...
...
Next Story

Patralekha: 'আমি তো আর পাহাড় খাইনি...', বডি শেমিংয়ের শিকার হতেই পাল্টা জবাব পত্রলেখার

Patralekha: মা হওয়ার পর শারীরিকভাবে পরিবর্তন আসে প্রত্যেক মহিলার। কেউ অত্যন্ত রোগা হয়ে যান কেউ আবার মোটা। কিছু সময় পর সেটা ঠিকও হয়ে যায়। তেমনই ঘটেছে পত্রলেখার সঙ্গে। কিন্তু শুক্রবার যেভাবে পাপারাজ্জিদের কটাক্ষের শিকার হতে হয় তাঁকে, সেটা মোটেই অভিপ্রেত ছিল না।

Published on: Apr 17, 2026, 17:44:28 IST
Advertisement

Patralekha: মা হওয়ার পর শারীরিকভাবে পরিবর্তন আসে প্রত্যেক মহিলার। কেউ অত্যন্ত রোগা হয়ে যান কেউ আবার মোটা। কিছু সময় পর সেটা ঠিকও হয়ে যায়। তেমনই ঘটেছে পত্র লেখার সঙ্গে। সন্তান জন্মের পর খুব স্বাভাবিকভাবেই কিছুটা ওজন বেড়ে গিয়েছে তাঁর। কিন্তু শুক্রবার যেভাবে পাপারাজ্জিদের কটাক্ষের শিকার হতে হয় তাঁকে, সেটা মোটেই অভিপ্রেত ছিল না।

বডি শেমিংয়ের শিকার হতেই পাল্টা জবাব পত্রলেখার
বডি শেমিংয়ের শিকার হতেই পাল্টা জবাব পত্রলেখার

কী ঘটেছে?

বিতর্কের সূত্রপাত হয় যখন খুব সম্প্রতি স্বামী রাজকুমারের সঙ্গে গাড়ি থেকে নামতে দেখা যায় পত্রলেখাকে। সন্তান জন্মের পর কিছুটা ওজন বেড়ে গিয়েছে তাঁর। তিনি একটি ঢিলেঢালা পোশাকে ধরা দিয়েছিলেন সকলের সামনে। অভিনেত্রীর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে একটি পাপারাজ্জি পেজ থেকে ক্যাপশনে লেখা হয়, ওঁর কী হয়েছে?

আরও পড়ুন: বড়পর্দায় আসছে অশ্নীর গ্রোভারের বায়োপিক! নাম ভূমিকায় অভিনয় করবেন কে?

এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই কটাক্ষের জবাব দেন স্বয়ং পত্রলেখা। নিজের ইনস্ট্রাগ্রাম স্টোরিতে মন্তব্যের তীব্র সমালোচনা করে তিনি একজন নারীর শারীরিক বাস্তবতার কথা তুলে ধরেন সকলের সামনে। তিনি স্পষ্ট করে জানান, সন্তান জন্মের পর একজন নারীর শরীরে পরিবর্তন আসা খুব স্বাভাবিক।

পত্রলেখা লেখেন, ‘আমার কি হয়েছে? আসলে আমি খুব সম্প্রতি একটি সন্তানের জন্ম দিয়েছি। হ্যাঁ, আমার ওজন বেড়েছে, যা আপনাদের সবার কাছে একটা অস্বাভাবিক ঘটনা বলে মনে হচ্ছে। তবে অতিরিক্ত খাওয়ার কারণে নয়, গর্ভাবস্থার পর স্বাভাবিক প্রক্রিয়া।’

আরও পড়ুন: ইস্টবেঙ্গল ম্যাচে রাহুলকে শ্রদ্ধা যুবভারতীর, ছবি দেখে চোখে জল ভক্তদের

তবে শুধুমাত্র পত্রলেখা নন, ঐশ্বর্য রাই বচ্চন থেকে শুরু করে নেহা ধুপিয়া, দীপিকা পাড়ুকোন থেকে শুরু করে আলিয়া ভাট সকলকেই মা হওয়ার পর শারীরিক পরিবর্তনের কারণে কটাক্ষের শিকার হতে হয়েছিল। যদিও পাপারাজ্জিদের এই অসংবেদনশীল আচরণের বিরুদ্ধে মুখ খুলেছেন সকলেই।

প্রসঙ্গত, ২০২৫ সালের ১৫ নভেম্বর পত্রলেখা এবং রাজকুমার রাও একটি ফুটফুটে কন্যা সন্তানের বাবা মা হন। প্রয়াত মায়ের নাম অনুসারে রাজকুমার নিজের মেয়ের নাম রাখেন পার্বতী পল রাও।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe