নির্বাচনী মরসুমে রাজনীতির ময়দানে ঘাম ঝরাচ্ছিলেন অভিনেতা সোহেল দত্ত। রবিবার তৃণমূলের হয়ে প্রচারে বিভিন্ন জায়গায় গিয়েছেন। কিন্তু সেই ব্যস্ততাই কাল হলো। সারা দিন রোদে ঘোরাঘুরি আর অনিয়মিত খাওয়া-দাওয়ার জেরে রাত বাড়তেই অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। পেটে এতটাই অসহ্য যন্ত্রণা শুরু হয় যে, প্রথমে ইঞ্জেকশন দিয়েও কোনও লাভ হয়নি। অবশেষে গভীর রাতে তাঁকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করাতে হয়।

মাংস-লুচি আর দুধ-চায়ের ‘ককটেল’!
সোহেলের বাবা জানিয়েছেন, অসুস্থতার নেপথ্যে রয়েছে চরম অনিয়ম। গরমে ক্লান্ত হয়ে গলার আরামের জন্য প্রথমে দুধ-চা খেয়েছিলেন সোহেল। তারপর অসম্ভব খিদে পাওয়ায় খেয়ে ফেলেন রোল। এখানেই শেষ নয়, রাতে ইউসুফ পাঠান ও তাঁর স্ত্রীর সঙ্গে এক বাঙালি রেস্তরাঁয় গিয়ে জমিয়ে খেয়েছিলেন লুচি আর পাঁঠার মাংস। আগে থেকেই ঠান্ডা লাগার সমস্যা ছিল, তার ওপর সোহেলের ফ্যাটি লিভারের সমস্যাও রয়েছে। এই সব মিলিয়েই পরিস্থিতি জটিল হয়ে ওঠে।
পাশে আছেন প্রেমিকা তিয়াসা
সোহেলের অসুস্থতার খবর পেয়েই হাসপাতালে ছুটে যান তাঁর প্রেমিকা, অভিনেত্রী তিয়াসা লেপচা। এখন সোহেলের শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল। পেটে ব্যথা কমলেও আপাতত স্যালাইন চলছে তাঁর। চিকিৎসকরা তাঁকে কড়া বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।
‘সোহেল যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ফ্লোরে ফেরেন’ এমনটাই আশা তাঁর শুভাকাঙ্খীদের। শিশুশিল্পী হিসাবে টলিউডে পা রেখেছিলেন সোহেল। পরবর্তীতে বড়পর্দায় কাজ করলেও সাফল্যের স্বাদ পাননি। গত কয়েক মাসে তিয়াসা লেপচার সঙ্গে প্রেম নিয়ে সংবাদ শিরোনামে থেকেছেন সোহেল।
সুবান রায়ের সঙ্গে বিয়ে ভাঙার পর সোহেলের সঙ্গে সম্পর্কে জড়ান টেলিপাড়ার কৃষ্ণকলি। প্রেম নিয়ে কোনও রাখঢাক রাখেননি দুজনেই।
{{/usCountry}}সুবান রায়ের সঙ্গে বিয়ে ভাঙার পর সোহেলের সঙ্গে সম্পর্কে জড়ান টেলিপাড়ার কৃষ্ণকলি। প্রেম নিয়ে কোনও রাখঢাক রাখেননি দুজনেই।
{{/usCountry}}