...
...
Next Story

জার্মান সুন্দরীর সাহসী ছবিতে লাইক বিরাটের! খোঁচা নেটিজেনদের, ‘অনুষ্কা রাগ করবে’

ফের এক খোলামেলা পোশাক পরা মহিলার ছবিতে পড়ল লাইক! বিরাটের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকেই হয়েছে এই কাণ্ড।

Published on: Apr 17, 2026, 10:52:10 IST
Advertisement

ফের ‘লাইক-বিতর্কে’ জড়লেন বিরাট কোহলি। ফের এক খোলামেলা পোশাক পরা মহিলার ছবিতে পড়ল লাইক! বিরাটের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকেই হয়েছে এই কাণ্ড। এবার তিনি নিজে করেছেন, না এবারেও ‘অ্য়ালগরিদম’-ই আসল ‘দোষি’, তা বলা মুশকিল।

লিজালাজের ছবিতে লাইক বিরাটের:

জার্মান সুন্দরীর সাহসী ছবিতে লাইক বিরাট কোহলির।
জার্মান সুন্দরীর সাহসী ছবিতে লাইক বিরাট কোহলির।

বৃহস্পতিবার রাতেই সামনে আসে ব্যাপারটা। নেট ব্যবহারকারীরা দাবি করেন যে, বিরাট ইনস্টাগ্রামে জার্মান ইনফ্লুয়েন্সার লিজালাজের একটি ছবিতে লাইক দিয়েছেন। এই নিয়ে মজা করে রেডিটের একজন ব্যবহারকারী লিখেছেন, ‘বেচারি অনুষ্কা! আবার ঝামেলা লাগল বলে’। আরেকজন ব্যবহারকারী আবার বিরাটকে পরামর্শ দিয়ে ফেলেছেন একটি ফেক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার। লেখেন, ‘চিকু আমার উপদেশ শোনো, একটা ফেক অ্যাকাউন্ট ব্যবহার করো ভাই’!

এদিকে কোহলিকে নিয়ে মস্করা করতে ছাড়েননি যুজবেন্দ্র চাহাল। বিরাটের লাইক করা, লিজালাজের সেই ছবিতে গিয়ে আবার তিনি মন্তব্য করে এসেছেন, ‘অ্যালগরিদম’। সঙ্গে একটি কঙ্কাল মুণ্ডুর ইমোজি।

বিরাটের সেই লাইক।

অবনীত কৌরকে নিয়ে বিরাটের সেই বিতর্ক:

পরে অবনীত কৌর নিজেও এই বিতর্ক নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছিলেন। তাঁর ছবি ‘লাভ ইন ভিয়েতনাম’-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে অভিনেত্রীকে অনলাইনে ‘বড় বড় তারকাদের কাছ থেকে মনোযোগ ও প্রশংসা পাওয়া’ প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে, তিনি হেসে উত্তর দেন, ‘এই ভালোবাসা যেন আসতেই থাকে।’

বিরাট ও অনুষ্কার সংসার:

অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলির প্রথম দেখা হয় ২০১৩ সালে, একটি টেলিভিশন বিজ্ঞাপনের শুটিংয়ের সময়। তাঁরা একে অপরের প্রেমে পড়েন, কিন্তু নিজেদের সম্পর্ক গোপন রাখেন। ২০১৭ সালে, ইতালিতে একটি ঘরোয়া অনুষ্ঠানে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২১ সালের জানুয়ারিতে এই দম্পতির প্রথম সন্তান, মেয়ে ভামিকা-র জন্ম হয়। পরবর্তীতে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে, তারা জন্ম দেন পুত্র সন্তান আকায়ের। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর, ভারত থেকে লন্ডনে চলে গিয়েছেন বিরাট-অনুষ্কা। ২০১৮ সালের পর থেকে, কোনো সিনেমাতে কাজ করেননি অনুষ্কা। ক্রিকেট বায়োপিক চাকদা এক্সপ্রেসে কাজ করলেও, সেটি এখনো মুক্তি পায়নি।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe