Aparna Sen Husband: তিনি কেবল সত্যজিৎ রায়ের ‘মৃন্ময়ী’ নন, তিনি নিজেই এক প্রতিষ্ঠান। অপর্ণা সেন। কিন্তু তাঁর এই আকাশছোঁয়া খ্যাতির আড়ালে ঢাকা পড়ে গিয়েছেন তাঁর প্রথম জীবনের সঙ্গী সঞ্জয় সেন। যখন অপর্ণার বয়স মাত্র ১৬, তখনই প্রেমের জোয়ারে গা ভাসিয়ে সাতপাকে বাঁধা পড়েছিলেন সঞ্জয় ও অপর্ণা। কিন্তু আট বছরের সেই দাম্পত্য জীবন শেষ পর্যন্ত টেকেনি।

কে ছিলেন এই সঞ্জয় সেন?
সঞ্জয় সেন পেশায় ছিলেন একজন সৃজনশীল ব্যক্তিত্ব। শর্ট ফিল্ম, ডকুমেন্টারি এবং অ্যাড ফিল্ম মেকার হিসেবে সেই সময়ে তাঁর যথেষ্ট পরিচিতি ছিল। অপর্ণা দাশগুপ্তের জীবনে সঞ্জয় যখন আসেন, তখন অপর্ণা একবারে কিশোরী। দুজনের সেই লভ ম্যারেজ ছিল তৎকালীন সময়ে বেশ চর্চিত বিষয়। তাঁদের একটি কন্যা সন্তানও রয়েছে— ডাকনাম ডোনা, আর ভালো নাম কমলিনী সেন।
পদবি বদলায়নি কেন?
সঞ্জয় সেনের সাথেই বিবাহের পর অপর্ণা দাশগুপ্ত থেকে ‘অপর্ণা সেন’ হয়েছিলেন তিনি। এই নামেই তিনি চলচ্চিত্র জগতে নিজের জায়গা পাকা করে নিয়েছিলেন। পরবর্তীকালে বিচ্ছেদ হলেও সঞ্জয় সেনের দেওয়া সেই ‘সেন’ পদবি আর ত্যাগ করেননি অপর্ণা। অনেকের মতে, নিজের নামের সাথে এই পদবিটি ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছিল এবং এই নামেই তিনি জগতজোড়া খ্যাতি পেয়েছিলেন বলেই হয়তো আজীবন তিনি এটি ব্যবহার করে চলেছেন। এমনকি বিচ্ছেদের পরও নিজের প্রথম স্বামীর দেওয়া পরিচয়টি বজায় রেখেছেন তিনি।
পুরনো স্মৃতির ভিড়ে অপর্ণা
{{/usCountry}}পুরনো স্মৃতির ভিড়ে অপর্ণা
{{/usCountry}}সঞ্জয় সেনের সাথে বিচ্ছেদের পর অপর্ণার জীবনে এসেছেন মুকুল শর্মা এবং পরবর্তীকালে বর্তমান স্বামী কল্যাণ রায়। তবে আজও যখন টলিউডের স্বর্ণযুগের ইতিহাসের পাতা ওল্টানো হয়, তখন অপর্ণা দাশগুপ্তের ‘অপর্ণা সেন’ হয়ে ওঠার পেছনের মানুষটি হিসেবে সঞ্জয় সেনের নাম উঠে আসে।
কিন্তু অন্তর্জালে সঞ্জয় সেনের ছবি নেই বলেলই চলে! সম্প্রতি ফেসবুকে অপর্ণা ও সঞ্জয় সেনের দুষ্প্রাপ্য একটি ছবি ভাগ করে নিয়েছেন জনৈকা মৌমিতা রায় চৌধুরী।
চায়ের কাপ হাতে বসে অপর্ণা। পরনে শিফন শাড়ি, পাশে মুখ নীচু করে রয়েছেন সঞ্জয়। সুখের হয়নি দুজনের ভালোবাসার বিয়ে। সত্তরের দশকে বিচ্ছেদের পরপরই আত্মহত্যা করেছিলেন সঞ্জয়। অপর্ণা সেনের বড় মেয়ে কমলিনী (ডোনা) লাইমলাইটের আড়ালে থাকতেই পছন্দ করেন। মার্কিন মুলুকে সংসার তাঁর।
মুকুল শর্মার সঙ্গে বিয়েও টেকেনি অপর্ণার। তাঁদের সন্তান কঙ্কনা সেনশর্মা। মায়ের প্রথম স্বামী সঞ্জয়ের পদবি নিজের নামের পাশে যোগ করেন কঙ্কনাও। পরবর্তীতে কল্যাণ রায়কে বিয়ে করেন অপর্ণা। আজও অটুট তাঁদের দাম্পত্য।