...
...
Next Story

Dhurandhar 2 Box Office: ৩৫-এও নট আউট! পুষ্পা-বাহুবলী-জওয়ানকে পিছনে ফেলে দাদাগিরি ধুরন্ধর ২-র, মোট আয় কত?

Dhurandhar 2 Box Office day 35: আদিত্য ধর পরিচালিত ধুরন্ধর ২ বক্স অফিসে এখনও টিকে আছে। ভূত বাংলা মুক্তির পরেও ছবিটি ভালো আয় করছে। চলুন দেখে নেওয়া যাক বুধবারের আয় কত হল?

Published on: Apr 23, 2026, 07:30:45 IST
Advertisement

রণবীর সিংয়ের ‘ধুরন্ধর ২’ বক্স অফিসে এখনও শক্ত দখল ধরে রেখেছে। এর মধ্যেই একাধিক নতুন ছবি মুক্তি পেলেও, আদিত্য ধর পরিচালিত ছবির দাপট কমেনি। যদিও গত কয়েক দিনে ছবির আয় কিছুটা কমছিল, তবে মঙ্গলবার আবার একবার বক্স অফিস সংগ্রহে উত্থান দেখা যায়। যদিও বুধবারে আবারও আয় কিছুটা কমেছে।

কত কোটি টাকা আয় করল

ধুরন্ধর ২।
ধুরন্ধর ২।

সাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, ‘ধুরন্ধর 2’ মঙ্গলবার ১.৭০ কোটি টাকা আয় করেছিল। এই হিসেবে ছবির ভারতের মোট গ্রস কালেকশন দাঁড়িয়েছে ১,৩৪১.৯০ কোটি টাকা। অন্যদিকে নেট কালেকশন হয়েছে ১,১২১.০৯ কোটি টাকা এবং বিশ্বব্যাপী ছবিটি ১,৭৬৩.৯০ কোটি টাকার ব্যবসা করেছে। ট্রেড ওয়েবসাইট স্যাকনিল্ক-এর তথ্য অনুযায়ী, বুধবার ‘ধুরান্ধর ২’ ভারতে১.৩৭ কোটি টাকা নেট সংগ্রহ করেছে >

‘ধুরন্ধর ২’-এর গল্প

‘ধুরন্ধর’-এর প্রথম পর্বে দেখা গিয়েছিল, জসকিরত ওরফে জস্সি একজন ভারতীয় গুপ্তচর হিসেবে পাকিস্তানের লিয়ারিতে গিয়ে সন্ত্রাসবাদ দমন করে। প্রথম ছবিটি বিশ্বব্যাপী ১৩০০ কোটি টাকার ব্যবসা করেছিল। এটি গত বছরের ডিসেম্বর মাসে মুক্তি পেয়েছিল।

‘ধুরন্ধর ২’-এর সম্পূর্ণ কাস্ট

‘ধুরন্ধর 2’-এ জসকিরতের গল্প তুলে ধরা হয়েছে—কীভাবে সে একজন ভারতীয় গুপ্তচর হয়ে ওঠে। এবং কীভাবে পাকিস্তানের ভিতরে থাকা সন্ত্রাসবাদ ধুয়েমুছে সাফ করে দেয়। দ্বিতীয় পর্বে অভিনয় করেছেন রণবীর সিং, আর মাধবন, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, দানিশ পন্ডোর, রাকেশ বেদি এবং সারা অর্জুন। প্রথম ছবিতেও প্রায় একই কাস্ট ছিল, তবে সেখানে অক্ষয় খান্না ছিলেন রেহমান ডাকাতের ভূমিকায়। যদিও প্রথম পর্বেই তাঁর চরিত্রের সমাপ্তি ঘটে। দ্বিতীয় পর্বে অক্ষয়ের অনুপস্থিতি দর্শকেরা বেশ অনুভব করেছেন, কারণ প্রথম ছবিতে তাঁর লুক, বিশেষ করে হেয়ারস্টাইল এবং নাচের স্টেপ সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছিল।

প্রথম সপ্তাহ৬৭৪.১৭ কোটি
দ্বিতীয় সপ্তাহ২৬৩.৬৫ কোটি
তৃতীয় সপ্তাহ১১০.৬০ কোটি
চতুর্থ সপ্তাহ৫৪.৭০ কোটি
মোট সংগ্রহ১১২১.০৯ কোটি

ওটিটিতে কবে মুক্তি পাবে

রণবীর সিং আবারও এক নতুন রেকর্ড গড়েছে। যুক্তরাজ্যে সর্বাধিক আয় করা ভারতীয় ছবির তালিকায় ‘ধুরন্ধর ২’ শীর্ষে উঠে এসেছে। এই ছবি শাহরুখ খানের ‘পাঠান’-কেও পিছনে ফেলে দিয়েছে।

ট্রেড অ্যানালিস্ট তরন আদর্শের রিপোর্ট অনুযায়ী, ছবিটি যুক্তরাজ্যে ৪.৩৮৮ মিলিয়ন ডলার আয় করেছে। এর আগে ‘পাঠান’ সেখানে ৪.৩৮০ মিলিয়ন ডলার আয় করেছিল।

৩০০০ কোটি ক্লাবে প্রথম ভারতীয় ফিল্ম সিরিজ

শুধু তাই নয়, ‘ধুরন্ধর’ এবং ‘ধুরন্ধর 2’—দুই ছবির মোট সংগ্রহ মিলিয়ে আদিত্য ধরের এই ফ্র্যাঞ্চাইজি ৩০০০ কোটি টাকার গণ্ডি পেরিয়ে গিয়েছে। এটিই প্রথম ভারতীয় ফিল্ম সিরিজ, যা ৩০০০ কোটির মাইলস্টোন স্পর্শ করল।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe