...
...
Next Story

Aryan Khan: বন্ধুর বিয়ে, বরের জুতো চুরি রুখতে মারপিট শুরু করলেন শাহরুখ-পুত্র! ভাইরাল ভিডিয়ো

আরিয়ান খান সম্প্রতি তার বন্ধুর বিয়েতে অংশ নিয়েছিলেন। সেখানে প্রিয় বন্ধুর জুতো বাঁচানোর দায়িত্ব ছিল তাঁর কাঁধে। বন্ধুর টাকা বাঁচাতে এক ইঞ্চি জমি ছাড়লেন না শাহরুখ-পুত্র।

Published on: Apr 23, 2026, 08:00:45 IST
Advertisement

জনসমক্ষে তিনি সাধারণত গম্ভীর, মুখে হাসি দেখা যায় না বললেই চলে। কিন্তু প্রিয় বন্ধুর বিয়ের আসরে ধরা দিলেন একেবারে অন্য মেজাজে। শাহরুখ খান এবং গৌরী খানের বড় ছেলে আরিয়ান খান সম্প্রতি তাঁর এক ঘনিষ্ঠ বন্ধুর বিয়েতে যোগ দিতে গিয়েছিলেন। আর সেখানেই কনের বোনেদের সঙ্গে ‘জুতা চুরাই’ বা জুতো লুকোনোর প্রথা নিয়ে আক্ষরিক অর্থেই যুদ্ধে নেমে পড়লেন আরিয়ান।

বন্ধুর বিয়ে, বরের জুতো চুরি রুখতে মারপিট শুরু করলেন শাহরুখ-পুত্র! ভাইরাল ভিডিয়ো
বন্ধুর বিয়ে, বরের জুতো চুরি রুখতে মারপিট শুরু করলেন শাহরুখ-পুত্র! ভাইরাল ভিডিয়ো

জুতো রক্ষায় মরীয়া আরিয়ান

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, বিয়ের মণ্ডপে বরের জুতো যাতে চুরি না হয়, তার জন্য ঢাল হয়ে দাঁড়িয়েছেন আরিয়ান। কনের বান্ধবীরা যখনই হানা দেওয়ার চেষ্টা করছেন, আরিয়ান তাঁর দলবল নিয়ে তাঁদের বাধা দিচ্ছেন। এক সময় পরিস্থিতি এমন হয় যে, হাসাহাসি আর মজার ছলে রীতিমতো কাড়াকাড়ি শুরু হয়ে যায় দু’পক্ষের মধ্যে। আরিয়ানের চোখেমুখে তখন জেতার জেদ!

গম্ভীর লুক সরিয়ে ‘হ্যাপ্পি মুড’

নেটিজেনদের নজর কেড়েছে আরিয়ানের এই বিরল রূপ। পরনে ডিজাইনার ব্ল্যাক পাঠানি স্যুট, আর চোখে সেই চেনা চাউনি। কিন্তু এই ভিডিওতে তাঁকে প্রাণখোলা ভাবে হাসতে এবং মজা করতে দেখা গিয়েছে। সাধারণত পাপারাৎজিদের ক্যামেরার সামনে তিনি যতটা সংযত থাকেন, বন্ধুদের ভিড়ে তিনি ঠিক ততটাই চনমনে।

ভিডিওটি ভাইরাল হতেই কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। কেউ লিখেছেন, “রাজা খানের ছেলে যখন বডিগার্ড হয়, তখন জুতো চুরি করা অসম্ভব!” আবার কেউ আরিয়ানের হাসিমুখ দেখে মন্তব্য করেছেন, “আরিয়ানকে হাসলে কত কিউট লাগে, কেন যে ও সবসময় গম্ভীর থাকে!”

কেরিয়ারের নতুন ইনিংস

অভিনয়ের বদলে ক্যামেরার পিছনের কাজকেই বেছে নিয়েছেন তিনি। তবে কাজের ফাঁকে বন্ধুদের সঙ্গে এই হুল্লোড় প্রমাণ করে দিল যে, বাবার মতোই আরিয়ানও ইয়ার-দোস্তির জন্য জান লড়িয়ে দিতে পারেন। আরিয়ান পরিচালিত ওয়েব সিরিজ দ্য় ব্যাডস অফ বলিউড প্রশংসা কুড়িয়েছে। এখনও নিজের নতুন প্রোজেক্টের ঘোষণা করেননি শাহরুখ তনয়।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe