...
...
Next Story

Dev Luxury Watch Price: দেবের সব প্রথমের সঙ্গী শুভশ্রী! নতুন চমক নায়কের, চোখ টানল তাঁর হাতঘড়ি, দাম শুনলে পিলে চমকাবে!

টলিউড সুপারস্টার দেবের শৌখিনতার কথা কার না জানা! তবে এবার পরিচালক হিসেবে আত্মপ্রকাশের দিনে তিনি যে ঘড়িটি পরেছিলেন, তার দাম জানলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য।

Published on: Apr 11, 2026, 09:00:53 IST
Advertisement

টলিউড সুপারস্টার দেব এখন পরিচালক। তাঁর আসন্ন ছবি ‘দেশু সেভেন’ নিয়ে শুক্রবার রাতে বড় ঘোষণা সেরেছেন নায়ক। দেব-শুভশ্রী জুটির কামব্যাক নিয়ে উন্মাদনা তুঙ্গে, সেই উত্তেজনা শতগুণ বেড়ে গেল দেবের ঘোষণা। এবার পরিচালনায় হাতেঘড়ি হচ্ছে দেবের। এই ছবির চিত্রনাট্যও লিখছেন দেব।

দেবের সব প্রথমের সঙ্গী শুভশ্রী! নতুন চমক নায়কের, চোখ টানল তাঁর হাতঘড়ি, দাম শুনলে পিলে চমকাবে!
দেবের সব প্রথমের সঙ্গী শুভশ্রী! নতুন চমক নায়কের, চোখ টানল তাঁর হাতঘড়ি, দাম শুনলে পিলে চমকাবে!

নায়কের সব শুরুর সঙ্গী প্রাক্তন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁর প্রযোজনায় তৈরি প্রথম ছবি ধুমকেতুর নায়িকা শুভশ্রী, এবার পরিচালক দেবের প্রথম নায়িকাও রাজের পরিণীতা। ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন ভুলে ক্যামেরার সামনে এদিন দেব-শুভশ্রীর রসায়ন জমে ক্ষীর। সঙ্গে চমক অনির্বাণ। এই ছবিতে প্রত্য়াশামতোই থাকছেন তিনি। কিন্তু সেই মিষ্টি কেমিস্ট্রির মাঝেই নেটিজেনদের বাজপাখির মতো চোখ আটকে গেল দেবের বাঁ হাতের ডাইনামিক ঘড়িটিতে। কার্টিয়ে (Cartier) ব্র্যান্ডের এই ঘড়িটির স্পেসিফিকেশন আর দাম শুনলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য।

বিলাসিতা ও প্রযুক্তির মেলবন্ধন: কার্টিয়ে সান্তোস ক্রোনোগ্রাফ

দেব যে ঘড়িটি পরেছেন সেটি সাধারণ কোনও ঘড়ি নয়, এটি Cartier Santos Chronograph (WSSA0017)। ঘড়ি বিশেষজ্ঞদের মতে, এটি আভিজাত্য এবং সাহসিকতার প্রতীক। কেন এই ঘড়ি এত বিশেষ? দেখে নিন এর খুঁটিনাটি:

বিশাল সাইজ ও মজবুত গড়ন: ৪৩.৩ মিমি চওড়া এই ঘড়িটি স্টেইনলেস স্টিলের তৈরি। এর স্পোর্টি লুক দেবের ব্যক্তিত্বের সঙ্গে একেবারে মানানসই।

ক্রোনোগ্রাফ ও ডেট: সময় দেখার পাশাপাশি এতে রয়েছে নিখুঁত স্টপওয়াচ বা ক্রোনোগ্রাফ ফিচার। ৬ টার ঘরে রয়েছে তারিখ দেখার ছোট্ট উইন্ডো।

নীলকান্তমণির কাঁচ: ঘড়িটিতে রয়েছে ‘অ্যান্টি রিফ্লেক্টিভ’ স্যাফায়ার ক্রিস্টাল গ্লাস। ফলে কড়া রোদেও সময় দেখতে কোনও অসুবিধা হয় না এবং এই কাঁচে সহজে আঁচড় পড়ে না।

রাবার স্ট্র্যাপের ম্যাজিক: সাধারণত কার্টিয়ে মেটাল চেনে দেখা গেলেও, দেবের এই ঘড়িতে রয়েছে প্রিমিয়াম ব্ল্যাক রাবার স্ট্র্যাপ। যা ঘড়িটিকে আরও বেশি ক্যাজুয়াল এবং আধুনিক করে তুলেছে। এমনকি ১০০ মিটার গভীর জলেও এটি সমান কার্যকর।

দেবের হাতে নজরকাড়া ঘড়ি

পকেটে কতটা চাপ?

দেবের হাতের এই ‘সান্তোস’ ক্রোনোগ্রাফটির দাম প্রায় ৪৭,৫০০ সৌদি রিয়াল।বর্তমান বিনিময় হার অনুযায়ী, ৪৭,৫০০ সৌদি রিয়াল মানে ভারতীয় মুদ্রায় প্রায় ১০ লক্ষ ৬৬ হাজার টাকা (ট্যাক্স এবং অন্যান্য চার্জ বাদে)। অর্থাৎ, কব্জিতে আস্ত একখানা বিলাসবহুল গাড়ি বা কলকাতার উপকণ্ঠে একটি ছোট ফ্ল্যাটের দাম নিয়ে ঘুরছেন এই অভিনেতা-সাংসদ।

পুরনো সমীকরণ বনাম নতুন চমক

শুভশ্রীর সঙ্গে দেবের এই ফ্রেমে ফেরা নিয়ে যখন টলিপাড়া সরগরম, তখনই দেবের এই রাজকীয় জীবনযাত্রা আরও একবার প্রমাণ করে দিল কেন তিনি ইন্ডাস্ট্রির এক নম্বর তারকা।‘দেশু সেভেন’-এর এই হাই-ভোল্টেজ ঘোষণা আপাতত সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe