Iman Chakraborty celebrates Nilanjan Ghosh's Birthday: জানেন কি, ইমন নাকি তাঁর বর নীলাঞ্জন ঘোষকে বলেছিলেন, তিনি ভালোবাসেন অরিজিৎকে। শুধু বিয়েটা তাঁকে করছেন। যদিও একসব কথার-কথা, খানিক ছেলেমানুষি! নীলাঞ্জনও কখনো বউয়ের কথা গায়ে মাখেননি। দেখতে দেখতে দুজনের বৈবাহিক জীবন চার বছর পূর্ণ করল। আর বৃহস্পতিবার বরের জন্মদিনে ভালোবাসামাখা পোস্ট এল ইমনের থেকে।
‘তোমাকে সারাজীবন দরকার’

ঘরোয়াভাবেই হল মধ্যরাতের উদযাপন। পিছনে টাঙানো হ্যাপি বার্থ ডে ব্যানার। কেক হাতে নীলাঞ্জন, পাশে ইমন। গায়িকার খোলা চুল, মুখে মিষ্টি হাসিতে কোনো মেকআপ ছাড়াও সুন্দরী। আর এই ছবির ক্যাপশনে লেখা, ‘হ্যাপি বার্থ ডে আমার ভালোবাসা, সারাজীবন আমার তোমাকেই দরকার।’ প্রসঙ্গত ২০২১ ,সালে ভালোবেসেই সুরকার নীলাঞ্জন ঘোষকে বিয়ে করেছিলেন ইমন চক্রবর্তী। টানা চার বছর ধরে সুখেই সংসার করছেন। বলা ভালো, সযত্নে গায়িকা বউকে আগলে রেখেছেন সুরকার স্বামী।
ইমন আর নীলাঞ্জনের প্রথম দেখা
ইমন চক্রবর্তী এই মুহূর্তে বাংলার অন্যতম জনপ্রিয় গায়িকা। প্রাক্তন সিনেমায় জাতীয় পুরস্কার পাওয়া, বদলে দিয়েছে তাঁর ভাগ্য। তবে কাজের পাশাপাশি ইমনের ব্যক্তিগত জীবনও বরাবর থাকে চর্চায়। একসময় গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর প্রেম নিয়ে কম হইচই তো হয়নি। তারপর ইমনের জীবনে আসেন তাঁর স্বামী। সুরকার নীলঞ্জন ঘোষ। গায়িকা একবার জানিয়েছিলেন, এক ক্যাফেতে ছিল তাঁদের প্রথম ডেট। আর সেই সাক্ষাতে বরমশাইকে নাকি একেবারেই পছন্দ হয়নি তাঁর। বড্ড আঁতেল লেগেছিল কথাবার্তা! যদিও কোথাও নিশ্চয়ই মনের মধ্যে জায়গা করে নিয়েছিল ‘আঁতেল’ ছেলেটা! তাই তো সাত পাকে বাঁধা পড়া, আর এখন চুটিয়ে সংসার।
অরিজিতের প্রতি ইমনের অনুরাগ:
এক সাক্ষাৎকারে ইমন জানিয়েছিলেন যে, ‘জানি না প্রকাশ্যে আমার একথা বলা ঠিক হবে কিনা, তাও বলি। আমি সবসময় বাবাকে বলতাম, বিয়ে করলে অরিজিতের মতো মানুষকেই করব। ওই মানুষটাকে আমি ভালোবাসি। নীলাঞ্জনের সঙ্গেও যখন আমার বিয়ে হয়, তখনও স্পষ্ট বলে দিয়েছিলাম, আমি ভালোবাসি অরিজিৎকে তবে বিয়ে করছি তোমায়।’
{{/usCountry}}এক সাক্ষাৎকারে ইমন জানিয়েছিলেন যে, ‘জানি না প্রকাশ্যে আমার একথা বলা ঠিক হবে কিনা, তাও বলি। আমি সবসময় বাবাকে বলতাম, বিয়ে করলে অরিজিতের মতো মানুষকেই করব। ওই মানুষটাকে আমি ভালোবাসি। নীলাঞ্জনের সঙ্গেও যখন আমার বিয়ে হয়, তখনও স্পষ্ট বলে দিয়েছিলাম, আমি ভালোবাসি অরিজিৎকে তবে বিয়ে করছি তোমায়।’
{{/usCountry}}যদিও বউয়ের এমন ‘ছেলেমানুষিতে’ একেবারেই রাগ হয়নি নীলাঞ্জনের। প্রসঙ্গত ২০২১ ,সালে ভালোবেসেই সুরকার নীলাঞ্জন ঘোষকে বিয়ে করেছিলেন ইমন চক্রবর্তী। টানা চার বছর ধরে সুখেই সংসার করছেন। বলা ভালো, সযত্নে গায়িকা বউকে আগলে রেখেছেন সুরকার স্বামী।
বিতর্কে ইমন
তবে সুরেলা গলা, সংগীত জগতের দারুণ সাফল্য, সবকিছুর মধ্যেও সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত কটাক্ষের শিকার হতে থাকেন ইমন। কখনো তিনি ‘তৃণমূল দলের ঘনিষ্ঠ’ দাবি করে ‘চটি চাটা’ কটাক্ষ করা হয়, আবার কখনো পোশাকের কারণে ট্রোলে পড়েন। রাজ্য সরকারের পক্ষ থেকে তাঁকে ২০২৬ সালে সম্মানজনক ‘বঙ্গবিভূষণ’ সম্মানে ভূষিত করা হল। এর আগে ২০২২ সালে ইমন ‘বঙ্গভূষণ’ সম্মানও পেয়েছিলেন।