...
...
Next Story

Myscmme-Indian Idol: শ্রেয়ার ‘জিগর কা টুকরা’! ইন্ডিয়ান আইডল ১৬-র ওয়াইল্ড কার্ড সিজন ১৫-র মিশমি বসু

প্রাক্তন প্রতিযোগীকে ওয়াইল্ডকার্ড হিসেবে ফিরিয়ে আনা হচ্ছে ইন্ডিয়ান আইডল ১৬-তে! আসছেন সিজন ১৫-র বাঙালি কন্যা, অসম গুয়াহাটির মিশমি বসু।

Published on: Apr 14, 2026, 13:04:28 IST
Advertisement

চলতি সিজনে বড়সড় চমক দিতে চলেছে জনপ্রিয় রিয়্যালিটি শো ইন্ডিয়ান আইডল ১৬। প্রথমবারের মতো একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে শো-তে একজন প্রাক্তন প্রতিযোগীকে ওয়াইল্ডকার্ড হিসেবে ফিরিয়ে আনা হচ্ছে। আর তিনি হলেনসিজন ১৫-এর জনপ্রিয় প্রতিযোগী মিশমি বসু। এবার সিজন ১৬-তে ওয়াইল্ডকার্ড এন্ট্রি নিয়ে আবার মঞ্চে ফিরছেন তিনি।

মিশমি বসু।
মিশমি বসু।

আসামের মেয়ে মিশমি গত সিজনে সেরা ৬-এর ঠিক আগেই এলিমিনেট হয়ে যান। তবে তার কণ্ঠ এবং পারফরম্যান্স দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছিল। এমনকী একবারও ডেঞ্জার জোনে না এসে, রেকর্ড গড়েছিলেন মিশমি। ধারাবাহিক ভাবে ভালো পারফরেন্স তাঁকে দর্শকদের অন্যতম প্রিয় প্রতিযোগীতে পরিণত করেছিল।

নতুন সিজনে বাড়তে চলেছে প্রতিযোগিতার মাত্রা

ফিরে এসে কী বললেন মিশমি?

ইন্ডিয়ান আইডল ১৬-তে সুযোগ পাওয়া নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন মিশমি বসু। তিনি বলেন, ‘যে শো আমাকে এত ভালোবাসা, স্বীকৃতি এবং প্রশংসা দিয়েছে, সেখানে আবার ফিরতে পেরে আমি নিজেকে ভীষণ ভাগ্যবান মনে করছি। আমি একসঙ্গে উত্তেজিত, নার্ভাস, আনন্দিত এবং আবেগপ্রবণ। মনে হচ্ছে, আমি ঠিক সেখান থেকেই শুরু করছি, যেখানে শেষ করেছিলাম। এবার আরও বেশি শক্তি ও উৎসাহ নিয়ে এগোতে চাই।’

মিশমি আরও জানান যে, তাঁর মূল লক্ষ্য ট্রফি জয় করা এবং প্রতিটি মুহূর্ত উপভোগ করা। পাশাপাশি ভক্তদের কাছে তিনি আবেদন করেছেন, যেন তাঁরা আগের মতোই ভালোবাসা, সমর্থন এবং ভোট দিয়ে তাঁর পাশে থাকেন।

ইন্ডিয়ান আইড ১৬ প্রসঙ্গে

ইন্ডিয়ান আইডল ১৬ সোনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে শুরু হয়েছে ১৮ অক্টোবর, ২০২৫-এ। শ্রেয়া ঘোষাল, বিশাল দাদলানি এবং বাদশা বিচারকের আসনে আছেন। শো-টি সঞ্চালনা করছেন আদিত্য নারায়ণ। সেরা ১৬-র তালিকায় বাংলার প্রতিযোগীদের উপস্থিতি রয়েছে, তবে গতবারের তুলনায় সংখ্যায় কম। আছেন উত্তরবঙ্গের মেয়ে বনশ্রী, যিনি গত সিজনে জি বাংলা সারেগামাপা-র মধ্যমণি ছিল। কলকাতার ছেলে আরফিন এবং অঙ্কিতা প্রধান।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe