Amitava Das Son: মার্চের বসন্তে তাঁদের ঘরে এসেছিল নতুন অতিথি। কিন্তু এতদিন তাকে আড়ালেই রেখেছিলেন অভিনেতা অমিতাভ দাস ও তাঁর স্ত্রী সায়ন্তনী নাথ। পয়লা বৈশাখের পুণ্যলগ্নে আর গোপন রাখলেন না। সায়ন্তনী, যিনি পেশায় বোটানির প্রফেসর এবং অমিতাভ— দু’জনে মিলে তাঁদের একরত্তি ছেলের প্রথম ছবি প্রকাশ্যে আনলেন।

নববর্ষের সাজ
বাংলা নতুন বছরে পুঁচকের দেখা মিলল গোলাপি রঙা পাঞ্জাবি আর সাদা ধুতিতে। ছেলের সঙ্গে রঙ মিলিয়েই সেজেছেন বাবা-মা। একমাথা চুল, বাবা-মা'র দিকে ডাগর ডাগর চোখে তাকিয়ে রয়েছে খুদে। এখনও ছেলের নাম প্রকাশ করেননি অমিতাভ। ছেলেকে সামলাতে রাত জাগতে হচ্ছে, শরীরে ক্লান্তি কিন্তু মনে অদ্ভূত প্রশান্তি।
দুই থেকে তিন হওয়ার গল্প
{{/usCountry}}দুই থেকে তিন হওয়ার গল্প
{{/usCountry}}সুখবর শেয়ার করে অভিনেতা লিখেছেন, ‘আমরা দু’জন থেকে এখন তিন জন হলাম! শুরুটা ছিল মনে রাখার মতো এক যাত্রা।’ অমিতাভর ফেসবুক ও ইনস্টাগ্রাম পোস্টে ফুটে উঠেছে তাঁদের মাতৃত্ব ও পিতৃত্বের অমলিন হাসি। তিনি আরও যোগ করেন, 'ক্ষুদ্র হাত, বড় স্বপ্ন এবং অফুরন্ত ভালোবাসা। আমাদের রাজপুত্র এসেছে। ঈশ্বরের অশেষ কৃপা।' ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, সায়ন্তনী ও অমিতাভ গভীর মমতায় আগলে রেখেছেন তাঁদের খুদে সদস্যকে।
সায়ন্তনী ও অমিতাভর কেমিস্ট্রি
পেশায় গ্ল্যামার দুনিয়ার মানুষ অমিতাভ হলেও, সায়ন্তনী কিন্তু একেবারেই ভিন্ন জগতের। বোটানি নিয়ে তাঁর পড়াশোনা ও অধ্যাপনা। তবে অমিতাভর কাজের ক্ষেত্রে সায়ন্তনী সব সময়ই বড় সাপোর্ট সিস্টেম। গর্ভাবস্থার সেই বিশেষ মুহূর্তগুলো থেকে শুরু করে আজ কোলে সন্তান নিয়ে পোজ দেওয়া— এই দম্পতির রসায়ন মুগ্ধ করেছে নেটিজেনদের।
শুভেচ্ছার বন্যা
নববর্ষের সকালে অমিতাভর এই পোস্ট আসার পর থেকেই টলিপাড়ার সহকর্মী থেকে শুরু করে ভক্তরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। অনেকেই লিখেছেন, ‘রানি রাসমণির রাঘবেন্দ্রর জীবনে এবার আসল ‘সুখচর’ এল!’ অনেকে আবার খুদে সদস্যের সুন্দর ভবিষ্যতের জন্য আশীর্বাদও করেছেন।