...
...
Next Story

Srabanti Home: ৪ কোটির ফ্ল্যাটে থাকেন শ্রাবন্তী! ঘুরে দেখুন নায়িকার বিলাসবহুল বেডরুম, তাক লাগবে

শ্রাবন্তীর জীবনে যখনই কোনো কঠিন সময় এসেছে, তিনি আশ্রয় খুঁজে নিয়েছেন নিজের বাড়িতে। ইএম বাইপাস সংলগ্ন আকাশছোঁয়া আবাসন ‘আরবানা’র উঁচুতলায় শ্রাবন্তীর বিলাসবহুল ফ্ল্যাট। শ্রাবন্তীর ছোটবেলার স্বপ্ন ছিল এমন একটা বাড়ির, যেখানকার বারান্দায় দাঁড়ালে হাত বাড়িয়ে আকাশ ছোঁয়া যাবে। সেই স্বপ্ন আজ সফল।

Published on: Apr 15, 2026, 11:30:09 IST
Advertisement

বিতর্ক সবসময়ই তাঁর সঙ্গে রয়েছে। নায়িকার ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া চলে সর্বত্র। তিন-তিনটে বিয়ে টেকেনি। তবে ব্যক্তিগত জীবন নিয়ে কোনও আফসোস নেই তাঁর। ১৬ বছরে পালিয়ে বিয়ে থেকে, সোনালি কেরিয়ার ছেড়ে মাত্র ১৭ বছর বয়সে মা হওয়া।

৪ কোটির ফ্ল্যাটে থাকেন শ্রাবন্তী! ঘুরে দেখুন নায়িকার বিলাসবহুল বেডরুম, তাক লাগবে
৪ কোটির ফ্ল্যাটে থাকেন শ্রাবন্তী! ঘুরে দেখুন নায়িকার বিলাসবহুল বেডরুম, তাক লাগবে

শ্রাবন্তী জীবন বেঁচেছেন নিজের শর্তে। টলিউডের অন্যতম সফল বাণিজ্যিক ছবির নায়িকা, তবে নিজ অভিনয় গুণেও মুগ্ধ করেছেন শ্রাবন্তী। তাঁর জীবনে যখন ঝড়, তখন কাজের মধ্যেই নিজেকে ডুবিয়ে রেখেছেন অভিনেত্রী। কাজের বাইরে তাঁর শান্তির একমাত্র ঠিকানা তাঁর ভালোবাসার বাড়ি।

শ্রাবন্তীর অবসর যাপনের সঙ্গী। বাইপাস লাগোয়া হাইরাইজ আরবানা কমপ্লেক্সের বাসিন্দা শ্রাবন্তী। এই আবাসন এক কথায় তারকাখচিত। রাজ-শুভশ্রী, অরিন্দম শীল, পায়েল সরকার- কে থাকেন না আরবানায়! একবার নিজের ‘মনের ঠিকানা’ ঘুরে দেখিয়েছিলেন শ্রাবন্তী।

সোশ্যাল মিডিয়াতে মাঝেমধ্যে নিজের অন্দরমহলের ঝলক তুলে ধরেন নায়িকা। ছেলে অভিমন্যু আর পোষ্যদের নিয়েই আপাতত এখানে বাস শ্রাবন্তীর। শ্রাবন্তীর বাড়ির ভিতরে রয়েছে সাজানো বার-কাউন্টার। সেখানে নামী-দামী ব্র্যান্ডের মদ সাজানো থাকে। ঘরের ভিতর বার থাকাটা এখন নয়া ট্রেন্ড।

নায়িকার সাজানো বেডরুম আপনাকে অবাক করবে। বিছানার পিছনে সবুজ ভেলভেট শিটের উপর বিরাট আয়না, দুবাশে সোনালি বল। বিছানার বাঁ দিকে বিরাট কাঁচের জানালা দিয়ে মনোরম দৃশ্য দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে! শ্রাবন্তীর এই আলিশান ফ্ল্য়াটের বর্তমান বাজারদর ৪ কোটি!

কেমন লাগলো শ্রাবন্তীর এই সাজানো অন্দরমহল?

নায়িকাকে শেষবার পর্দায় দেখা গিয়েছে ওটিটিতে। ঠাকুমার ঝুলি ওয়েব সিরিজে তাক লাগিয়েছেন শ্রাবন্তী। এছাড়া বড়পর্দায় শ্রাবন্তীর শেষ রিলিজ ছিল দেবী চৌধুরানী।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe