রণবীর সিং যে ‘বেপরোয়া’, তা আরও একবার প্রমাণ হলো। সম্প্রতি একটি ক্রেডিট কার্ডের বিজ্ঞাপনে ব্যাডমিন্টন কিংবদন্তি তথা তাঁর শ্বশুর প্রকাশ পাড়ুকোনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন রণবীর। কিন্তু দর্শকদের নজর কেড়েছে তাঁদের পেছনের একটি সিনেমার পোস্টার। যেখানে রণবীরের ছবির ওপর বড় বড় অক্ষরে লেখা— ‘ভবন্ডর’ (Bhavandar)। আর এই একটি শব্দই এখন সমাজমাধ্যমে চর্চার কেন্দ্রবিন্দু।

কেন এই ‘ভবন্ডর’ বিতর্ক?
আসল ঘটনাটি বুঝতে গেলে একটু পিছিয়ে যেতে হবে। রণবীর সিংয়ের ব্লকবাস্টার ছবি ‘ধুরন্ধর’ এবং ‘ধুরন্ধর ২’ নিয়ে একটি ভিডিও তৈরি করেছিলেন ধ্রুব রাঠী। সেখানে তিনি এই ছবিগুলিকে ‘প্রোপাগান্ডা’ বলে কটাক্ষ করেন এবং একটি কাল্পনিক ছবির উদাহরণ টেনে নাম দেন ‘অপারেশন ভবন্ডর’। ধ্রুবর দাবি ছিল, ছবিগুলি অত্যন্ত সুনিপুণভাবে তৈরি বিপজ্জনক প্রচার মাত্র। এবার রণবীরের নতুন বিজ্ঞাপনে সেই ‘ভবন্ডর’ নামটিকে মজার ছলে ব্যবহার করায় ভক্তরা বলছেন— ‘বিনা যুদ্ধে সূচ্যগ্র মেদিনী ছাড়েননি রণবীর।’
নেটিজেনদের প্রতিক্রিয়া
সোশ্যাল মিডিয়ায় এক অনুরাগী লিখেছেন, “একে বলে মেটা জোক! ধ্রুব রাঠীকে সাইলেন্ট রোস্ট করলেন রণবীর।” আরেকজন লিখেছেন, 'কোনো কথা না বলে কীভাবে ট্রোল করতে হয়, তা রণবীরের থেকে শেখা উচিত।' নেটিজেনদের একাংশের মতে, ধ্রুব রাঠী যখন ‘ধুরন্ধর’-এর বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, রণবীর তখন সৃজনশীলভাবেই তার জবাব দিয়ে বুঝিয়ে দিলেন— ‘পিকচার আভি বাকি হ্যায়’।
বক্স অফিসে ‘ধুরন্ধর’ রাজ
{{/usCountry}}বক্স অফিসে ‘ধুরন্ধর’ রাজ
{{/usCountry}}সমালোচনা বা বিতর্ক যাই হোক না কেন, আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর ২’ বক্স অফিসে রীতিমতো ইতিহাস গড়ছে। মাত্র চার সপ্তাহে ভারতের বাজারে ১,০০০ কোটি টাকার (নিট) ব্যবসা করে এটি প্রথম বলিউড ছবি হিসেবে এই বিরল নজির গড়ল। বিশ্বজুড়ে ছবির আয় ছাড়িয়েছে ১,৭০০ কোটি টাকা। আর মাধবন, অর্জুন রামপাল এবং সঞ্জয় দত্তের মতো তারকাখচিত এই ছবির জয়যাত্রা এখনও অব্যাহত।
রণবীরের পরবর্তী লক্ষ্য
‘ধুরন্ধর’-এর সাফল্যের রেশ কাটতে না কাটতেই নতুন প্রজেক্টের প্রস্তুতি শুরু করেছেন রণবীর। জয় মেহতার পরিচালনায় তাঁকে দেখা যাবে ‘প্রলয়’ (Pralay) ছবিতে। এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করবেন দক্ষিণী তারকা কল্যাণী প্রিয়দর্শন। বছরের শেষ দিকেই ফ্লোরে যাওয়ার কথা রয়েছে এই মেগা প্রজেক্টের।