...
...
Next Story

Swastika-Soumyadeep: প্রতিদ্বন্দ্বিতা ভুলে প্রেম! সৌম্য়দীপ-স্বস্তিকা ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’ কবে আসছে?

Swastika-Soumyadeep: টেলিপাড়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী এবার এক ফ্রেমে! এক সময় টিআরপি তালিকার শীর্ষস্থান দখল করতে ‘অনুরাগের ছোঁয়া’ আর ‘জগদ্ধাত্রী’-র মধ্যে চলত হাড্ডাহাড্ডি লড়াই। জি বাংলার নতুন মেগা ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’-র হাত ধরে পর্দায় ফিরছেন স্বস্তিকা ঘোষ এবং সৌম্যদীপ মুখোপাধ্যায়।

Published on: Apr 22, 2026, 09:30:43 IST
Advertisement

টলিপাড়ার সমীকরণ কখন যে বদলে যায়, তা বোঝা দায়। এক সময় যাঁদের লড়াই দেখেছে বাংলার ড্রয়িং রুম, এবার তাঁরাই হাত ধরলেন নতুন পথ চলার অঙ্গীকারে। ‘অনুরাগের ছোঁয়া’-র লড়াকু দীপা ওরফে স্বস্তিকা ঘোষ এবং ‘জগদ্ধাত্রী’-র ড্যাশিং হিরো স্বয়ম্ভূ থুড়ি সৌম্যদীপ মুখোপাধ্যায় এবার জুটি বাঁধছেন ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’ ধারাবাহিকে। ছোটপর্দায় এই নতুন জুটিকে দেখতে মুখিয়ে রয়েছে দর্শক। এই জুটির রসায়নের ঝলক দেখা যাবে জি বাংলার বৈশাখী আড্ডায়। অনুষ্ঠানে তাঁদের ‘রং মিলান্তি’ সাজ নতুন করে উসকে দিল ভক্তদের উন্মাদনা।

প্রতিদ্বন্দ্বিতা ভুলে প্রেম! সৌম্য়দীপ-স্বস্তিকা ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’ কবে আসছে
প্রতিদ্বন্দ্বিতা ভুলে প্রেম! সৌম্য়দীপ-স্বস্তিকা ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’ কবে আসছে

বৈশাখী আড্ডায় ‘রং মিলান্তি’

বৈশাখী আড্ডার বিশেষ পর্বে স্বস্তিকা এবং সৌম্যদীপ দুজনেই সেজেছিলেন গোলাপি পোশাকে। স্বস্তিকার পরনে ছিল জমকালো গোলাপি ফ্লোর লেন্থ আনারকলি, আর সৌম্যদীপ ধরা দিয়েছিলেন একই রঙের কূর্তি ও প্রিন্টেড জ্যাকেটে। তাঁদের এই টিউনিং দেখে অনুরাগীদের দাবি, পর্দায় এই নতুন জুটির রসায়ন জাস্ট ফাটিয়ে দেবে! কিন্তু এই আনন্দঘন মুহূর্তের মাঝেই দানা বেঁধেছে এক বড় প্রশ্ন— কবে শুরু হবে এই মেগা?

কেন পিছিয়ে যাচ্ছে শুটিং?

চ্যানেলের পক্ষ থেকে প্রোমো শ্যুট হয়ে গেলেও ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’-র ফ্লোরে ফেরা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। শোনা যাচ্ছে, কিছু ‘অভ্যন্তরীণ কারণ’-এর জন্য সিরিয়ালটির শুটিং পিছিয়ে দেওয়া হয়েছে। স্টুডিও পাড়ার অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, চিত্রনাট্যের কিছু রদবদল রয়েছে এর নেপথ্য়ে। অ

অপেক্ষায় প্রহর গুনছে ভক্তরা

দীর্ঘ সময় ধরে স্টার জলসার মুখ হয়ে থাকা স্বস্তিকা এই প্রথমবার জি বাংলায় পা রাখছেন। অন্যদিকে সৌম্যদীপের জন্য এটি বড় চ্যালেঞ্জ। দুই প্রতিদ্বন্দ্বী শিবিরের মেগা স্টারদের একসঙ্গে দেখার জন্য চাতক পাখির মতো অপেক্ষায় আছেন দর্শকরা। শুটিং পিছিয়ে যাওয়ার খবর তাঁদের হতাশ করলেও, বৈশাখী আড্ডায় জুটির রসায়ন অন্তত এই আশ্বাস দিচ্ছে যে, যখনই শুরু হোক না কেন, ধামাকা হতে চলেছে।

অন্নপূর্ণার লক্ষ্মীরায় কেন্দ্রীয় চরিত্রে (অন্নপূর্ণা) থাকছেন সোমা বন্দ্য়োপাধ্যায়। হীরাআম্মার মতো চরিত্রে দর্শকদের ত্রাস ধরিয়েছেন যে অভিনেত্রী, দীর্ঘদিন পর কেন্দ্রীয় চরিত্রে সোমা। স্বস্তিকা ছাড়াও গল্পে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেেন ঈশিতা মুখোপাধ্যায়। স্বামী পরিত্যাগ করেছে, তিন কন্যা সন্তানকে নিয়ে অন্নপূর্ণার একা বাঁচার লড়াই এই গল্পের মূল উপজীব্য।

সূত্রের খবর, মে মাসে শুরু হতে পারে এই মেগা। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানা যায়নি। আইপিএল-নির্বাচন ঘিরে উত্তপ্ত পরিবেশ। তার প্রভাব পড়েছে টিআরপি-তেও। ভোটপর্ব মিটলেই ছোটপর্দায় ধরা দেবেন স্বস্তিকা-সৌম্য়দীপ। তার আগে জি বাংলার বৈশাখী আড্ডায় একসঙ্গে পাওয়া যাবে দুজনকে।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe