Sidharth Malhotra Daughter: পর্দার কঠিন লড়াই বা অ্যাকশন নয়, এখন সিদ্ধার্থ মালহোত্রার দিন কাটছে ডায়াপার বদলানো আর মেয়েকে ঘুম পাড়ানোর মিষ্টি ডিউটিতে। কিয়ারা ও সিদ্ধার্থের জীবনে প্রথম সন্তানের আগমনের পর থেকেই বিটাউনে খুশির হাওয়া। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা বুঝিয়ে দিলেন, ‘গার্ল ড্যাড’ হওয়া কতটা উপভোগ করছেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে, সাদা টি-শার্ট পরা সিদ্ধার্থের চুলের একপাশে লাগানো রয়েছে একটি ছোট্ট সাদা বো-ক্লিপ। ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘আমি যে একজন মেয়ের বাবা, সেটা না বলেও কীভাবে বলা যায় দেখুন!’

আর্গুমেন্টে হারেন মেয়ের কাছেই
সম্প্রতি মুম্বইয়ের একটি অনুষ্ঠানে বাবা হওয়ার অভিজ্ঞতা ভাগ করে নিয়েছিলেন সিদ্ধার্থ। অভিনেতা জানান, বাড়ির ‘সুপারস্টার’ এখন তাঁর খুদে মেয়ে সারায়াহ্। তিনি বলেন, ‘আমি জীবনে এমন একজনের কাছে এত তর্কে হেরেছি যে এখনও কথা বলতেই শেখেনি! আমি বুঝে গিয়েছি বাড়িতে আমি আর হিরো নই, আসল হিরোইন ওই।’ প্রতিদিন সকালে মেয়েকে মালিশ করে দেওয়া এখন সিদ্ধার্থের আবশ্যিক রুটিন।
নেটপাড়ার ‘পুকি’ (Pookie) মালহোত্রা
সিদ্ধার্থের এই ছবি দেখে কমেন্ট বক্স উপচে পড়ছে ভালোবাসায়। কিয়ারা আডবাণীর ভক্তরা সিদ্ধার্থকে ‘সার্টিফায়েড গার্ল ড্যাড’ বলে ঘোষণা করেছেন। কেউ লিখেছেন, “সিড এখন আমাদের অফিশিয়াল পুকি মালহোত্রা!” আবার কেউ মজা করে লিখেছেন, ‘এই হেয়ার স্টাইলের পুরো ক্রেডিট নিশ্চয়ই সারায়াহ-র’। উল্লেখ্য, গত বছর ১৫ জুলাই সারায়াহ্-র জন্মের খবর ভাগ করে নিয়েছিলেন তারকা দম্পতি। জয়সলমীরের রাজকীয় বিয়ের পর এই খুদে সদস্যের আগমনে মালহোত্রা পরিবার এখন পরিপূর্ণ।
পাপারাৎজিদের প্রতি বিশেষ অনুরোধ
{{/usCountry}}পাপারাৎজিদের প্রতি বিশেষ অনুরোধ
{{/usCountry}}মেয়ের নাম ‘সারায়াহ’ (Saraayah) প্রকাশ্যে আনলেও শুরু থেকেই তাঁর ব্যক্তিগত জীবন আগলে রেখেছেন কিয়ারা-সিদ্ধার্থ। ছবি শিকারিদের প্রতি তাঁদের কড়া অনুরোধ ছিল যেন মেয়ের ছবি কোনোভাবেই ক্লিক না করা হয়। তবে মেয়ের ছবি না দেখালেও, নিজে ‘গার্ল ড্যাড’ সেজে সিদ্ধার্থ যেভাবে অনুরাগীদের মন জয় করলেন, তা এক কথায় অনন্য।
পাপারাৎজিদের প্রতি বিশেষ অনুরোধ
মেয়ের নাম ‘সারায়াহ’ (Saraayah) প্রকাশ্যে আনলেও শুরু থেকেই তাঁর ব্যক্তিগত জীবন আগলে রেখেছেন কিয়ারা-সিদ্ধার্থ। ছবি শিকারিদের প্রতি তাঁদের কড়া অনুরোধ ছিল যেন মেয়ের ছবি কোনোভাবেই ক্লিক না করা হয়। তবে মেয়ের ছবি না দেখালেও, নিজে ‘গার্ল ড্যাড’ সেজে সিদ্ধার্থ যেভাবে অনুরাগীদের মন জয় করলেন, তা এক কথায় অনন্য।