...
...
Next Story

Kone Dekha Alo: অনুভবের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ আনে সুদেব, কার পক্ষ নিয়ে কথা বলবে লাজু?

Kone Dekha Alo: রাহুলের মৃত্যুর পর বেশ কিছুদিন বন্ধ ছিল কনে দেখা আলো ধারাবাহিকের শ্যুটিং। তবে পরবর্তী সময়ে চ্যানেলের হস্তক্ষেপে সবকিছু মিটে যায় এবং আবার শুরু হয়ে যায় ধারাবাহিকের শুটিং। নতুন করে ধারাবাহিকের কাজ শুরু হওয়ার পর এবার প্রকাশ্যে এল ধারাবাহিকের নতুন প্রমো।

Published on: Apr 26, 2026, 16:42:01 IST
Advertisement

Kone Dekha Alo: রাহুলের মৃত্যুর পর বেশ কিছুদিন বন্ধ ছিল ‘কনে দেখা আলো’ ধারাবাহিকের শ্যুটিং। তবে পরবর্তী সময়ে চ্যানেলের হস্তক্ষেপে সবকিছু মিটে যায় এবং আবার শুরু হয়ে যায় ধারাবাহিকের শুটিং। নতুন করে ধারাবাহিকের কাজ শুরু হওয়ার পর এবার প্রকাশ্যে এল ধারাবাহিকের নতুন প্রমো।

অনুভবের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ আনে সুদেব
অনুভবের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ আনে সুদেব

প্রমো প্রসঙ্গে

‘কনে দেখা আলো’ ধারাবাহিকের যে নতুন প্রমো প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে, থানায় লাজুর শ্বশুর বাড়ির তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়। থানায় লাজু এবং সুদেব ছাড়াও উপস্থিত থাকে অনুভব। সকলের সামনে যখন সুদেব রাগের মাথায় অনুভবকে পরকীয়ার অভিযোগে বিদ্ধ করে, তখন সুদেবের দিকে তেড়ে আসে অনুভব।

আরও পড়ুন: 'গরমে খাওয়াই যাচ্ছে না...', বৈশাখের গরমে সুস্থ থাকতে কী কী খাচ্ছেন কনীনিকা?

এই সবকিছুর মধ্যেই এবার মুখ খুলতে বাধ্য হয় লাজু। পুলিশ অফিসারের কাছে হাত জোড় করে লাজু বলে, সে একজন প্রাপ্তবয়স্ক মেয়ে এবং সে যদি চায় তার পড়াশোনা সে চালিয়ে নিয়ে যাবে তাহলে তাকে কেউ আটকাতে পারবে না। এমনকি তার স্বামীও নয়। লাজুর মুখে এই কথা শুনে অবাক হয়ে যায় সুদেব। লাজু যে কখনো এমন কথা বলতে পারি তা সে স্বপ্নেও ভাবতে পারেনি।

আরও পড়ুন: ফের ছোট পর্দায় ফিরছেন হানি, বলবেন এক সিঙ্গেল বাবার গল্প, বিপরীতে থাকবেন কে?

লাজুর জীবন আগামী দিনে কোন দিকে মোড় নেবে সেটা দেখার জন্য আপনাকে প্রতিদিন রাত ৯:৩০ মিনিটে দেখতে হবে ‘কনে দেখা আলো’, শুধুমাত্র জি বাংলার পর্দায়।

প্রসঙ্গত, ধারাবাহিকের যে এপিসোড এত দিন দর্শকরা দেখতে পেরেছিলেন সেটি ব্যাঙ্কিং করা ছিল আগে থেকে। এবার নতুন উদ্যমে শুরু হয়েছে শ্যুটিং। এবার এটি সরাসরি জি বাংলা প্রযোজনা সংস্থার তত্ত্বাবধানে ও পরিচালনায় নির্মিত হচ্ছে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe