Shreya Ghoshal: কদিন আগেই শ্রেয়া ঘোষাল ঘোষণা করেছিলেন যে, নতুন করে কোনো আইটেম সং গাইবেন না তিনি, যেগুলোতে মহিলাদের ভোগ্যপন্য হিসেবে তুলে ধরা হয়। তবে এরই মাঝে শ্রেয়ার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যা লন্ডনের ওটু এরিনাতে। প্রায় ২০ হাজার দর্শকের সামনে লাইভ পারফরমেন্স দেন শ্রেয়া। নীল রঙের শাড়িতে দেখা গেল শ্রেয়া ঘোষালকে। পরেছিলেন সবুজ রঙের লং কোট। আর শুধু গানই গাইলেন না শ্রেয়া, জমিয়ে নাচলেন। আপাতত শ্রেয়ার ঠুমকোয় মজেছে নেটপাড়া।

প্রসঙ্গত, কদিন আগেই এই চিকনি চামেলি প্রসঙ্গ টেনে বিস্ফোরক মন্তব্য করেছিলেন শ্রেয়া। রাজ শমানির এক পডকাস্টে শ্রেয়া জানান, ‘চিকনি চামেলি’-র আকাশছোঁয়া সাফল্যের পর তাঁর কাছে একের পর এক এমন অনেক গানের প্রস্তাব এসেছে, যেগুলোর লিরিক্স ছিল অত্যন্ত নিম্নমানের এবং অবমাননাকর। শ্রেয়ার কথায়, ‘চিকনি চামেলি ভালো গান ছিল, কিন্তু এরপর আমাকে এমন সব গান অফার করা হয় যেখানে মহিলাদের কেবল ভোগ্যপণ্য হিসেবে দেখানো হয়েছে। সেসব গানের কথা এতটাই কুরুচিকর ছিল যে সেগুলো রেকর্ড করতে আমার লজ্জা করছিল।’
‘এখন আমি সিদ্ধান্ত নিয়েছি, আর এমন গান করব না যেখানে নারীর সম্মান ক্ষুণ্ণ হয়। এমনকি যখন ছোট বাচ্চাদের ওই ধরনের গানের তালে নাচতে দেখি, তখন মাঝেমধ্যে চোখ বন্ধ করে ফেলি।’, আরও বলেছিলেন শ্রেয়া ঘোষাল। আর গায়িকার এই মন্তব্যে রীতিমতো মুগ্ধ করেছিল তাঁর অনুরাগীদের।
সারেগামাপা জিতে সঙ্গীত জগতে প্রবেশ করেন শ্রেয়া ঘোষাল। ২০০২ সালে দেবদাস ছবির ‘বৈরি পিয়া’ গান দিয়ে বলিউডে তাঁর অভিষেক হয়। তাঁর বাবা বিশ্বজিৎ ঘোষাল একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং মা শর্মিষ্ঠা ঘোষাল সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন। নিজের প্রতিভা ও কঠোর পরিশ্রমের জোরে আজ তিনি দেশের অন্যতম সফল ও জনপ্রিয় গায়িকা।
২০০২ সালে সঞ্জয় লীলা বনসালির 'দেবদাস' চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে তাঁর অভিষেক ঘটে এবং প্রথম ছবিতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। চারবার জাতীয় পুরস্কার বিজয়ী এই শিল্পী ২ দশকেরও বেশি সময় ধরে বলিউডে রাজত্ব করছেন। এছাড়াও শ্রেয়া ৬টি ফিল্মফেয়ার পুরস্কার এবং অসংখ্য আইফা ও স্ক্রিন অ্যাওয়ার্ড জিতেছেন। ২০১৫ সালে তিনি শৈশবের বন্ধু শিলাদিত্য মুখোপাধ্যায়কে বিয়ে করেন। ২০২১ সালের ২২ মে শ্রেয়ার কোলে আসে ছেলে দেবয়ান। খুদেকে মাঝেসাঝেই দেখা যায় মায়ের সঙ্গে। এমনকী, লাইভ শো-তেও মায়ের গান শুনতে আসে দেবয়ান।
{{/usCountry}}২০০২ সালে সঞ্জয় লীলা বনসালির 'দেবদাস' চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে তাঁর অভিষেক ঘটে এবং প্রথম ছবিতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। চারবার জাতীয় পুরস্কার বিজয়ী এই শিল্পী ২ দশকেরও বেশি সময় ধরে বলিউডে রাজত্ব করছেন। এছাড়াও শ্রেয়া ৬টি ফিল্মফেয়ার পুরস্কার এবং অসংখ্য আইফা ও স্ক্রিন অ্যাওয়ার্ড জিতেছেন। ২০১৫ সালে তিনি শৈশবের বন্ধু শিলাদিত্য মুখোপাধ্যায়কে বিয়ে করেন। ২০২১ সালের ২২ মে শ্রেয়ার কোলে আসে ছেলে দেবয়ান। খুদেকে মাঝেসাঝেই দেখা যায় মায়ের সঙ্গে। এমনকী, লাইভ শো-তেও মায়ের গান শুনতে আসে দেবয়ান।
{{/usCountry}}