বাংলার একসময়ের সর্বাধিক জনপ্রিয় রিয়েলিটি শো ছিল দাদাগিরি। ২২ গজের কিংবদন্তি সৌরভ গাঙ্গুলী এই শো-এর মধ্য দিয়ে বিনোদন জগতে নিজের পরিচিতি গড়েছিলেন। ২০০৯ সালে দাদাগিরির যাত্রা শুরু হয় এবং প্রথম থেকেই এর সঞ্চালনার দায়িত্বে ছিলেন সৌরভ গাঙ্গুলি। তাঁর নিজস্ব স্টাইল দিয়ে নিমেষেই এটিকে জনপ্রিয় করে তোলেন। শুধুমাত্র তৃতীয় সিজনে সৌরভের পরিবর্তে মিঠুন চক্রবর্তী শো সঞ্চালনা করেছিলেন। তবে দর্শকদের ব্যাপক অনুরোধে চতুর্থ সিজন থেকে ফের সৌরভ গাঙ্গুলিকেই আবার চতুর্থ সিজনে সঞ্চালকের আসনে ফিরিয়ে আনা হয়।
দাদাগিরির সঞ্চালক দেব!

তবে ২০২৫ সাল নাগাদ খবর আসে যে, সৌরভ জি বাংলার সাথে দীর্ঘ সম্পর্কের অবসান ঘটিয়ে স্টার জলসার সাথে যুক্ত হয়েছেন। যার ফলে দাদাগিরি-র সঞ্চালনায় বদল আসতে চলেছে। চলতি মাসেই ফের শুরু চর্চা। কারণ জি বাংলা দু বছর বিরতির পর ফের দাদাগিরি শুরু করতে প্রস্তুত। আর এখন খবর, কে হবে নতুন সঞ্চালক।
কখনো প্রসেনজিৎ, কখনো জিৎ, কখনো তো আবার লিয়েন্ডার পেজের নামও এসেছে। তবে কানাঘুষো শোনা যাচ্ছে, দেবই সামলাবেন এই দায়িত্ব। এমনকী এই নিয়ে মুখ খুলেছেন স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায়ও।
দেবকে নিয়ে সৌরভের প্রতিক্রিয়া
সৌরভ বলেছেন, ‘শুনলাম দেব সঞ্চালনা করবে। ও নিজের স্টাইলে করবে। সবার তো নিজস্ব একটা স্টাইল আছে। দেবের জন্য আমার শুভকামনা। আশা করছি, দেব দাদাগিরির সঞ্চালনায় নতুন কিছু করবে।’ সেই খোকাবাবু থেকে শুরু করে, এখনো দেব বাঙালির কাছে আবেগ। বলা চলে বাংলার একমাত্র সুপারস্টার, যার সিনেমার টিকিট এখনো ব্ল্যাক হয়। যার ছবি মুক্তি পাওয়ার আগেই, শো হাউজফুল। বিগত কয়েকবছরে সব ছবিই সুপারহিট। অভিনেতে, প্রযোজকের পর তিনি এখন পরিচালক হওয়ার পথে। বাংলার এহেন ভালোবাসার মানুষের কাছে দাদাগিরির দায়িত্ব গেলে তাই মন্দ হবে না!
জুন-জুলাই-অগস্ট দেশু ৭ নিয়ে ব্যস্ত থাকবেন দেব
যদিও এই ব্যাপারে জি বাংলা চ্যানেল বা দেব, কেউই মুখ খোলেননি। ভোট মিটটেই নিজের পরের ছবি দেশু-৭ নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন তিনি। এই ছবিতে সপ্তমবার শুভশ্রীর সঙ্গে জুটি বাঁধবেন। জুন, জুলাই, অগস্ট তিন মাস হবে শ্যুটিং। সঙ্গে এটি দিয়েই পরিচালক হিসেবে সফর শুরু করছেন। ফলত, সব দিক থেকেই দেশু ৭ স্পেশাল। সঙ্গে পুজোর সিনেমা, অর্থাৎ ব্যবসাও করবে বেশ মোটা অঙ্কের। এবার দেখার, সত্যিই যদি দেব নেন দাদাগিরির দায়িত্ব, তবে কবে থেকে সেটি যায় ফ্লোরে।
{{/usCountry}}যদিও এই ব্যাপারে জি বাংলা চ্যানেল বা দেব, কেউই মুখ খোলেননি। ভোট মিটটেই নিজের পরের ছবি দেশু-৭ নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন তিনি। এই ছবিতে সপ্তমবার শুভশ্রীর সঙ্গে জুটি বাঁধবেন। জুন, জুলাই, অগস্ট তিন মাস হবে শ্যুটিং। সঙ্গে এটি দিয়েই পরিচালক হিসেবে সফর শুরু করছেন। ফলত, সব দিক থেকেই দেশু ৭ স্পেশাল। সঙ্গে পুজোর সিনেমা, অর্থাৎ ব্যবসাও করবে বেশ মোটা অঙ্কের। এবার দেখার, সত্যিই যদি দেব নেন দাদাগিরির দায়িত্ব, তবে কবে থেকে সেটি যায় ফ্লোরে।
{{/usCountry}}