...
...
Next Story

Sonam Bajwa: সোনমের রূপেই বিপত্তি! নায়িকার প্রেমে মজে হবু বর, সটান বিয়ে ভাঙলেন কনে

পাঞ্জাবি সিনেমার 'কুইন' সোনম বাজওয়া। তাঁর রূপ আর ফিটনেসে মুগ্ধ আট থেকে আশি। কিন্তু সেই রূপই যে কারওর বিয়ের পথে কাঁটা হয়ে দাঁড়াতে পারে, তা বোধহয় দুঃস্বপ্নেও ভাবেননি অভিনেত্রী।

Published on: Apr 13, 2026, 12:00:21 IST
Advertisement

: সোনম বাজওয়ার জনপ্রিয়তা এখন গগনচুম্বী। মডেলিং থেকে শুরু করে 'পাঞ্জাব ১৯৮৪' বা 'ক্যার অন জাট্টা ৩'— তাঁর অভিনয় আর গ্ল্যামারে পাগল অনুরাগীরা। কিন্তু এই অনুরাগই যখন 'অবসেশন' বা আচ্ছন্নতায় পরিণত হয়, তখন তার ফল যে কতটা মারাত্মক হতে পারে, তা ধরা পড়ল সোনমের কথায়।

সোনমের রূপেই বিপত্তি! নায়িকার প্রেমে মজে হবু বর, সটান বিয়ে ভাঙলেন কনে (Instagram/Sonam Bajwa)
সোনমের রূপেই বিপত্তি! নায়িকার প্রেমে মজে হবু বর, সটান বিয়ে ভাঙলেন কনে (Instagram/Sonam Bajwa)

মাঝরাস্তায় অদ্ভুত স্বীকারোক্তি

সোনম জানান, একবার এক তরুণী তাঁর কাছে এসে সরাসরি প্রশ্ন করেন, "আপনিই কি সোনম বাজওয়া?" সোনম 'হ্যাঁ' বলতেই সেই তরুণী যা শোনালেন, তাতে কার্যত আকাশ থেকে পড়েছিলেন অভিনেত্রী। তরুণীটি বলেন, "আপনার কারণেই আমার এনগেজমেন্ট ভেঙে গিয়েছে!"

কী ঘটেছিল আসলে?

প্রথমে থমকে গেলেও সোনম যখন বিশদে জানতে চান, তখন ওই তরুণী জানান যে তাঁর হবু বর সোনমের প্রেমে এতটাই অন্ধ ছিলেন যে তিনি চাইতেন তাঁর হবু স্ত্রীও যেন অবিকল সোনমের মতো দেখতে হন। শুধু রূপ নয়, সোনমের মতো জিরো ফিগার আর বডি পাওয়ার জন্য ওই তরুণীকে ক্রমাগত চাপ দিতেন সেই ব্যক্তি। ওই তরুণীর কথায়, 'এটা আমার পক্ষে অসহ্য হয়ে উঠেছিল। প্রতি মুহূর্তে অন্য কারোর মতো হওয়ার চাপ আমি নিতে পারছিলাম না, তাই বিয়েটা ভেঙে দিই।'

সুখী গৃহকোণ ও সোনমের স্বস্তি

মডেলিং থেকে ছবির নায়িকা

২০১২ সালের ফেমিনা মিস ইন্ডিয়া থেকে পথচলা শুরু সোনমের। আজ তিনি পাঞ্জাবি সিনেমার অন্যতম স্তম্ভ। এমনকি হিন্দি সিনেমা 'স্ট্রিট ড্যান্সার থ্রিডি' বা 'হাউসফুল ৫'-এও নজর কেড়েছেন। সোনমের এই গল্প মনে করিয়ে দিল— সেলিব্রিটিদের প্রতি ভালোবাসা যেন কোনোভাবেই ব্যক্তিগত জীবনে সুস্থতা ও শালীনতার সীমা অতিক্রম না করে।

আঞ্চলিক সাফল্যের পাশাপাশি, সোনম স্ট্রিট ডান্সার ৩-র মতো চলচ্চিত্র দিয়ে বলিউডে প্রবেশ করেছিলেন এবং তামিল-তেলেগু প্রকল্পগুলিতেও অভিনয় করেছেন সোনম। তাকে সম্প্রতি হাউসফুল ৫ এবং এক দিওয়ানে কি দিওয়ানিয়াত-এ দেখা গেছে।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe