...
...
Next Story

Nabanita Das : প্রায় কোটি টাকার গাড়ি কিনে ট্রোলড, ছোটপর্দায় কাজ নেই! এখন কী করেন জীতুর প্রাক্তন বউ?

Nabanita Das:টলিউডের অন্দরে জীতু কমলকে নিয়ে যখন বিতর্কের দাবানল জ্বলছে, ঠিক তখনই প্রচারের আলোয় তাঁর প্রাক্তন স্ত্রী, অভিনেত্রী নবনীতা দাস। বিলাসবহুল গাড়ি কেনা থেকে শুরু করে কাজ হারানো— নবনীতাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চার শেষ নেই। নিন্দুকদের ট্রোলিং সামলে এখন ঠিক কী করছেন নবনীতা?

Published on: Apr 18, 2026, 11:15:22 IST
Advertisement

Nabanita Das Trolling: জীতু কমলের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই নবনীতা দাসের জীবন ছিল টালমাটাল। কখনও তাঁর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কাটাছেঁড়া হয়েছে, তো কখনও তাঁর বিলাসবহুল জীবনযাপন নিয়ে উঠেছে প্রশ্ন। সম্প্রতি একটি দামী গাড়ি কিনে নেটপাড়ায় ট্রোলড হয়েছেন অভিনেত্রী। প্রায় ৮০ লাখ টাকা মূল্যের মার্সেডিজ বেনজ কেনায় প্রশ্নবাণে বিদ্ধ নবনীতা। প্রশ্ন উঠেছে, যেখানে হাতে বিশেষ কাজ নেই, সেখানে প্রায়

প্রায় কোটি টাকার গাড়ি কিনে ট্রোলড,ছোটপর্দায় কাজ নেই! এখন কী করেন জীতুর প্রাক্তন
প্রায় কোটি টাকার গাড়ি কিনে ট্রোলড,ছোটপর্দায় কাজ নেই! এখন কী করেন জীতুর প্রাক্তন

কোটি টাকার গাড়ি কেনার রসদ আসছে কোথা থেকে?

গাড়ি ও ট্রোলিংয়ের উত্তর

নবনীতা গাড়ি কেনার ছবি সোশ্যাল মিডিয়ায় দিতেই ধেয়ে আসে নানা কটু মন্তব্য। কেউ লিখেছেন, ‘কাজ নেই, অথচ আভিজাত্যের শেষ নেই!’ আবার কারও প্রশ্ন ছিল জীতুর থেকে পাওয়া খোরপোষের টাকা নিয়ে। কেউ কেউ যৌনগন্ধী মন্তব্য থেকেও বিরত থাকেননি। নিন্দকদের পালটা জবাব দিয়ে সময় নষ্ট করেননি নবনীতা। নিজের শর্তেই এখন জীবন কাটাচ্ছেন তিনি।

ছোটপর্দায় কাজ নেই?

‘মহাপীঠ তারাপীঠ’-এর সেই জনপ্রিয় ‘মা তারা’র চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন নবনীতা। কিন্তু বিচ্ছেদের পর দীর্ঘ বিরতি নিতে দেখা গেল তাঁকে। স্টার জলসার তুমি আশেপাশে থাকলে মেগায় শেষবার পর্দায় দেখা গিয়েছে নবনীতাকে। তা প্রায় দু-বছর আগের ঘটনা। এরপর থেকে অভিনয়ের জগতে দেখা যায়নি নবনীতাকে। স্টুডিও পাড়ায় গুঞ্জন ছড়িয়েছিল যে, নবনীতার হাতে নাকি বড় কোনো কাজ নেই। কিন্তু সেই গুঞ্জনে জল ঢেলে অভিনেত্রী জানিয়েছেন, শুধু টাকার জন্য বা স্রেফ পর্দায় মুখ দেখানোর জন্য তিনি যেকোনো চরিত্রে রাজি হতে চান না।

ছোটপর্দায় নিয়মিত না দেখা গেলেও নবনীতা কিন্তু বসে নেই। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবেও তাঁর পরিচিতি বাড়ছে। পাশাপাশি অভিনেত্রী এখন ব্যবসায়ী। বন্ধুদের সঙ্গে বেঙ্গালুরুতে নতুন ব্যবসা শুরু করেছেন। এর জেরে নিয়মিত বেঙ্গালুরুতে যাতায়াত করেন। তাই অভিনয় এখন মোটেই তাঁর মূল প্রায়োরিটি নয়।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe