...
...
Next Story

শুভশ্রী-কন্যা ইয়ালিনির সামার স্পেশাল লুকে দেখে মুগ্ধ সৌরসেনী! কী কমপ্লিমেন্ট দিলেন নায়িকা

শুভশ্রী-কন্যা ইয়ালিনির সামার স্পেশাল লুকে দেখে মুগ্ধ সৌরসেনী! কী কমপ্লিমেন্ট দিলেন নায়িকা

Published on: Apr 22, 2026, 23:06:12 IST
Advertisement

টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কাজে ঠাসা নায়িকার শিডিউল। ২০২৫-এ তিনি বছরভর হিট ছবি উপহার দিয়েছেন তাঁর অনুরাগীদের। চলতি বছরেও নায়িকা ব্যাপক ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছেন। কেবল অভিনয় নয় প্রযোজনা, বিভিন্ন ব্র্যান্ডের প্রোমোশন সবটা নিয়েই তিনি বেজায় ব্যস্ত। তবে এই সব কিছুর মাঝেও তিনি তাঁর পরিবারকে সময় দিতে ভোলেন না, বিশেষ করে সন্তানদের।

শুভশ্রী-কন্যা ইয়ালিনির সামার স্পেশাল লুকে দেখে মুগ্ধ সৌরসেনী! কী কমপ্লিমেন্ট দিলেন নায়িকা
শুভশ্রী-কন্যা ইয়ালিনির সামার স্পেশাল লুকে দেখে মুগ্ধ সৌরসেনী! কী কমপ্লিমেন্ট দিলেন নায়িকা

বুধবার নায়িকা তাঁর ছেলে ইউভান ও মেয়ে ইয়ালিনির সঙ্গে সামার স্পেশাল লুকের বেশ কিছু ছবি ভাগ করে নেন। বেশির ভাগ ছবিতে অবশ্য ইউভান-ইয়ালিনিকে একসঙ্গে দেখা যায়। ইয়ালিনির পরনে ছিল নীল সাদা স্ট্রাইপ দেওয়া টি-শার্ট ও সাদা হট প্যান্ট। সঙ্গে সাদা জুতো পরেছিল খুদে। নীল রবারব্যান্ড দিয়ে বাঁধা ছিল চুল।

অন্যদিকে, ইউভান সাদা টি-শার্ট, জিন্সের হাফ প্যাণ্ট ও সাদা জুতো পরেছিল। সন্তানদের সঙ্গে রং মিলিয়ে হালকা রঙের পোশাকে সেজে উঠেছিলেন শুভশ্রী। তিনি হালকা নীল রঙের শার্ট ও নীল জিন্স পরেছিলেন। তাঁর চোখে ছিল রোদচশমা। সব মিলিয়ে সামার লুকে বেশ দেখাচ্ছিল তাঁদের। তবে রাজের দেখা মেলেনি।

কারণ রাজ পরিচালনার পাশাপাশি রাজনীতির সঙ্গেও যুক্ত। তিনি ব্যারাকপুর থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে আসন্ন বিধানসভা নির্বাচনে লড়ছেন। ফলে বর্তমানে প্রচারের কাজে তিনি কলকাতার বাইরে রয়েছেন। তাই শুভশ্রী এখন একাই সমালাচ্ছেন সন্তানদের। ছবিগুলি পোস্ট করে শুভশ্রী ক্যাপশনে লেখেন, ‘তোমরা দু’জন'।

প্রসঙ্গত, একসময় যে রাজের হাত ধরে কেরিয়ারের প্রথম সাফল্য পেয়েছিলেন শুভশ্রী, সেই রাজকেই জীবনসঙ্গী বেছে নেন। বেশ কয়েকবছর প্রেম করার পর, ২০১৮ সালে বাঁধেন গাঁটছড়া। করোনাকালেই অন্তঃসত্ত্বা হওয়ার সুখবর ভাগ করে নিয়েছিলেন রাজ-শুভশ্রী। বিয়ের দু-বছর পর মা হন নায়িকা। ২০২০ সালের ১২ সেপ্টেম্বর জন্ম হয়েছিল ইউভানের। সে তিন পূর্ণ করতেই ফের সন্তানের পরিকল্পনা ছিল দু'জনের। সেই মতোই ২০২৩ সালের নভেম্বর জন্ম হয় ইয়ালিনির। ছেলেমেয়ে নিয়ে ভরা সংসার শুভশ্রীর। তবে কেরিয়ার আর সংসার দুটোই সমান তালে সামলাচ্ছেন নায়িকা।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe