সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরেই শুরু হয়েছিল জি বাংলার হায়েস্ট টিআরপি আনা রিয়েলিটি শো দাদাগিরি। ২০০৯ সালে শুরুর পর, ১০টি সিজন হয়। যার মধ্যে ৯ টি সিজন সঞ্চালনা করেন ভারতের প্রাক্তন অধিনায়ক। মাঝে ৩ নম্বর সিজনটির সঞ্চালনা করেছিলেন মিঠুন চক্রবর্তী। তবে ২০২৪ সালের পর থেকে আর নতুন কোনো সিজন আসেনি। কারণ মাঝপথেই সরে দাঁড়ান দাদা। খবর, চ্যানেলের সঙ্গে পারিশ্রমিক নিয়ে বিবাদে নাকি এমন সিদ্ধান্ত। বরং প্রতিপক্ষ স্টার জলসার দুটি রিয়েলিটি শো সঞ্চালনা করতে, মোটা অঙ্কের কনট্র্যাক্ট সাইন করেন।
লিয়েন্ডার পেজ করবেন দাদাগিরি সঞ্চালনা?

খবর, নতুন করে দাদাগিরি আনতে চলেছে জি বাংলা। আর তাতে সঞ্চলক হিসেবে নাম উঠে আসছে লিয়ান্ডার পেজ-এর। ভারতের টেনিস তারকাকে এবার নয়া ভূমিকায় দেখতে চলেছে বাঙালি! যদিও চ্যানেলের তরফে এতে আনুষ্ঠানিক সিলমোহর পড়েনি, তবে খবর উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
এখন প্রশ্ন, বাংলার এই বহুল প্রচারিত রিয়েলিটি শো-তে লিয়ান্ডের পেজ কি আদৌ জনপ্রিয়তা পাবেন? এই প্রসঙ্গে বলে রাখা যাক, লিয়েন্ডারের জন্ম, বেড়ে ওঠা সবই বাংলায়। ফলে বাংলার রিয়্যালিটি শো সঞ্চালনা করতে তাঁর দক্ষতার কোনও অভাব থাকার কথা নয়। আশা রাখা যাচ্ছে, সঞ্চালক বদলে খেলার ফরম্যাটেও বদল আনা হবে।
আসছে দেব-জিৎ-প্রসেনজিতের নামও:
মাঝে জিৎ আর দেবের নামও শোনা গিয়েছিল সঞ্চালক হিসেবে। এমনকী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও ছিলেন আলোচনায়। এখন দেখার বিনোদন জগত থেকে সরে এসে, খেলার জগত থেকেই কোনো দিগ্গজকে বেছে নেয় কি না!
আসছে বাংলা বিগ বসের নতুন সিজন:
সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথা বললে, খুব জলদিই বাংলা বিগ বস নিয়ে ফিরছেন তিনি। ২০২৬ সালের সেপ্টেম্বর মাস থেকে স্টার জলসায় সম্প্রচার হওয়ার কথা রয়েছে। মাসখানেক আগেই ইডেন গার্ডেনে শো-টির লোগো প্রকাশ অনুষ্ঠান ছিল। সেপ্টেম্বরে শুরু হওয়ার পর এটি ৬ মাস ধরে চলবে বলে খবর রয়েছে। যদিও এখনো কারা কারা এতে ভাগ নেবেন তা স্পষ্ট নয়।
{{/usCountry}}সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথা বললে, খুব জলদিই বাংলা বিগ বস নিয়ে ফিরছেন তিনি। ২০২৬ সালের সেপ্টেম্বর মাস থেকে স্টার জলসায় সম্প্রচার হওয়ার কথা রয়েছে। মাসখানেক আগেই ইডেন গার্ডেনে শো-টির লোগো প্রকাশ অনুষ্ঠান ছিল। সেপ্টেম্বরে শুরু হওয়ার পর এটি ৬ মাস ধরে চলবে বলে খবর রয়েছে। যদিও এখনো কারা কারা এতে ভাগ নেবেন তা স্পষ্ট নয়।
{{/usCountry}}