...
...
Next Story

Somashree Chaki: সামনেই মেয়ের বিয়ে, জমানো টাকাও প্রায় শেষ, ‘ভোলে বাবা’ বন্ধ হতে বিপাকে সোমাশ্রী

Somashree Chaki: ‘ভোলেবাবা পার কারেগা’ ধারাবাহিকে রাহুলের জেঠিমার চরিত্রে অভিনয় করতেন অভিনেত্রী সোমাশ্রী চাকি। অন্যদের মতো এই মুহূর্তে কঠিন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন অভিনেত্রী।

Published on: Apr 17, 2026, 11:21:01 IST
Advertisement

Somashree Chaki: রাহুলের মৃত্যুর পর ন্যায় বিচারের দাবিতে সোচ্চার হয় গোটা টলিউড। শ্যুটিং চলাকালীন একজন অভিনেতার কীভাবে মৃত্যু হয়, তার তদন্তের দাবিতে কলকাতা রিজেন্ট পার্ক এবং ওড়িশার তালসারি থানায় লীনা গঙ্গোপাধ্যায় সহ পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন প্রিয়াঙ্কা সরকার।

‘ভোলে বাবা’ বন্ধ হতে বিপাকে সোমাশ্রী
‘ভোলে বাবা’ বন্ধ হতে বিপাকে সোমাশ্রী

রাহুলের মৃত্যুর পর বন্ধ হয়ে যায় ‘ভোলে বাবা পার কারেগা’ ধারাবাহিকটি। যেহেতু ধারাবাহিকের প্রযোজক ছিলেন লীনা গঙ্গোপাধ্যায় প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস, তাই খুব স্বাভাবিকভাবেই ধারাবাহিকটি বন্ধ হয়ে যায়। আচমকা এই ধারাবাহিকের বন্ধ হয়ে যাওয়ার ফলে বিপাকে পড়েন ধারাবাহিকের সঙ্গে যুক্ত সমস্ত শিল্পী এবং টেকনিশিয়ান।

আরও পড়ুন: বড়পর্দায় আসছে অশ্নীর গ্রোভারের বায়োপিক! নাম ভূমিকায় অভিনয় করবেন কে?

‘ভোলেবাবা পার কারেগা’ ধারাবাহিকে রাহুলের জেঠিমার চরিত্রে অভিনয় করতেন অভিনেত্রী সোমাশ্রী চাকি। অন্যদের মতো এই মুহূর্তে কঠিন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন অভিনেত্রী। কিছু মাস আগেই স্বামীকে হারিয়েছেন তিনি। স্বামীর চিকিৎসা করতে তাই সর্বস্বান্ত হয়ে গিয়েছেন অভিনেত্রী। এর মধ্যেই আবার মেয়ের বিয়ে তাই এই সময়ে ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সোমাশ্রী।

আরও পড়ুন: ইস্টবেঙ্গল ম্যাচে রাহুলকে শ্রদ্ধা যুবভারতীর, ছবি দেখে চোখে জল ভক্তদের

প্রসঙ্গত, সোমাশ্রীর মেয়েও চাকরি করতেন কিন্তু এই মুহূর্তে তাঁর হাতেও চাকরি নেই। ফলে বিয়ের খরচা টানা তো দূরে থাক, এখন সংসারের খরচ সামলাতেও হিমশিম খেতে হচ্ছে অভিনেত্রীকে। তবে এত কিছুর মধ্যেও রাহুলের মৃত্যুর বিচার যেন হয়, এটাই চান তিনি।

উল্লেখ্য, ‘ভোলে বাবা পার কারেগা’ ধারাবাহিকের পাশাপাশি বন্ধ হয়ে গিয়েছে স্টার জলসার ‘চিরসখা’ ধারাবাহিকটি। ধারাবাহিকটি বন্ধ হয়ে যাওয়ার পর পরিচালক থেকে শুরু করে শিল্পীদের যে নিতান্তই করুণ অবস্থা, সে কথা বারবার উঠে এসেছে সকলের বক্তব্যে।

তবে স্টার জলসার দুটি ধারাবাহিক বন্ধ হয়ে গেলেও জি বাংলার কনে দেখা আলো ধারাবাহিকটির শ্যুটিং আবার নতুন করে শুরু হবার কথা ঘোষণা করা হয়েছে আর্টিস্ট ফোরামের তরফ থেকে। এই ধারাবাহিকের প্রযোজনার দায়িত্বে ছিল লীনা গঙ্গোপাধ্যায়ের পুত্র অর্কর প্রযোজনা সংস্থা অর্গানিক প্রোডাকশন। এখন থেকে এটি সরাসরি জি বাংলা প্রযোজনা সংস্থার তত্ত্বাবধানে ও পরিচালনায় নির্মিত হবে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe