শান্তশিষ্ট হিসেবেই তাঁর পরিচিতি, কিন্তু ধৈর্যের বাঁধ ভাঙলে যে তিনিও ‘ভদ্রকালী’ হয়ে উঠতে পারেন, তা হাড়ে হাড়ে টের পেলেন মুম্বইয়ের এক পাপারাৎজি। সম্প্রতি মুম্বইয়ের এক রেস্তোরাঁ থেকে বেরোনোর সময় শ্রুতি হাসানকে ঘিরে ধরেন চিত্রগ্রাহকরা। ঝপাঝপ ছবি তোলার মাঝেই হঠাৎ এক পাপারাৎজি তাঁকে ‘মাম্মা’ বলে ডেকে বসেন। আর তাতেই কার্যত অগ্নিশর্মা হয়ে ওঠেন ‘সালার’ অভিনেত্রী। ‘কী বলছেন আপনি?’ রীতিমতো রেগেমেগে তেড়ে যান নায়িকা।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ‘মাম্মা’ সম্বোধন শোনা মাত্রই হাঁটা থামিয়ে দেন শ্রুতি। বিরক্তিমাখা মুখে সরাসরি ওই পাপারাৎজির দিকে তাকিয়ে প্রশ্ন করেন, ‘কে মাম্মা? আপনার মাম্মা নাকি? কী বলছেন আপনি?’ শ্রুতির এই রুদ্রমূর্তি দেখে মুহূর্তের জন্য থমকে যান উপস্থিত সবাই। অভিনেত্রীর গলার স্বরে স্পষ্ট ছিল যে, এই ধরনের অযাচিত ঘনিষ্ঠতা বা সম্বোধন তিনি মোটেও পছন্দ করেননি। সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়াভিডিওটি ভাইরাল হতেই নেটিজেনরা দু’ভাগে ভাগ হয়ে গিয়েছেন। একদলের মতে, পাপারাৎজিরা ইদানীং তারকাদের সঙ্গে কথা বলার সময় শালীনতার মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন। শ্রুতি একদম সঠিক জবাব দিয়েছেন।
অন্যদলের দাবি, দক্ষিণ ভারতে ‘আম্মা’ বা ‘মাম্মা’ বলে সম্মান জানানোর একটা চল রয়েছে, হয়তো সেই জায়গা থেকেই ওই ব্যক্তি কথাটি বলেছিলেন। যদিও শ্রুতির কাছে বিষয়টি ছিল অত্যন্ত অসম্মানজনক।
পেশাদারিত্ব বনাম ব্যক্তিগত পরিসর
{{/usCountry}}পেশাদারিত্ব বনাম ব্যক্তিগত পরিসর
{{/usCountry}}বলিউডে ইদানীং তারকাদের ব্যক্তিগত পরিসরে পাপারাৎজিদের হস্তক্ষেপ নিয়ে বারবার প্রশ্ন উঠছে। জয়া বচ্চন তো বটেই, এমনকি রণবীর কাপুর বা সইফ আলি খানও এই নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন। শ্রুতির এই সপাট জবাব আসলে সেই পুঞ্জীভূত রাগেরই বহিঃপ্রকাশ বলে মনে করছেন সিনেমা বিশেষজ্ঞরা। তবে মেজাজ হারালেও পরে অবশ্য হাসিমুখে ছবির জন্য পোজ দিয়েই নিজের গাড়িতে উঠে যান অভিনেত্রী।
শ্রুতির আসন্ন প্রোজেক্ট
শ্রুতি হাসানের কেরিয়ার গ্রাফ কিন্তু এখন ঊর্ধ্বমুখী। ২০২৬ সালে তাঁর ঝুলিতে রয়েছে এমন কিছু ছবি, যা বক্স অফিসে ঝড় তুলতে প্রস্তুত।
মাঝখানে গুঞ্জন ছিল শ্রুতি হয়তো বেছে বেছে কাজ করছেন, কিন্তু মালয়ালম সুপারস্টার ডুলকার সলমান-এর সঙ্গে তাঁর আসন্ন ছবি ‘আকাশমলো ওকা তারা’ নিয়ে উত্তেজনা তুঙ্গে।
প্রভাসের সঙ্গে শ্রুতির ‘আদ্যা’ চরিত্রটি দর্শকরা আগেই পছন্দ করেছেন। প্রশান্ত নীলের পরিচালনায় ‘সালার’-এর সিক্যুয়েল নিয়েও কাজ চলছে জোরকদমে।
ইতিমধ্যেই রজনীকান্তের ‘কুলি’ ছবিতে তাঁর কাজ নিয়ে চর্চা শুরু হয়েছে। পাশাপাশি লোকেশ কানাগারাজের পরিচালনায় শ্রুতির উপস্থিতি তাঁকে অ্যাকশন লেডি হিসেবে এক নতুন পরিচিতি দিচ্ছে। কেরিয়ারের এই পর্যায়ে এসে শ্রুতি যে কেবল গ্ল্যামার নয়, বরং শক্তিশালী চরিত্রের দিকেই বেশি ঝুঁকছেন, তা তাঁর ছবির তালিকা দেখলেই বোঝা যায়।