...
...
Next Story

Jissu Sengupta: অক্ষয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার! ভূত বাংলা ছবি থেকে পারিশ্রমিক পেলেন যিশু সেনগুপ্ত?

Jissu Sengupta: ট্রেলার ও টিজার দেখে অনেকেই ভূত বাংলা-র সঙ্গে মিল পেয়েছেন ভুল ভুলাইয়া ছবিটির। ইতিমধ্যেই সামনে এসেছে এই ছবির তারকাদের আয়ের হিসেব। কত পেয়েছেন যিশু সেনগুপ্ত?

Published on: Apr 16, 2026, 17:51:40 IST
Advertisement

Jissu Sengupta: ১৭ এপ্রিল মুক্তি পেতে চলেছে অক্ষয় কুমারের হরর কমেডি ভূত বাংলো। যদিও ১৬ এপ্রিল পেইড প্রিমিয়ার রাখা হয়েছে, অর্থাৎ দর্শকরা টিকিট কেটে ছবিটি দেখতে পারবেন। আপাতত ধুরন্ধর ২ জোয়ারে একটু হলেও ভাটা এসেছে, ভূত বাংলোর কারণে। ইতিমধ্যেই ট্রেলার ও টিজার দেখে অনেকেই ভূত বাংলা-র সঙ্গে মিল পেয়েছেন ভুল ভুলাইয়া ছবিটির। দেখার সেই আগের মতো বক্স অফিসে জোয়ার তুলতে পারেন কি না খিলাড়ি।

কত পারিশ্রমিক পাচ্ছেন ভূত বাংলা-র তারকারা?

যিশু সেনগুপ্ত।
যিশু সেনগুপ্ত।

তবে ভূত বাংলো নিয়ে যখন উন্মাদনা তুঙ্গে, তখন একাধিক মিডিয়ায় প্রকাশিত হয়েছে এই ছবিতে তারকাদের আয়ের হিসেব (খতিয়ে দেখেনি হিন্দুস্তান টাইমস বাংলা)। আর সেই অনুসারে অক্ষয় কুমার নাকি ছবি থেকে পাচ্ছেন ৫০ কোটি। নায়কের এই পাহাড় প্রমাণ আয়ের সামনে, নায়িকা টাবু-র আয় খুবই কম। তিনি পাচ্ছেন ২.৫ কোটি টাকা। ওয়ামিকা গাব্বি পাচ্ছেন ৩ কোটি টাকা। পরেশ রাওয়াল পান ২ কোটি টাকা। রাজপাল যাদব পাচ্ছেন এক থেকে দেড় কোটি। আর ছবিতে কাজ করা, বাংলার তারকা যিশু সেনগুপ্তর আয় দেখানো হয়েছে ১ কোটি।

প্রিয়দর্শন পরিচালিত এবং অক্ষয় কুমার অভিনীত হরর-কমেডি ছবি 'ভূত বাংলা'-র ট্রেলার দর্শকদের ভয় ও হাসির খোরাক জুগিয়েছে। ছবির ট্রেলারে দেখা গিয়েছে, অক্ষয়ের চরিত্রটি উত্তরাধিকার সূত্রে পাওয়া একটি বাড়িতে থাকতে আসে এবং সেখানেই বিয়ে করবে বলে ঠিক করেছেন। এদিকে সেখানে থাকা বধুসুর নামে একটি অশুভ আত্মা তাকে থামানোর চেষ্টা করছে। তবে ট্রেলার দেখে অনেকেই এটির সঙ্গে মিল খুঁজে পায় ভুল ভুলাইয়া-র।

ভূত বাংলা-র রিভিউ:

ইন্টারভ্যালের পর থেকে এমন কিছু দৃশ্য আসে, যা দর্শকদের রীতিমতো শিহরিত করবে এবং শেষ পর্যন্ত বেঁধে রাখবে। পরিচালক প্রিয়দর্শন হরর, কমেডি এবং সাসপেন্সের মধ্যে একটি নিখুঁত ভারসাম্য বজায় রেখেছেন। ছবির বাকি টিমও ভালো কাজ করেছে বলে উল্লেখ করা হয়েছে।, আরও লেখেন রমেশ বালা। সঙ্গে তিনি সিনেমাটিকে ৫-এ ৪ দিয়েছেন রেটিং হিসেবে।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe