মেকআপ করতে বসেছেন জাতীয় পুরস্কারজয়ী গায়িকা ইমন চক্রবর্তী। সামনে সাজানো শ্যানেল (Chanel), ম্যাক (MAC)-এর মতো বিশ্বখ্যাত সব ব্র্যান্ডের প্রোডাক্ট। পাশে বসে সবটা মন দিয়ে দেখছেন ইমনের এক আঙ্কেল। কৌতুহলী ইমন ভাবলেন একটু দামটা যাচাই করে নেওয়া যাক। কিন্তু আঙ্কেল যা উত্তর দিলেন, তাতে মেকআপ ভ্যানিটি নয়, ইমনের মনে হতে পারে তিনি গড়িয়ার মোড়ে সস্তার হাটে বসে আছেন! ইমন আর তাঁর কাকার মজার খুনসুটি বরাবরই প্রিয় নেটাপাড়ার। রামকৃষ্ণ চক্রবর্তীর সঙ্গে মজার কাণ্ডকারখানা হামেশাই সোশ্যালে পোস্ট করেন গায়িকা।

শূন্য যখন ভ্যানিশ!
ইমন যখন হাতে তুলে নিলেন তাঁর দামী শ্যানেল মাসকারা, আঙ্কেল একঝলক দেখেই রায় দিলেন— ‘ওই ৪০০ টাকা হবে!’ শুনে তো ইমনের চোখ চড়কগাছ। বাস্তবে যে মাসকারার দাম ৪১০০ টাকার নিচে নয়, আঙ্কেল তাঁর এক এক কোপে একটা আস্ত ‘শূন্য’ (Zero) উড়িয়ে দিয়ে তাকে পাড়ার স্টেশনারি দোকানের স্তরে নামিয়ে আনলেন।
ম্যাক-এর লিপস্টিক ‘২৫০-এ খালাস’
গল্প এখানেই শেষ নয়। ভারতের বাজারে একটা ম্যাক লিপস্টিকের দাম কমপক্ষে ২৫০০ টাকা। কিন্তু আঙ্কেলের কাছে সেটা স্রেফ ২৫০ টাকার খেল! ইমনের শ্যানেলের লিপস্টিক দেখে আঙ্কেলের মনে হয়েছে এটার দাম একটু বেশি হতে পারে, তা ওই ৮০০ টাকার মতো। অথচ বাস্তবে সেই লিপস্টিক কিনতে গেলে পকেট থেকে খসবে প্রায় ৫০০০ টাকা।
থ নেটপাড়া
ইমনের শেয়ার করা এই মজার ভিডিও দেখে হেসেই খুন নেটিজেনরা। কেউ বলছেন, ‘আঙ্কেলকে একবার শপিংয়ে নিয়ে যেতে হয়, দরদাম করে সব নামী ব্র্যান্ড ফ্রিতে নিয়ে আসবেন!’ আবার কেউ লিখেছেন, ‘বাজেটের এমন ‘সার্জিক্যাল স্ট্রাইক’ কেবল ওনার পক্ষেই সম্ভব।’ মধ্যবিত্ত বাঙালির মেকআপ নিয়ে এই যে সরল ধারণা, তা আরও একবার ইমনের ভিডিওতে ধরা পড়ল। তবে অনেকে কটাক্ষ করতেও ছাড়েননি। এক মহিলা নেটিজেন ইমনকে বিদ্রুপ করেন, তিনি নাকি নামীদামী মেকআপ ব্যবহার করার বিজ্ঞাপন দিতেই এই ভিডিয়ো বানিয়েছেন। লেখেন, ‘কী বলতে চাইছেন দিদি বুঝলাম না, যদি বলেন আপনি অনেক টাকার মেকআপ ব্যবহার করেন অথবা কাউকে সহজ-সরল প্রমাণ করতে চাইছেন? আদেও কি তাই? ভালো কিছু কি পোস্ট করা যায় না!’ ইমন পালটা জানান, এই পোস্টের সারল্য বোঝবার ক্ষমতা সবার নেই। তবে যারা বোঝবার ঠিক বুঝবে।
ইমনের হাসি
{{/usCountry}}ইমনের হাসি
{{/usCountry}}পুরো ঘটনায় ইমন নিজেও হাসিতে লুটোপুটি খেয়েছেন। নিজের দামী মেকআপ কিটের এমন ‘সাশ্রয়ী’ মূল্যায়ন শুনে গায়িকাও বোধহয় ভাবছেন, যদি সত্যিই আঙ্কেলের কথা মতো দামে এই ব্র্যান্ডগুলো পাওয়া যেত!