...
...
Next Story

Shah Rukh Khan Manager: ৩৮ কোটির ৩টি ফ্ল্যাট কিনলেন শাহরুখের ম্যানেজার,পূজার মাস মাইনে শুনলে চমকে যাবেন!

শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানি ও তাঁর পরিবারের সদস্যরা মুম্বইয়ের বান্দ্রায় তিনটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনলেন, দাম আকাশছোঁয়া। পূজাকে মাসে কত মাইনে দেন শাহরুখ জানেন?

Published on: Apr 23, 2026, 21:28:44 IST
Advertisement

পর্দার রাজা শাহরুখ খান হলে, তাঁর রাজত্ব সামলানোর আসল কারিগর পূজা দাদলানি। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে কিং খানের ঢাল হয়ে দাঁড়িয়েছেন তিনি। এবার সেই বিশ্বস্ততার প্রতিফলন দেখা গেল তাঁর জীবনযাত্রায়। মুম্বইয়ের বান্দ্রা এলাকায় পূজা ও তাঁর পরিবার প্রায় ৩৮.২১ কোটি টাকা ব্যয়ে তিনটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন। তবে এই আকাশচুম্বী দামের চেয়েও বেশি চর্চা হচ্ছে পূজার বার্ষিক রোজগার নিয়ে।

৩৮ কোটির ৩টি ফ্ল্যাট কিনলেন শাহরুখের ম্যানেজার,পূজার মাস মাইনে শুনলে চমকে যাবেন!
৩৮ কোটির ৩টি ফ্ল্যাট কিনলেন শাহরুখের ম্যানেজার,পূজার মাস মাইনে শুনলে চমকে যাবেন!

কপালে ওঠার মতো আয়:

বলিউড সূত্রে খবর, পূজা দাদলানির বার্ষিক আয় অনেক প্রথম সারির অভিনেত্রীদের উপার্জনের চেয়েও বেশি। বছরে তাঁর আয় প্রায় ৭ থেকে ৯ কোটি টাকা। মাসে পূজা বেতন পান ৬০-৭০ লাখ টাকা। ২০১২ সাল থেকে শাহরুখের ব্যক্তিগত ম্যানেজার হিসেবে কাজ করার সুবাদে তিনি বাদশার অত্যন্ত ঘনিষ্ঠ এবং তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৫০ থেকে ৬০ কোটি টাকা। আরিয়ান খানের আইনি লড়াই থেকে শুরু করে 'জওয়ান' বা 'পাঠান'-এর বিশাল ব্যবসায়িক চুক্তি সামলানো— সবকিছুতেই থাকে পূজার ক্ষুরধার মস্তিস্ক।

বিলাসবহুল আবাসন ও সুযোগ-সুবিধা:

পালি হিলসের মতো অভিজাত এলাকায় পূজার এই নতুন ফ্ল্যাটগুলিতে রয়েছে আধুনিক জীবনের সব আয়োজন। আরব সাগরের নয়নাভিরাম দৃশ্য আর মন্নতের খুব কাছেই এই নতুন আস্তানা পূজার প্রতিপত্তির প্রমাণ দিচ্ছে। শোনা যাচ্ছে, পূজার এই নতুন ঘর সাজানোর দায়িত্বে রয়েছেন খোদ গৌরী খান। এর আগেও পূজার আগের বাড়ির ইন্টেরিয়র ডিজাইন করে চমকে দিয়েছিলেন গৌরী।

ম্যানেজার হলেও বলিউডে পূজার দাপট কোনো তারকার চেয়ে কম নয়। মন্নতের অনেক গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সিদ্ধান্ত থেকে শুরু করে শাহরুখের শিডিউল— সবটাই নিয়ন্ত্রণ করেন তিনি। বিদেশের মাটিতে শাহরুখের কোনো শ্যুট হোক বা ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট, পূজাই হলেন শেষ কথা। তাই তাঁর এই ৩৮ কোটির বিনিয়োগ কেবল বিলাসিতা নয়, বরং তাঁর পরিশ্রম আর সাফল্যের এক জ্বলন্ত উদাহরণ।

গৌরীর ছোঁয়ায় সাজানো ঘর

শোনা যাচ্ছে, পূজার এই নতুন অন্দরমহল সাজিয়ে তোলার দায়িত্ব নিতে পারেন খোদ গৌরী খান। এর আগেও পূজার আগের বাড়ির ইন্টেরিয়র ডিজাইন করে দিয়েছিলেন গৌরী। বলিউডের অন্দরে কানাঘুষো, বাদশার ম্যানেজার হলেও পূজার লাইফস্টাইল এখন যেকোনো প্রথম সারির তারকার চেয়ে কম কিছু নয়।

বিনিয়োগ না স্বপ্নের বাড়ি?

মুম্বইয়ের রিয়েল এস্টেট বাজারে এই বিনিয়োগ যেমন পূজার আর্থিক স্বচ্ছলতার পরিচয় দিচ্ছে, তেমনই সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। অনেকেই বলছেন, কিং খানের সান্নিধ্য কেবল নাম বা যশ নয়, ভাগ্যকেও বদলে দেয়।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe