...
...
Next Story

Shurti-Arijit: ‘আমাকে স্কুটিতে করে গোটা জিয়াগঞ্জ ঘোরালেন…’, শ্রুতির সাথে দেখা অরিজিতের! তারপর..

Shurti-Arijit: টলিউডের অন্যতম স্পষ্টবক্তা অভিনেত্রী শ্রুতি দাস। বর্তমানে ‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকের ‘নিশা’ হয়ে তিনি দর্শকদের মন জয় করছেন। শ্রুতির পছন্দের মানুষের তালিকায় রয়েছেন অরিজিৎ সিং। হঠাৎ করেই হঠাৎ দেখা দুজনের, কোথায় জানেন?

Published on: Apr 12, 2026, 17:46:38 IST
Advertisement

Shurti-Arijit: সাধারণ মানুষের যাপনই তাঁর পছন্দ। আর তাঁর সেই মাটির কাছাকাছি থাকাই তাঁকে এক্সট্রা স্পেশ্যাল করে তোলে। অরিজিৎ সিং কোটি কোটি মানুষের আইডল। পিছিয়ে নেই জোয়ার ভাঁটার নিশাও। মানে শ্রুতি দাস। ভাবুন তো অরিজিৎ-এর স্কুটিতে বসে জিয়াগঞ্জ ঘুরে বেড়াচ্ছেন শ্রুতি! তবে বাস্তবে নয়, কল্পনায়।

‘আমাকে স্কুটিতে করে গোটা জিয়াগঞ্জ ঘোরালেন…’, শ্রুতির সাথে দেখা অরিজিতের! তারপর..
‘আমাকে স্কুটিতে করে গোটা জিয়াগঞ্জ ঘোরালেন…’, শ্রুতির সাথে দেখা অরিজিতের! তারপর..

নায়িকার স্বপ্নে হানা দিলেন অরিজিৎ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক বিস্ফোরক ‘খোয়াব’ (Dream)-এর কথা ভাগ করে নিলেন অভিনেত্রী। অরিজিতের সেই আইকনিক স্কুটিতে চেপেই গোটা জিয়াগঞ্জ ঘুরলেন ‘নিশা’!

জিয়াগঞ্জের গলিতে ডবল রাইডিং

শ্রুতির স্বপ্নটা শুরু হয়েছিল বেশ রোমান্টিক মেজাজে। পিছনে শ্রুতি, সামনে অরিজিৎ। হু হু করে স্কুটি ছুটছে জিয়াগঞ্জের অলিগলিতে। আর ব্যাকগ্রাউন্ডে অরিজিৎ সিং গাইছেন তাঁর সেই বিখ্যাত গান— ‘আজা রে আ বরখা রে’। ভাবুন তো একবার! অরিজিতের খাস তালুকে তাঁরই স্কুটির পিছনে বসে লাইভ গান শোনা— এ তো স্বপ্ন নয়, সাক্ষাৎ স্বর্গ!

গান শোনালেন, আশীর্বাদ নিলেন, তারপর...

গল্পটা শুধু ঘোরাঘুরিতেই থেমে থাকেনি। স্বপ্নের মধ্যেই একটি দোকানে বসে আড্ডা জমে ওঠে দুজনের। সেখানেই অরিজিৎ আবদার করেন শ্রুতির কাছে গান শোনার জন্য। ভক্তের আবদার তো মেটে, কিন্তু ভগবানের আবদার? শ্রুতি গান শোনালেন, আবেগে কাঁদলেনও। আর অরিজিৎ সিং ঠিক যেমনটা করেন, তেমনই বড় দাদার মতো মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করলেন। শ্রুতির ভাষায়, ‘উনি মাথায় হাত বুলিয়ে আদর করে আশীর্বাদ করলেন।’

এত বড় একটা রূপকথার গল্প যে ওলটপালট হয়ে যাবে, তা কে জানত! ঠিক যখন অরিজিতের আশীর্বাদে শ্রুতি ধন্য হচ্ছেন, তখনই পটাং করে ভেঙে গেল সেই কাঁচের মতো স্বপ্ন। শ্রুতির আফসোস, ‘এত বড় স্বপ্নটা আমার ভেঙে যাবে তাই বলে? আই ওয়ান্ট টু স্লিপ অ্যাগেইন।’ অর্থাৎ, জিয়াগঞ্জের সেই রোমান্টিক সফর মাঝপথেই শেষ হওয়ায় এখন আবারও ‘কুম্ভকর্ণ’ হতে চান অভিনেত্রী।

নেটিজেনদের হাসি

শ্রুতির এই পোস্ট দেখে নেটিজেনরা হেসেই কূল পাচ্ছেন না। কেউ বলছেন, ‘স্বল্প খরচে এর চেয়ে ভালো স্বপ্ন আর হয় না।’ কেউ আবার সাহস জুগিয়ে লিখছেন,'ভোরে দেখেছো তো, ভোরের স্বপ্ন কিন্তু সত্যি হয়'। আরেকজন লেখে, ‘অরিজিৎ তো স্কুটিই চালায়, তোমার স্বপ্নটা বেশ রিয়েলিস্টিক!’ শ্রুতির এই পোস্টে লাইক এসেছে তাঁর স্বামী পরিচালক, স্বর্ণেন্দু সামাদ্দারের তরফেও।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe