...
...
Next Story

মায়ের মৃত্যুর ৩ দিন পর থেকে কাজ করা নিয়ে কটাক্ষ! ‘মা শিখিয়েছেন…’ জবাব কনীনিকার

মায়ের মৃত্যুর ৩ দিন পর থেকেই তিনি কাজ শুরু করার জন্য কটাক্ষের শিকারও হয়েছিলেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গেও মুখ খুললেন নায়িকা। দিলেন জবাবও।

Updated on: Apr 16, 2026, 13:36:24 IST
Advertisement

গত বছর বাংলা নববর্ষের আবহে মা কল্পনা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ দিন ধরে রোগে ভুগছিলেন তিনি। ৬৪ বছর বয়সে প্রয়াত হন। অভিনেত্রী মাতৃহারা হয়েছেন এক বছর হয়ে গেল। কিন্তু এখনও সেই ক্ষত তাঁর মনে দগদগ করছে। রান্নাঘরের শ্যুটিংয়ের মাঝেই খবর এসেছিল নায়িকার কাছে। এবার তা নিয়েই নানা কথা ভাগ করে নিলেন নায়িকা।

মায়ের মৃত্যুর ৩ দিন পর থেকে কাজ করা নিয়ে কটাক্ষ! ‘মা শিখিয়েছেন…’ জবাব কনীনিকার
মায়ের মৃত্যুর ৩ দিন পর থেকে কাজ করা নিয়ে কটাক্ষ! ‘মা শিখিয়েছেন…’ জবাব কনীনিকার

সিটি সিনেমাকে দেওয়া এক সাক্ষাৎকারে নায়িকা এই প্রসঙ্গে বলেন, ‘আগের নববর্ষ থেকেই মন খারাপ। কারণ আমি আগের নববর্ষের ঠিক আগে মাকে হারিয়ে ছিলাম। রান্নাঘরে যেদিন আমি নববর্ষের বিশেষ পর্বের জন্য শ্যুটিং করছিলাম। শ্যুটিংয়ের মাঝ পথে খবর আসে মা মারা গিয়েছেন। আমার মা আমাকে খুব বাস্তববাদী হতে শিখিয়ে দিয়ে গিয়েছেন।'

মায়ের মৃত্যুর ৩ দিন পর থেকেই কনীনিকা কাজ শুরু করার জন্য কটাক্ষের শিকারও হয়েছিলেন। সেই প্রসঙ্গেও মুখ খুললেন নায়িকা, দিলেন জবাব। তাঁর কথায়, 'আমার মনে আছে ফেসবুকে কেউ একজন লিখে পাঠিয়েছিল যে, আপনি মনে হয় ভুলে গিয়েছেন আপনার মা মারা গিয়েছে। আমি কিন্তু কাজ করা বন্ধ করিনি। কারণ আমার মা আমাকে একটা কথাই শিখিয়েছেন যে, খুব কষ্ট করে নিজের জায়গাটা তৈরি করেছি, সেই জায়গাটা ছেড়ে দেওয়া যাবে না। আমি আমার মায়ের মৃত্যুর তিনদিন পর থেকে কাজ করেছি। কিন্তু মায়ের মৃত্যুটা আমি অনুভব করা শুরু করেছি ৬মাস পর থেকে। যে মা নেই আমার জীবনে।'

প্রসঙ্গত, মাকে হারানোর পর অভিনেত্রী সমাজমাধ্যমে লিখেছেন, ‘একরাশ যন্ত্রণা নিয়ে জানাতে চাই যে, আমাদের প্রিয় মা কল্পনা বন্দ্যোপাধ্যায় আমাদের ছেড়ে স্বর্গবাসী হয়েছেন।’ তাঁর সেই পোস্ট দেখে সেই কঠিন সময়ে অভিনেত্রীকে সমবেদনা জানিয়েছেন তাঁর ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধব এবং অনুরাগীরা।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe