...
...
Next Story

Madan-Sreetama: মোদীর ‘নাটক’! সোমবার সকাল-সকাল আগরপাড়া স্টেশনে ঝালমুড়ি বিক্রি মদনের, সঙ্গ দিলেন অভিনেত্রী শ্রীতমা

Madan-Sreetama: রবিবার ঝালমুড়ি খেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর ঠিক তারপরেই সোমবার সকাল সকাল আগরপাড়া স্টেশনে ঝালমুড়ি বিক্রি করলেন তৃণমূল নেতা মদন মিত্র। কামারহাটির বিদায়ী বিধায়কের সঙ্গে ছিলেন অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্যও।

Published on: Apr 20, 2026, 16:48:47 IST
Advertisement

ঝাড়গ্রাম প্রচারে গিয়ে ঝালমুড়ি খেয়েছেন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই ছবি-ভিডিয়ো ছড়িয়ে পড়তেই আসরে নেমেছে তৃণমূল কংগ্রেস। এবার ঝালমুড়ি বিক্রি করলেন তৃণমূল নেতা মদন মিত্র। কামারহাটির বিদায়ী বিধায়কের সঙ্গে ছিলেন অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্যও।

ঝালমুড়ি বিক্রি করলেন মদন মিত্র।
ঝালমুড়ি বিক্রি করলেন মদন মিত্র।

মোদীকে একহাত নিতেও ভুললেন না মদন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাঁকে বলতে শোনা গেল, ‘যখনই উনি ওই মুড়ির দোকানে গিয়ে নাটক করেন, পরের দিন থেকেই আমরাও মুড়ির দোকানে গিয়ে মুড়ি খেতে শুরু করব। মুড়ি খাওয়ার কথা তো বললেন, কিন্তু সেই প্রতিশ্রুতিগুলোর কী হল—২ কোটি চাকরি, ১৫ লাখ টাকা, ব্যাঙ্কে ৩ হাজার করে জমা—আজ পর্যন্ত কি একটাও পূরণ হয়েছে? মুড়ি খেতে খেতেই আবার নতুন করে মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছেন। তবে মনে রাখবেন তৃণমূল যা বলে, তা মিথ্যে প্রতিশ্রুতি নয়।’

রবিবার বাংলায় এসেছিলেন নরেন্দ্র মোদী। আর ঝাড়গ্রামে নির্বাচনী প্রচার শেষ করে ফেরার পথে হঠাৎই কনভয় থামিয়ে রাস্তার ধারের এক ঝালমুড়ির দোকানে ঢুকে পড়েন। এমনকী সেখান থেকে ১০ টাকার ঝালমুড়ি কিনেও খান তিনি। যদিও নিন্দুকদের কটাক্ষ যে, সবটাই দেখনদারি! আর তাই তো, রাত পোহাতেই লেগে পড়েছে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ মোদী যখন ঝাড়গ্রামের বিক্রমের দোকানে গিয়ে ‘জননেতা’ ইমেজ তৈরিতে ব্যস্ত, তখন মদন মিত্র কামারহাটিতে দাঁড়িয়ে সেই ইমেজকে ‘নাটক’ বলে দাগিয়ে দিতে মরিয়া।

মা সিরিয়াল শেষ করার পরও বেশ কয়েকটি মেগা সিরিয়ালে চুটিয়ে অভিনয় করেছেন শ্রীতমা। ‘ইচ্ছে নদী’, ‘দেবী চৌধুরানী’, ‘কাদম্বিনী’, ‘গ্রামের রানী বীণাপাণি' অন্যতম। একটি রান্নার শো সঞ্চালনাও করেন। কালার্স বাংলার জনপ্রিয় কমেডি-ধারাবাহিক ‘বসন্ত বিলাস মেসবাড়ি’তেও তাঁর অভিনয় পায় প্রশংসা।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe