রশ্মিকা মন্দনা এবং অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে মহা ধুমধাম করে সাতপাকে বাঁধা পড়েন। তাঁর বিয়েটা নিয়ে আলোচনাও কম হয়নি। তাঁদের বিয়ের অনেক ছবি ও ভিডিয়োও সমাজমাধ্যমে ভাইরাল হয়। তাঁদের বিয়েতে শুধুমাত্র হাতে গোনা ক'জন দক্ষিণ ভারতীয় অভিনেতারাই উপস্থিত ছিলেন। রশ্মিকা এবং বিজয়ের বিয়ের দেড় মাস হয়ে গিয়েছে। এরই মধ্যে, এই দম্পতির একটি পোস্ট তাঁদের ভক্তদের অবাক করে দিয়েছে।

রশ্মিকা সম্প্রতি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিয়ো শেয়ার করেছেন। একটা গ্রাফিক্স ভিডিয়ো। ভিডিয়োটিতে বিজয় এবং রশ্মিকার মতো দেখতে চলমান গ্রাফিক্স দেখা যাচ্ছে। তাদের সঙ্গে একটা সুন্দর হলুদ ফুলও দেখা যাচ্ছে। সঙ্গে একটা চলমান লাল হার্ট ইমোজিও। এই হলুদ ফুলটি কখনও রশ্মিকাকে নিজের দিকে টানছে, আবার কখনও তার গালে চুমু দিচ্ছে। এর সঙ্গে রশ্মিকা লিখেছেন, ‘এখন আমরা তিনজন', এবং একটি সাদা হার্ট ইমোজিও দিয়েছেন।
ভক্তরা রশ্মিকার এই পোস্ট দেখেই তাঁর প্রেগন্যান্সি নিয়ে নানা জল্পনা-কল্পনা শুরু করছেন। অনেকে নায়িকাকে জিজ্ঞাসা করছেন তিনি গর্ভবতী কিনা। একজন লিখেছেন, ‘রশ্মিকা কি গর্ভবতী?’ আর একজন লিখেছেন, ‘এখনকার জন্য, তিন মানে কি ফুল, নাকি তিন মানে জুনিয়র ভিরোশ?’ আরও এক ভক্ত লেখেন, ‘আপনি কি গর্ভবতী? পারিবারিক জীবনে স্বাগতম।’
উল্লেখ্য যে, রশ্মিকা এই পোস্টে 'টেরিবলি টাইনি পোস্ট নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকেও ট্যাগ করেছেন। যদিও এই পোস্টটি জল্পনার জন্ম দিয়েছে, তবে রশ্মিকা বা বিজয় কারুর পক্ষ থেকেই এখনও তা নিশ্চিত করা হয়নি।
ব্যক্তিগত জীবনের পাশাপাশি রশ্মিকা তাঁর পেশাগত জীবনের জন্যও আলোচনায় থাকেন। বর্তমানে তাঁর হাতে 'ককটেল ২' এবং 'মাইসা' -সহ বেশ কয়েকটি ছবি রয়েছে। এরপর তাঁকে রাহুল সংকৃত্যায়ন পরিচালিত পিরিয়ড ড্রামা 'রণবালি'-তে বিজয়ের বিপরীতে দেখা যাবে।
{{/usCountry}}ব্যক্তিগত জীবনের পাশাপাশি রশ্মিকা তাঁর পেশাগত জীবনের জন্যও আলোচনায় থাকেন। বর্তমানে তাঁর হাতে 'ককটেল ২' এবং 'মাইসা' -সহ বেশ কয়েকটি ছবি রয়েছে। এরপর তাঁকে রাহুল সংকৃত্যায়ন পরিচালিত পিরিয়ড ড্রামা 'রণবালি'-তে বিজয়ের বিপরীতে দেখা যাবে।
{{/usCountry}}বিয়ের পর প্রথমবারের মতো রশ্মিকা ও বিজয়কে একসঙ্গে দেখা যাবে 'রণবলী' ছবিতে। ২৬ জানুয়ারি ‘রণবলী’-র ঘোষণা করা হয়েছিল। ১১ সেপ্টেম্বর ইনস্টাগ্রামে ছবিটির প্রথম ঝলক শেয়ার করে বিজয় এর প্রেক্ষাগৃহে মুক্তির বিষয়টি নিশ্চিত করেন। 'রণবলী'-র আগে 'গীতা গোবিন্দম' এবং 'ডিয়ার কমরেড'-এর মতো ব্লকবাস্টার ছবির উপহার দিয়ে ছিলেন বিজয়-রশ্মিকা। এটা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে রশ্মিকার তৃতীয় কাজ।