...
...
Next Story

Koel Mullick: ভোটপ্রচারের ফাঁকে ছেলের সঙ্গে কোয়েল,TMC MP-র সানগ্লাসের দাম শুনলে চোখ কপালে উঠবে

Koel Mullick Sunglass: এক কেজির বেশি সোনার গয়না রয়েছে কোয়েলের। নায়িকার শৌখিনতা শুধু তাঁর গয়নায় নয়, লাক্সারি ঘড়ি আর সানগ্লাসেরও শখ রয়েছে তাঁর। কোয়েলের চোখের রোদচশমার দাম জানেন?

Published on: Apr 24, 2026, 10:31:10 IST
Advertisement

টলিপাড়ার অন্যতম ‘পাওয়ারফুল’ এবং ধনীতম নায়িকা তিনি। বর্তমানে তাঁর নামের পাশে যোগ হয়েছে নতুন পরিচয়— তৃণমূলের রাজ্যসভার সাংসদ। রুক্মিণী মল্লিক (কোয়েল) এখন রাজনীতির আঙিনায় দাপিয়ে বেড়াচ্ছেন। তবে কঠিন প্রচারের ফাঁকেও ছেলে কবীরের সঙ্গে সময় কাটাতে ভোলেন না তিনি। সম্প্রতি মা-ছেলের এক ফ্রেমে ধরা দেওয়ার ছবি নজর কেড়েছে সবার। কিন্তু সেই ছবিতে কোয়েলের লুকে সবথেকে বেশি চর্চা হচ্ছে তাঁর চোখের রোদচশমাটি নিয়ে।

ভোটপ্রচারের ফাঁকে ছেলের সঙ্গে কোয়েল,TMC MP-র সানগ্লাসের দাম শুনলে চোখ কপালে উঠবে
ভোটপ্রচারের ফাঁকে ছেলের সঙ্গে কোয়েল,TMC MP-র সানগ্লাসের দাম শুনলে চোখ কপালে উঠবে

বিলাসিতার ছোঁয়া:

ফ্যাশন আর ব্রান্ড সচেতনতায় কোয়েল মল্লিক সবসময়ই প্রথম সারিতে। কবীরের সঙ্গে সেলফিতে কোয়েলকে দেখা গেল জলপাই রঙের পোশাকে, আর চোখে সেই আইকনিক রোদচশমা। এটি সাধারণ কোনও ব্র্যান্ড নয়, বিশ্ববিখ্যাত ফরাসি লাক্সারি ফ্যাশন হাউস ‘ক্রিস্টিয়ান ডিওর’ (Christian Dior)-এর কালেকশন।

দাম কত?

চশমাটির দাম শুনলে সাধারণ মানুষের চোখ কপালে উঠতে বাধ্য। আন্তর্জাতিক বাজারে এই চশমাটির দাম প্রায় ৪৬২ ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩৮,৫০০ টাকার কাছাকাছি (বর্তমান বিনিময় হার অনুযায়ী)। একটি চশমার পিছনে এই বিপুল অর্থ ব্যয় করা কোয়েলের মতো প্রথম সারির তারকার পক্ষেই সম্ভব।

কোয়েলের সম্পত্তির পরিমাণ:

হলফনামা অনুযায়ী রুক্মিণী মল্লিকের (কোয়েল) মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ১৬ কোটি ৭০ লক্ষ ১৮ হাজার ৮৯৭ টাকা। কোয়েলের ১১২৬.৭৩ গ্রাম (১ কেজিরও বেশি) সোনা রয়েছে। বর্তমান বাজারদর অনুযায়ী যার মূল্য আনুমানিক ২ কোটি ৬৫ লক্ষ ৯৪ হাজার টাকা। নায়িকার শৌখিনতার পরিচয় পাওয়া যায় তাঁর লাক্সারি ঘড়ির কালেকশন দেখলেও। লাক্সারি ঘড়ির মতোই তাঁর একাধিক ব্র্যান্ডেন্ড রোদচশমাও রয়েছে।

সাংসদ যখন স্টাইল আইকন:

রাজনীতিতে এলেও নিজের গ্ল্যামার আর আভিজাত্য এক চুলও কমতে দেননি রুক্মিণী। একদিকে যেমন সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনছেন, তেমনই অন্যদিকে নিজের ‘ক্লাস’ বজায় রাখছেন সুনিপুণভাবে। টলিউডের অন্যতম সফল নায়িকা হওয়ার সুবাদে তাঁর সম্পত্তির খতিয়ান যে বেশ লম্বা, তা তাঁর লাইফস্টাইল দেখলেই বোঝা যায়। এই বহুমূল্য চশমাটি তারই একটি ছোট ঝলকমাত্র।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe