Nabanita Das-Jeetu Kamal: টলিউডের তারকাদের ঘর ভাঙার খবর বরাবরই বিতর্কের জন্ম দেয়। যা হয়েছিল জীতু কমল আর নবনীতা দাসের মধ্যেও। বছর আড়াই আগে, আচমকাই নবনীতা সোশ্যাল মিডিয়ায় এসে বিবাহ বিচ্ছেদের ঘোষণা করেন। প্রথমদিকে জীতু ব্যাপারটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও, নবনীতা নিজের অবস্থান থেকে এক পা নড়েননি। যদিও সেভাবে জীতু কখনোই প্রাক্তন স্ত্রীকে নিয়ে মুখ খোলেননি, তবুও তাঁদের বিয়ে ভাঙা নিয়ে বেশ চর্চা হয়। এমনকী, বিয়ে ভাঙার পর নবনীতা এমনও দাবি করেছিলেন যে তিনি নাকি তাঁর গয়না ফেরত পাননি জীতুর থেকে। যদিও পরবর্তীতে এই নিয়ে আর কথা বলেননি নবনীতা। এমনকী, তাঁর নাম জড়িয়েছিল এক ব্যক্তির সঙ্গে। তাঁরা একসঙ্গে গোয়া ঘুরতে গিয়েছেন বলেও খবর রটেছিল!
এখনো কি কথা হয় জীতু-নবনীতার?

তা নবনীতা আর জীতুর মধ্যে কি এখনো আছে যোগাযোগ? সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নিয়ে কথা বলেছেন অভিনেত্রী। সিটি সিনেমাকে জীতুর প্রাক্তন বউ বলেন, ‘মাঝখানে আমি একবার হাসপাতালে ভর্তি হয়েছিলাম, ও আমাকে ফোন করেছিল। ফুড পয়জনিং হয়ে গিয়েছিল আমার। শুনে হাসল। বলল, 'এ বাবা এই কারণে'! আমি বললাম, 'হ্যাঁ মনে হয় ডি হাইড্রেশন হয়ে গিয়েছিল। একদিনের জায়গায় দু দিন থাকতে হয়…'। এসবই কথা হয়েছিল।’
বিবাহ বিচ্ছেদের ‘কঠিন’ সিদ্ধান্ত
যেই ফ্ল্যাটে বিয়ের পর সংসার বেঁধেছিলেন নবনীতা আর জীতু, ডিভোর্সের পর সেই বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন অভিনেত্রী। নিজের জন্য একটি ফ্ল্যাট কেনেন। কাজের সূত্রে তাঁকে শেষ দেখা গিয়েছে, সান বাংলা-র 'বিয়ের ফুল-এ'। এই ধারাবাহিকে তিনি 'কলি' চরিত্রে অভিনয় করেছিলেন এবং তাঁর বিপরীতে ছিলেন অভিনেতা রাজা গোস্বামী। ২০২৪ সালের জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে প্রায় ৭ মাস সম্প্রচারের পর এই সিরিয়ালটি শেষ হয়ে যায়।
এখন কী করছেন নবনীতা?
যদিও বর্তমানে অভিনয় জগত থেকে অনেকটাই দূরে নবনীতা। অভিনেত্রী এখন পুরোদস্তুর ব্যবসায়ী। বন্ধুদের সঙ্গে বেঙ্গালুরুতে নতুন ব্যবসা শুরু করেছেন তিনি, যার সুবাদে নিয়মিত যাতায়াত করতে হয় সেখানে। একটি বিলাসবহুল গাড়িও কিনেছেন। প্রায় ৮০ লক্ষ টাকার চকচকে মার্সিডিজ বেঞ্জ কিনেছেন। যা প্রমাণ করে, অভিনয় থেকে দূরে হলেও আয় নেহাত মন্দ হচ্ছে না!
অর্ধাঙ্গিনী'-র সেটে জীতু নবনীতার প্রেমের শুরু
{{/usCountry}}যদিও বর্তমানে অভিনয় জগত থেকে অনেকটাই দূরে নবনীতা। অভিনেত্রী এখন পুরোদস্তুর ব্যবসায়ী। বন্ধুদের সঙ্গে বেঙ্গালুরুতে নতুন ব্যবসা শুরু করেছেন তিনি, যার সুবাদে নিয়মিত যাতায়াত করতে হয় সেখানে। একটি বিলাসবহুল গাড়িও কিনেছেন। প্রায় ৮০ লক্ষ টাকার চকচকে মার্সিডিজ বেঞ্জ কিনেছেন। যা প্রমাণ করে, অভিনয় থেকে দূরে হলেও আয় নেহাত মন্দ হচ্ছে না!
অর্ধাঙ্গিনী'-র সেটে জীতু নবনীতার প্রেমের শুরু
{{/usCountry}}স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক 'অর্ধাঙ্গিনী'-র শুটিং সেট থেকে আলাপ হয়েছিল জীতু আর নবনীতার। দীর্ঘ প্রেমের পর ২০১৯ সালের ৬ মে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে ২০২৩ সালে চতুর্থ বিবাহবার্ষিকীর কয়েক দিন পরেই তাঁদের দীর্ঘ সম্পর্কের অবসান ঘটে।