...
...
Next Story

Kajol-Jisshu Kiss: ২৯ বছরের নিয়ম ভেঙে বাংলার যিশুর ঠোঁটে ঠোঁট! চর্চিত চুমু নিয়ে মুখ খুলল কাজল

Kajol-Jisshu Kiss: দীর্ঘ ২৯ বছরের কেরিয়ারে তিনি ছিলেন ‘অনড়’। রোম্যান্টিক ছবিতে কাজলের উপস্থিতি মানেই দর্শকদের কাছে এক আলাদা পাওনা, কিন্তু তাঁর একটি অলিখিত নিয়ম ছিল— পর্দায় লিপ কিস নয়, যিশু সেনগুপ্তর সঙ্গে সেই ‘নো-কিসিং পলিসি’ ভেঙেই গত বছর শোরগোল ফেলে দিয়েছিলেন অভিনেত্রী।

Published on: Apr 24, 2026, 08:10:27 IST
Advertisement

Kajol-Jisshu Kiss: বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ থেকে ‘কুছ কুছ হোতা হ্যায়’— অজস্র ব্লকবাস্টার ছবির অংশ থেকেছেন কাজল। শাহরুখ খানের সঙ্গে তাঁর অনস্ক্রিন জুটি সুপারহিট। পর্দায় চুটিয়ে রোম্যান্স করলেও কখনও নায়ককে চুমু খেতে রাজি হননি কাজল।

বরের ঠোঁটেও ঠোঁট রাখেননি পর্দায়, বাংলার যিশুকে চুমু নিয়ে মুখ খুলল কাজল, ২৯ বছরে প্রথমবার!
বরের ঠোঁটেও ঠোঁট রাখেননি পর্দায়, বাংলার যিশুকে চুমু নিয়ে মুখ খুলল কাজল, ২৯ বছরে প্রথমবার!

নিজের স্বামী অজয় দেবগণকেও কখনও পর্দায় চুমু খাননি কাজল। তবে ওটিটি প্ল্যাটফর্মের সিরিজ ‘দ্য ট্রায়াল: পেয়ার, কানুন, ধোঁকা’-র জন্য প্রায় ২৯ বছর পর সেই নিয়মে ইতি টানেন তিনি। যেখানে তাঁর সহ-অভিনেতা ছিলেন বাংলার যিশু সেনগুপ্ত।

‘চিত্রনাট্যের দাবি, নিছক চুম্বন নয়’

পডকাস্টে কাজল জানান, এই সিদ্ধান্ত নেওয়া তাঁর জন্য মোটেও সহজ ছিল না। তিনি বলেন, ‘সত্যি বলতে, এটা ছিল চরিত্রটার দাবি। নয়নিকা সেনগুপ্ত (কাজলের চরিত্র) যা বিশ্বাস করে, যা হতে চায় বা যা পায় না— সেই লড়াইয়ের একটা অবিচ্ছেদ্য অংশ ছিল ওই দৃশ্যটি। চিত্রনাট্য থেকে ওটা বাদ দিলে চরিত্রটার একটা দিক অসম্পূর্ণ থেকে যেত। এটা কেবল একটা চুম্বন ছিল না, ছিল চরিত্রের আবেগ।’

সেটে দাঁড়িয়েও ছিলেন অস্বস্তিতে!

লিলি সিং যখন জানতে চান, একজন মানুষ হিসেবে কি কাজল অনেকটা বদলে গিয়েছেন? অভিনেত্রীর অকপট স্বীকারোক্তি, ‘তত্ত্বগতভাবে রাজি হলেও, শুটিং ফ্লোরে দাঁড়িয়েও আমি প্রচণ্ড অস্বস্তিতে ছিলাম। এমনকি মনে হচ্ছিল শেষ মুহূর্তে হয়তো বলে দেব— ‘কাট! এটা আমার দ্বারা সম্ভব নয়’। কিন্তু শেষ পর্যন্ত পেশাদারিত্বের খাতিরেই আমি দৃশ্যটি করি। আজ আমার মনে হয়েছে যে, অভিনেত্রী হিসেবে এই সিদ্ধান্তটি নেওয়ার সময় এসেছে।’

কেরিয়ারের শুরু থেকেই কাজল তাঁর সোজাসাপ্টা স্বভাবের জন্য পরিচিত। তিনি জানান, অল্প বয়স থেকেই তিনি যা করতে চেয়েছেন, তা নিয়েই স্পষ্ট থেকেছেন। তাই আজ কেরিয়ারের এই পর্যায়ে এসে নিজের শর্তে নিয়ম ভাঙতেও তিনি দ্বিধাবোধ করেননি।

‘দ্য ট্রায়াল’ ও যিশু-কাজল রসায়ন:

আমেরিকান সিরিজ ‘দ্য গুড ওয়াইফ’-এর ভারতীয় সংস্করণ এই ‘দ্য ট্রায়াল’। সুপর্ণ বর্মা পরিচালিত এই কোর্টরুম ড্রামায় কাজলের স্বামীর চরিত্রে অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত। প্রথম সিজনের ব্যাপক সাফল্যের পর গত বছরই মুক্তি পেয়েছে এর দ্বিতীয় সিজন (Season 2), যা বর্তমানে JioHotstar-এ দেখা যাচ্ছে।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe