গ্ল্যামার দুনিয়ার আড়ালে কাস্টিং কাউচের কালো অধ্যায় নতুন কিছু নয়। বহু নামী-দামী অভিনেত্রী এই নিয়ে সরব হয়েছেন। কিন্তু হংসিকা মোটওয়ানি যেন হাঁটললেন উল্টো পথে। সম্প্রতি এক সাক্ষাৎকারে কাস্টিং কাউচ নিয়ে তিনি এমন এক কথা বললেন, যা শুনে চটে লাল নীতিপুলিশ থেকে সাধারণ দর্শক।

হংসিকার বিতর্কিত দাবি
সাক্ষাৎকারে কাস্টিং কাউচ প্রসঙ্গে কথা বলতে গিয়ে হংসিকা জানান, তাঁর কেরিয়ারে তিনি কোনোদিন এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হননি। তিনি আরও যোগ করেন যে, ‘আমার মনে হয় কেউ যদি নিজের কাজে দক্ষ হয় এবং প্রতিভা থাকে, তবে তাঁকে এই পথে হাঁটতে হয় না।’ এই কথাটিই যেন আগুনের মতো ছড়িয়ে পড়ে। নেটিজেনদের দাবি, হংসিকা ঘুরিয়ে বলতে চাইলেন যারা কাস্টিং কাউচের শিকার হয়েছেন, তাঁদের হয়তো প্রতিভার অভাব ছিল।
ইউজারদের পালটা আক্রমণ
সোশ্যাল মিডিয়ায় হংসিকার এই মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। এক ইউজার লিখেছেন, ‘হংসিকা কি বলতে চাইছেন যারা হেনস্থার শিকার হয়েছেন তাঁরা অযোগ্য? এটা অত্যন্ত অসংবেদনশীল মন্তব্য।’ অন্য এক ইউজারের বক্তব্য, ‘স্টার কিড বা ছোটবেলা থেকে ইন্ডাস্ট্রিতে থাকা লোকেদের জন্য লড়াইটা আলাদা। বাইরের লড়াইটা উনি বুঝতে পারছেন না।’ অনেকে আবার মনে করিয়ে দিয়েছেন যে, বহু প্রতিভাবান শিল্পী কেবল এই অশুভ চক্রের জন্য হারিয়ে গিয়েছেন।
পুরনো বিতর্ক বনাম আজকের হংসিকা
{{/usCountry}}পুরনো বিতর্ক বনাম আজকের হংসিকা
{{/usCountry}}শিশুশিল্পী হিসেবে ‘শাকা লাকা বুম বুম’ বা ‘কোই মিল গ্যায়া’-তে অভিনয়ের পর হংসিকা যখন দক্ষিণী ছবিতে নায়িকা হিসেবে ফেরেন, তখন তাঁর শারীরিক পরিবর্তন নিয়ে অনেক গুঞ্জন উঠেছিল। তবে কাস্টিং কাউচ নিয়ে তাঁর এই সাম্প্রতিক অবস্থান তাঁকে এক নতুন বিতর্কের মুখে দাঁড় করিয়ে দিল। যদিও অভিনেত্রী এরপর আর কোনো সাফাই দেননি।
হালে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চায় হনসিকা। মাত্র চার বছরেই বিবাহ বিচ্ছেদের পথে হেঁটেছেন নায়িকা। ব্যবসায়ী সোহেল কাঠুরিয়ার সঙ্গে টিকলো সাধের সংসার। হনসিকার প্রথম বিয়ে হলেও, এটা ছিল সোহেলের দ্বিতীয় বিয়ে। তাঁর প্রথম স্ত্রী হনসিকার বান্ধবী। এমনকী সেই বিয়েতেও হাজির ছিলেন অভিনেত্রী। বান্ধবীর প্রাক্তন বরকে বিয়ে করা নিয়ে কম ট্রোলড হননি হনসিকা। সেই বিয়েও টিকলো না। যদিও নায়িকা জানিয়েছেন ডিভোর্স নিয়ে তাঁর কোনও আফসোস নেই।