Suhashre Ganguly and Raj Chakraborty's Net Worth: দ্বিতীয়ার ভোটের ময়দানে রাজ চক্রবর্তী। ব্যারাকপুরের বিদায়ী বিধায়ক নিজের কেন্দ্র থেকেই দ্বিতীয়বার তৃণমূল কংগ্রেসের টিকিটে বিধানসভা ভোটে লড়বেন। ইতিমধ্যেই জমা দিয়েছেন মনোনয়ন। আর তাতেই তাঁর ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সম্পত্তির হিসেব নিকেষ মিলল। তা কে বেশি বড়লোক, স্বামী রাজ না বউ শুভশ্রী।
রাজের সম্পত্তি:

মনোনয়ন পত্রে উল্লেখিত তথ্য অনুসারে, বর্তমানে পরিচালক-প্রযোজক রাজের কাছে নগদ রয়েছে প্রায় ৩১ হাজার টাকা। পাশাপাশি ব্যাঙ্ক ও বিমায় বিনিয়োগ রয়েছে ১ কোটির বেশি। বর্তমানে রাজ চক্রবর্তীর নামে রয়েছে দুটি বিলাসবহুল গাড়ি। একটি টাটা নেক্সন এবং একটি ভলভো এক্সসি ৯০, যার সম্মিলিত মূল্য ৮৮ লক্ষ ৫০ হাজার ৬৩৫ টাকা। কলকাতার আরবানায় যে ফ্ল্যাটটিতে রাজ থাকেন, সেটির বর্তমান বাজার মূল্য ৪ কোটি টাকা।
একটি জমিও রয়েছে রাজের, যার বাজারদর ৯৫ লক্ষ টাকা। একইসঙ্গে যে প্রযোজনা সংস্থা রয়েছে তাঁর, সেটির বাজার দর ২ কোটি ৫০ লক্ষ টাকা। রাজের মোট অস্থাবর সম্পত্তি ২ কোটি ১০ লক্ষ ৫১ হাজার ১৬৭ টাকা। আর স্থাবর সম্পত্তি হল ১ কোটি ৫৭ লক্ষ ১৪ হাজার ২৮৬ টাকা।
শুভশ্রীর সম্পত্তি:
হিসেব অনুযায়ী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের হাতে এই মুহূর্তে রয়েছে ২০ হাজার ১৭৬ টাকা। ব্যাঙ্ক ও বিভিন্ন বিনিয়োগ মিলিয়ে আছে ১০ কোটি ৩৮ লক্ষ ৩৬ হাজার ১২৬ টাকা। তাঁর কাছে প্রায় ১৯০০ গ্রাম সোনার গয়না রয়েছে, যার বর্তমান বাজারমূল্য ২ কোটিরও বেশি বলে জানা যাচ্ছে। স্করপিও গাড়ি ব্যবহার করেন অভিনেত্রী, যার বাজারদর ১৬ লক্ষ ১২ হাজার ৫৭৫ টাকা।
শুভশ্রীর একটি ফ্ল্যাট রয়েছে, যার বাজারদর ৮৫ লক্ষ টাকা। একটি জমিও রয়েছে তাঁর, দাম ৩৫ লক্ষ। শুভশ্রীর অস্থাবর সম্পত্তি হল ১৩ কোচি ১৫ লক্ষ ৩৬ হাজার ৮৭৭ টাকার। আর স্থাবর সম্পত্তি ২ কোটি ২৬ লক্ষ ২৪ হাজার ৫৫৪।
রাজ-শুভশ্রীর দাম্পত্য
{{/usCountry}}শুভশ্রীর একটি ফ্ল্যাট রয়েছে, যার বাজারদর ৮৫ লক্ষ টাকা। একটি জমিও রয়েছে তাঁর, দাম ৩৫ লক্ষ। শুভশ্রীর অস্থাবর সম্পত্তি হল ১৩ কোচি ১৫ লক্ষ ৩৬ হাজার ৮৭৭ টাকার। আর স্থাবর সম্পত্তি ২ কোটি ২৬ লক্ষ ২৪ হাজার ৫৫৪।
রাজ-শুভশ্রীর দাম্পত্য
{{/usCountry}}২০১৮ সালে বিয়ে করেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বাওয়ালির রাজবাড়িতে বেশ রাজকীয়ভাবে হয়েছিল আয়োজন। এরপর ২০২০ সালে তাঁদের কোলে আসে ছেলে ইউভান। ২০২৩ সালে দ্বিতীয় সন্তানের জন্ম দেন তাঁরা। মেয়ের নাম রাখেন ইয়ালিনি। কাজের সূত্রে, রাজের পরিচালনায় শেষ মুক্তি পেয়েছে আবার প্রলয়। যেখানে একটি কেমিও ছিল শুভশ্রীর। আর শুভশ্রীকে বড় পর্দায় শেষ দেখা গিয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের লহ গৌরাঙ্গের নাম রে ছবিতে।