...
...
Next Story

Moti Sagar: ‘অভিনেতার শুধু লুক নয়…’, রণবীরকে রাম রূপে দেখে কী বললেন রামানন্দ সাগরের ছেলে মোতি সাগর?

Moti Sagar Comment On Ranbir Kapoor: সোশ্যাল মিডিয়ায় রণবীরের এই লুক ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে একদিকে যেমন অনেকে মুগ্ধ হয়েছেন তেমন অনেকেই রণবীরকে বেমানান বলে অভিহিত করেছেন। এই সবকিছুর মধ্যেই এবার রামানন্দ সাগরের ছেলে মোতি সাগর রামায়ণ সিনেমার টিজার নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন।

Published on: Apr 9, 2026, 22:59:19 IST
Advertisement

অবশেষে হতে চলেছে অপেক্ষার অবসান। চলতি বছর বড় পর্দায় মুক্তি পাবে নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’। খুব সম্প্রতি সিনেমার প্রথম লুক প্রকাশ্যে এসেছে যেখানে রণবীর কাপুরের রাম অবতারের লুক সকলকে মুগ্ধ করেছে। গত কয়েক মাসে রাম অবতারের অভিনয় করার জন্য রণবীর যে অক্লান্ত পরিশ্রম করেছেন, তা স্পষ্ট এই লুকে।

রণবীরকে রাম রূপে দেখে কী বললেন রামানন্দ সাগরের ছেলে?
রণবীরকে রাম রূপে দেখে কী বললেন রামানন্দ সাগরের ছেলে?

সোশ্যাল মিডিয়ায় রণবীরের এই লুক ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে একদিকে যেমন অনেকে মুগ্ধ হয়েছেন তেমন অনেকেই রণবীরকে ‘বেমানান’ বলে অভিহিত করেছেন। এই সবকিছুর মধ্যেই এবার রামানন্দ সাগরের ছেলে মোতি সাগর রামায়ণ সিনেমার টিজার নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন।

আরও পড়ুন: ‘চিরসখা’ বন্ধ হতেই মাথায় হাত টেকনিশিয়ানদের, সকলের হয়ে কী আর্জি জানালেন রাজা?

টিজার নিয়ে কথা বলতে গিয়ে পিটিআইকে রামানন্দ সাগরের ছেলে মোতি সাগর বলেন, ‘শুধুমাত্র টিজার দেখে কিছু বিচার করা যায় না। অভিনেতার শুধু লুক নয়, অভিনয়ের গভীরতা দেখে বিচার করতে হয়। উনি নিশ্চয়ই এই চরিত্রে অভিনয় করার জন্য প্রচুর পরিশ্রম করেছেন। আমি গোটা সিনেমাটা দেখতে চাই তারপর এই বিষয়ে মন্তব্য করতে চাই। আশা করি সিনেমাটা ভীষণ ভালো হবে।’

আরও পড়ুন: ‘কাজ না করলে খাব কী…’, ‘ভোলেবাবা’ বন্ধ হওয়া নিয়ে যা বললেন বর্ণিনী

‘রামায়ণ’ ছবিতে ভগবান রামের চরিত্রে রণবীর কাপুর, লক্ষ্মণের চরিত্রে রবি দুবে, সীতার চরিত্রে সাই পল্লবী, রাবণের চরিত্রে যশ এবং ভগবান হনুমানের চরিত্রে সানি দেওল অভিনয় করেছেন। চলচ্চিত্রটি দুটি ভাগে মুক্তি পাওয়ার কথা রয়েছে, যার প্রথম পর্বটি ২০২৬ সালের দিওয়ালিতে এবং দ্বিতীয়টি ২০২৭ সালের দিওয়ালিতে আসবে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe