...
...
Next Story

Star Jalsha Serial Update: ঘূর্ণি ঝড়ে কপাল পুড়ল, চিরসখার পর বন্ধ হচ্ছে জলসার এই TRP টপার মেগা!

যৌন হেনস্থার অভিযোগে বিদ্ধ রাঙামতি তীরন্দাজ প্রযোজক সুশান্ত দাস। এর মাঝেই চর্চা শীঘ্রই ফুরোতে চলেছে রাঙামতির গল্প।

Published on: Apr 19, 2026, 09:15:40 IST
Advertisement

Rangamati Tirandaaj to end soon? টলিপাড়ার বাতাসে এখন শুধুই ধারাবাহিক বন্ধ হওয়ার খবর। একের পর এক মেগা অকালেই বিদায় নিচ্ছে। ‘ভোলে বাবা পার করে গা’ এবং ‘চিরসখা’র পর এবার গুঞ্জন শোনা যাচ্ছে স্টার জলসার ‘রাঙামতি তীরন্দাজ’ নিয়ে। প্রযোজক সুশান্ত দাসের এই ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে বড়সড় প্রশ্নচিহ্ন।

ঘূর্ণি ঝড়ে কপাল পুড়ল, চিরসখার পর বন্ধ হচ্ছে জলসার এই TRP টপার মেগা!
ঘূর্ণি ঝড়ে কপাল পুড়ল, চিরসখার পর বন্ধ হচ্ছে জলসার এই TRP টপার মেগা!

বিতর্ক নাকি ব্যবসায়িক সিদ্ধান্ত?

সম্প্রতি প্রযোজক সুশান্ত দাসের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নিগ্রহের অভিযোগ এনে জাতীয় কমিশনের দ্বারস্থ হয়েছেন এক অভিনেত্রী। যদিও সুশান্তবাবু এই অভিযোগ অস্বীকার করেছেন, তবে ইন্ডাস্ট্রির অনেকেরই ধারণা, এই বিতর্কের প্রভাব কি ধারাবাহিকের ওপর পড়ছে? তবে সূত্রের খবর বলছে অন্য কথা। শোনা যাচ্ছে, একই চ্যানেলে সুশান্ত দাসেরই নতুন ধারাবাহিক ‘ঘূর্ণি’ আসার কারণেই হয়তো সরে যেতে হতে পারে ‘রাঙামতি তীরন্দাজ’কে।

কে থাকছেন ‘ঘূর্ণি’-তে?

নতুন ধারাবাহিক ‘ঘূর্ণি’ নিয়ে জল্পনার শেষ নেই। প্রথমে অভিনেতা নীল ভট্টাচার্যের নাম শোনা গেলেও, তিনি নিজেই সেই খবর নাকচ করে দিয়েছেন। পরে নীলের বদলি ঘূর্ণির নায়ক হন কুণাল শীল। আর নাম ভূমিকায় দেখা যাবে নবাগতা সপ্তশ্রী নন্দকে। অন্যদিকে, ‘রাঙামতি তীরন্দাজ’-এর নায়ক নীলাঙ্কুর মুখোপাধ্যায় জানিয়েছেন, ধারাবাহিক বন্ধ হওয়া নিয়ে এখনও পর্যন্ত অফিশিয়ালি তাঁদের কিছু জানানো হয়নি।

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক ঘটনার পর থেকেই টলিপাড়ায় এসওপি (SOP) এবং সুরক্ষা নিয়ে কড়াকড়ি শুরু হয়েছে। তার মধ্যেই একের পর এক ধারাবাহিক বন্ধ হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন অভিনেতা ও টেকনিশিয়ানরা। ‘রাঙামতি তীরন্দাজ’ শেষ পর্যন্ত কতদিন টেকে, নাকি ‘ঘূর্ণি’র ঝড়ে ধুয়ে যায়— সেটাই এখন দেখার।

ক্রিকেট আর সংগ্রামের গল্প

‘ঘূর্ণি’র গল্প আবর্তিত হবে এক সাধারণ পরিবারের মেয়ের ক্রিকেটার হওয়ার জার্নিকে ঘিরে। সামাজিক বাধা আর হাজারো প্রতিকূলতার মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত ক্রিকেটার হিসাবে গড়ে তোলবার পরও ব্যর্থতা ঘিরে ধরে তাঁকে। শুধু তাই নয়, বাংলার গর্ব থেকে আচমকাই কলঙ্কে পরিণত হয় ঘূর্ণি। শ্বশুরবাড়ির তরফেও জোটে তিরস্কার। তবে বউয়ের হাত শক্ত করে ধরে কুণাল। কেন দুম করে তাঁর বিরুদ্ধে এত অভিযোগ? কুশপুতুল দহন, পোস্টার ছিঁড়ে দেওয়া থেকে শুরু করে বাড়িতে চড়াও হওয়া? তার আভাস প্রোমোতে মেলেনি।

সপ্তশ্রী এই চরিত্রের জন্য নিজেকে তৈরি করতে রীতিমতো প্র্যাকটিসও করেছেন। তাঁর ‘স্পোর্টি লুকে’র প্রোমো ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে। রাঙামতি তীরন্দাজের স্লটেই আসবে এই মেগা, নাকি ফের ওলোট পালোট হবে সিরিয়ালের সম্প্রচার সময়. সেটাই এখন দেখবার।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe