Jeetu Kamal Ends Row with Ero Manush Producers: টলিউড আর বিতর্ক যেন সমার্থক। তবে এবার বিতর্কের তির সরাসরি অভিনেতা বনাম ফোরাম। ‘এঁরাও মানুষ’ ছবির শুটিং চলাকালীন সাই-ভিগ্নেশ প্রোডাকশনের সঙ্গে যে বিবাদ দানা বেঁধেছিল, তা নিয়ে গত ১৬ মার্চ আর্টিস্ট ফোরামে নালিশ ঠুকেছিলেন জীতু কামাল। কিন্তু মাসের শেষে এসে জীতু যা করলেন, তা আদতে ‘চুপ করিয়ে দেওয়া’ এক প্রতিবাদ। জীতু জানিয়েছেন, প্রযোজনা সংস্থার সঙ্গে মনোমালিন্য মিটিয়ে নিয়েছেন তিনি। অভিনেতা স্পষ্ট জানান, ‘ছবিটির স্বার্থে আমি গন্ডগোলটি মিটিয়ে নিলাম’।

ফোরামকে নজিরবিহীন রোস্ট!
জীতু তাঁর সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘আর্টিস্ট ফোরামের প্রচুর দায়িত্ব, সিনিয়রদের প্রচুর কাজ। তার মধ্যে আমার ক্ষুদ্রতম কমপ্লেনটি দেখার তাদের সুযোগ হয়নি’। এই এক লাইনেই যেন ফোরামের ‘ব্যস্ততা’ নিয়ে চরম রসিকতা করেছেন অভিনেতা। ১৮ বছরের মেম্বার হয়েও জীতু বুঝতে পেরেছেন, নিজের লড়াই নিজেকেই লড়তে হবে। তাই ফোরামের উত্তরের অপেক্ষা না করেই ছবির স্বার্থে প্রযোজকদের সঙ্গে ঝামেলা মিটিয়ে নিয়েছেন তিনি।
‘বড়দের’ প্রতি সম্মান না কি শ্লেষ?
জীতু আরও যোগ করেছেন, ‘ভবিষ্যতে কোনও আর্টিস্ট যদি গন্ডগোলে পড়েন আপনারা নিজেরা মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। ফোরামের প্রচুর দায়িত্ব থাকে। ছোট ছোট শিল্পীর পাশে খুব একটা দাঁড়ানোর সময় পেয়ে ওঠেন না।’ জীতুর এই বক্তব্যের মধ্যে যে গভীর অভিমান এবং বিদ্রূপ লুকিয়ে আছে, তা বুঝতে অসুবিধা হয়নি কারোর। ‘সম্মান অক্ষুণ্ণ’ রাখার কথা বললেও, আদতে তিনি ফোরামের কার্যকারিতা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন।
উত্তাল টলিপাড়া
{{/usCountry}}উত্তাল টলিপাড়া
{{/usCountry}}রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্য়ু নিয়ে গত কয়েকদিন ধরে উত্তাল টলিপাড়া। তালসারিতে সিরিয়ালের শ্যুটিং করতে গিয়ে প্রাণ হারান অভিনেতা। তারপর থেকে আশ্চর্যজনকভাবে চুপ প্রযোজনা সংস্থা। দায়সারা বিবৃতি দিয়ে রাহুলের উপরই পালটা দায় চাপানোর চেষ্টা ভালোভাবে নেয়নি আর্টিস্ট ফোরাম ও রাহুলের পরিবার। দায়ের হয়েছে এফআইআর, চলছে তদন্ত। এর মাঝেই গর্জে উঠেছিলেন জীতু। রাহুলের পাশাপাশি নিজের ছবিতে মালা পরিয়ে জানিয়েছিলেন প্রতিবাদ। কারণ তাঁর দাবি ছবি, এঁরাও মানুষ ছবির শ্য়ুটিংয়ে অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি।
প্রযোজকরা তাঁকে সন্ধ্য়ায় গঙ্গাবঙ্গে শ্যুটিংয়ে জোরাজুরি করছিল। তাতে তিনি রাজি হননি। তারপরই জীতুর সঙ্গে দুর্ব্যবহার করা শুরু। নায়ককে নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিল পরিচালক-প্রযোজক। কিন্তু এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। জানিয়ে রাখি, এই ছবিতে জীতুর নায়িকা হিসাবে থাকছেন শ্রাবন্তী।