নব্বইয়ের দশকের বলিউডে একজনের পরিচয় ছিল চুলবুলি হিরোইন, আর অন্যজন ছিলেন খলনায়ক থেকে শুরু করে আদর্শ বড় দাদার চরিত্রে সুপারহিট। কাজল এবং মোহনীশ বহল— পর্দার এই দুই জনপ্রিয় মুখ যে আসলে একে অপরের ভাই-বোন, তা হয়তো অনেকেরই অজানা। মোহনীশ হলেন কাজলের মাসতুতো দাদা (Cousin Brother)।

পারিবারিক যোগসূত্র
কাজলের মা প্রখ্যাত অভিনেত্রী তনুজা এবং মোহনীশের মা কিংবদন্তি অভিনেত্রী নূতন আসলে দুই বোন। সেই সূত্রে কাজল এবং মোহনীশ একে অপরের তুতো ভাই-বোন। প্রবীণ অভিনেত্রী শোভনা সমর্থের দুটি কন্যা সন্তান রয়েছে। বড় মেয়ে নূতন ও ছোট মেয়ে তনুজা। ক্যারিয়ারের শীর্ষে লেফটেন্যান্ট কমান্ডার রজনীশ বহলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নূতন। এই বিবাহ থেকে তাঁর পুত্র মোহনিশ বহল ছিলেন, যাকে 'হাম আপকে হ্যায় কৌন' ছবিতে রাজেশ অর্থাৎ সলমনের খানের বড় ভাইয়ের চরিত্রে দেখা গিয়েছিল। একই সময়ে, তনুজার দুটি মেয়ে ছিল কাজল এবং তানিশা।
তবে এক সময় তাঁদের দুই পরিবারের মধ্যে তিক্ততা এতটাই চরমে উঠেছিল যে, দীর্ঘ বছর কাজল ও মোহনীশের মধ্যে কোনো কথাবার্তা ছিল না। টাকার লেনদেন এবং পারিবারিক সম্পত্তি নিয়ে তনুজা ও নূতনের বিবাদ আইনি লড়াই পর্যন্ত গড়িয়েছিল, যার প্রভাব পড়েছিল পরের প্রজন্মের সম্পর্কের ওপরও।
একই ছবিতে কাজ ও অস্বস্তিকর দৃশ্য
{{/usCountry}}একই ছবিতে কাজ ও অস্বস্তিকর দৃশ্য
{{/usCountry}}ব্যক্তিগত জীবনে দূরত্ব থাকলেও পেশাদারিত্বের খাতিরে তাঁরা একসঙ্গে অভিনয় করেছেন ‘গুন্ডারাজ’ (Gundaraj) ছবিতে (১৯৯৫)। এই ছবিতে কাজলের বিপরীতে নায়ক ছিলেন তাঁর বর্তমান স্বামী অজয় দেবগন। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো, ছবিতে মোহনীশ বহল অভিনয় করেছিলেন একজন নেতিবাচক চরিত্রে ।
ছবির একটি দৃশ্যে মোহনীশকে কাজলের ওপর শারীরিক নির্যাতন করতে দেখা গিয়েছিল। পর্দার ভাই-বোনের এমন অস্বস্তিকর দৃশ্যে অভিনয় করা সেই সময় বেশ চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। তবে মোহনীশ একবার সাক্ষাৎকারে জানিয়েছিলেন, পারিবারিক বিবাদ থাকলেও কাজলের প্রতি তাঁর কোনো ব্যক্তিগত ক্ষোভ নেই এবং কাজল তাঁর ছোট বোনের মতোই।
রানী মুখোপাধ্যায় দাদু (ঠাকুর্দা) শশধর মুখোপাধ্যায়ের ভাই ছিলেন, রবীন্দ্রমোহন মুখোপাধ্যায়। তাঁর পুত্র রাম মুখোপাধ্যায়ের মেয়ে রানি মুখোপাধ্যায়। অর্থাৎ কাজলের ঠাকুর্দা এবং রানির ঠাকুর্দা দুই ভাই। সেই সূত্রেই পরস্পরের তুতো দিদি রানি-কাজল। রানি আদিত্য চোপড়ার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং তাদের একটি মেয়ে রয়েছে, যার নাম আদিরা চোপড়া।