই উঠল। আমি তো নিজের টাকায় কাজ করছি, আর পরিচালকও আমিই।’ সঙ্গে তিনি অনির্বাণ প্রসঙ্গে আরও জানিয়েছেন যে, ‘আমার ছবিতে প্রয়োজন ছিল অনির্বাণকে। কাউকে দেখানোর জন্য বা আমি কত বড় ক্ষমতাশীল, সে সব দেখানোর জন্য ওকে নিইনি।’

প্রসঙ্গত, দেশু সাত পরিচালনা করছেন দেব নিজেই। শুক্রবারই তাঁর ঘোষণা হয়। দেব জানিয়েছেন যে, রুক্মিণীই তাঁকে পরিচালনা করার পরামর্শ ও উৎসাহ, দুটোই জুগিয়েছেন। জুন, জুলাই, অগস্ট মাস জুড়ে ৫০ দিন ধরে হবে ছবির শুটিং। ১০ হাজার টেকনিশিয়ান এই ছবিতে কাজ করছেন। আর সব ঠিক থাকলে, পুজোয় আসবে দেব-শুবশ্রীর ম্যাজিক।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe