বলিউড মানেই ক্ষমতার অপব্যবহার আর নবাগতদের সুযোগ নেওয়ার গল্প— এমন ধারণাই যখন সাধারণ মানুষের মনে গেঁথে আছে, তখন সম্পূর্ণ উল্টো সুর শোনা গেল লারা দত্তের গলায়। কেরিয়ারের শুরুতে অক্ষয় কুমারের সঙ্গে একাধিক হিট ছবিতে কাজ করা লারা জানালেন, অক্ষয় কোনওদিন তাঁর বা প্রিয়াঙ্কা চোপড়ার নবাগত হওয়ার সুযোগ নেননি। বরং দুই ‘নতুন মেয়ে’কে ইন্ডাস্ট্রির লড়াইয়ে দিশা দেখিয়েছিলেন তিনি।
দুই মেয়ের রক্ষাকর্তা অক্ষয়!
লারা দত্তের কথায়, ‘অক্ষয় কোনওদিন আমার বা প্রিয়াঙ্কার সুবিধা নেওয়ার চেষ্টা করেনি। বরং ও দেখেছিল যে ইন্ডাস্ট্রিতে দুটো নতুন মেয়ে এসেছে যারা কাজ করতে চায়। ও আমাদের বড় ভাইয়ের মতো আগলে রেখেছিল।’ লারা আরও যোগ করেন যে, ‘আন্দাজ’ বা ‘মুঝসে শাদি করোগি’-র মতো ছবির শুটিংয়ের সময় অক্ষয় তাঁর প্রতি অত্যন্ত যত্নশীল ছিলেন।
প্রিয়াঙ্কা এবং অক্ষয়ের সেই পুরনো বিতর্ক
এক সময় প্রিয়াঙ্কা চোপড়া ও অক্ষয় কুমারের সম্পর্ক নিয়ে বিটাউনে গুঞ্জন তুঙ্গে ছিল। বলা হয়ে থাকে, সেই কারণেই অক্ষয়ের স্ত্রী টুইঙ্কল খন্না অভিনেতাকে প্রিয়াঙ্কার সঙ্গে কাজ করতে নিষেধ করেছিলেন, যদিও সবটাই গুজব। লারার মতে, অক্ষয় বরাবরই সহকর্মীদের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন।
কেরিয়ারের সেই শুরুর দিনগুলো
২০০৩ সালে ‘আন্দাজ’ ছবির হাত ধরেই প্রিয়াঙ্কা ও লারা বলিউডে পা রাখেন। সেই সময় অক্ষয় ছিলেন প্রতিষ্ঠিত তারকা। লারা স্মৃতিচারণ করে বলেন, সেই সময় অক্ষয় তাঁদের শুধু অভিনয় নয়, ইন্ডাস্ট্রির জটিলতা বুঝতেও সাহায্য করেছিলেন।
কাজলের চরিত্রে লারা দত্ত, জিয়ার চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া এবং রাজের চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার। চলচ্চিত্রটি ২০০৩ সালে মুক্তি পেয়েছিল।
{{/usCountry}}কাজলের চরিত্রে লারা দত্ত, জিয়ার চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া এবং রাজের চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার। চলচ্চিত্রটি ২০০৩ সালে মুক্তি পেয়েছিল।
{{/usCountry}}বলিউডে প্রিয়াঙ্কাকে শেষবার দেখা গিয়েছিল বলিউড ছবি দ্য স্কাই ইজ পিঙ্ক ছবিতে। যা ২০১৯ সালে অর্থাৎ ৭ বছর আগে রিলিজ করেছে। এরপর আর কোনও হিন্দি ছবিতে দেখা যাননি তিনি। তবে এখন তেলুগু ছবি বারাণসীতে দেখা যাবে তাকে। ছবিটি পরিচালনা করেছেন এসএস রাজামৌলি। একই সঙ্গে এতে প্রধান চরিত্রে রয়েছেন মহেশ বাবু।
অন্যদিকে লারা দত্তকে ২০২৩ সালে ইশক ই নাদানে দেখা গিয়েছিল। চলতি বছরের দীপাবলিতে মুক্তি পেতে যাচ্ছে 'রামায়ণ', নীতিশ তিওয়ারির এই ছবিতে দেখা যাচ্ছে তাকে। অক্ষয় কুমারের কথা বললে, তার ছবি ভূত বাংলা আগামী ১৭ই এপ্রিল মুক্তি পেতে চলেছে। এর পরে, তাকে ওয়েলকাম টু দ্য জঙ্গল, হাইওয়ান, গোলমাল ৫ এবং হেরা ফেরি ৩ এ দেখা যাবে তারকাকে।