...
...
Next Story

Subhashree-Raj: ‘ব্য়ারাকপুর আমার ২য় বাড়ি, দুই বাচ্চা নিয়ে এখানেই থাকতে হবে', বর রাজের পাশে শুভশ্রী

Subhashree-Raj: ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনী প্রচারের শেষলগ্নে ব্যারাকপুরের রাজপথে আবারও চেনা মেজাজে দেখা গেল টলিপাড়ার ‘পাওয়ার কাপল’ রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলী-কে। স্বামীর নির্বাচনী লড়াইয়ে ছায়ার মতো পাশে থাকলেন শুভশ্রী।

Published on: Apr 27, 2026, 20:08:17 IST
Advertisement

তিনি প্রকাশ্য রাজনীতিতে নেই, কিন্তু স্বামী রাজ চক্রবর্তীর পাশে সর্বদা রয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এবারেও ব্যারাকপুরে রাজের উপর ভরসা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী প্রচারের শেষ বেলায় রাজের হয়ে প্রচারে ব্যস্ত তাঁর পরিণীতা। ২০২৬-এর হাইভোল্টেজ নির্বাচনের আগে আবারও সেই চেনা ছবি ধরা পড়ল ব্যারাকপুরে। স্বামীর সমর্থনে প্রচারে নেমে শুভশ্রী যেভাবে সাধারণ মানুষের সঙ্গে মিশে গেলেন, তাতে মুগ্ধ ব্যারাকপুরবাসী।

‘ব্য়ারাকপুর আমার ২য় বাড়ি, দুই বাচ্চা নিয়ে এখানেই থাকতে হবে', বরের পাশে শুভশ্রী
‘ব্য়ারাকপুর আমার ২য় বাড়ি, দুই বাচ্চা নিয়ে এখানেই থাকতে হবে', বরের পাশে শুভশ্রী

আবেগঘন শুভশ্রী:

ব্যারাকপুরের এক নির্বাচনী সভায় দাঁড়িয়ে শুভশ্রী তাঁর হৃদয়ের কথা ভাগ করে নেন। তিনি বলেন, ‘আমার স্বামী সপ্তাহে এখন পাঁচদিন ব্যারাকপুরে থাকেন। ব্যারাকপুর আমার দ্বিতীয় বাড়ি… ভবিষ্যতেই দুই সন্তান নিয়ে এখানেই থাকতে হবে’। শুভশ্রীর এই ‘ঘরের মেয়ে’ ভাবমূর্তি যে রাজের রাজনৈতিক পালে বাড়তি হাওয়া দিচ্ছে, তা বলার অপেক্ষা রাখে না।

রাজনীতির ঊর্ধ্বে ভালোবাসা:

রবিবারের পর সোমবারও রাজের হয়ে গলা ফাটালেন শুভশ্রী। সাদায় রং মিলান্তি চক্রবর্তী দম্পতির। শ্বেতশুভ্র শাড়িতে এদিন ঝলমলে নায়িকা। পছন্দের নায়িকাকে একটিবার ছুঁতে রাজের কনভয়ের দিকে ছুটে এল আট থেকে আশি। শুভশ্রী স্পষ্ট জানিয়েছেন, রাজনৈতিক আদর্শ বা দলের চেয়েও তাঁর কাছে বড় হলো রাজের প্রতি মানুষের বিশ্বাস। তিনি মনে করেন, রাজ গত কয়েক বছরে ব্যারাকপুরের মানুষের জন্য যে কাজ করেছেন, তার প্রতিদান মানুষ ব্যালট বক্সেই দেবেন। টলিউডের ব্যস্ত শিডিউল আর দুই সন্তান (ইউভান ও ইয়ালিনি)-এর দায়িত্ব সামলেও শুভশ্রী যেভাবে স্বামীর রাজনৈতিক মিছিলে পা মেলাচ্ছেন, তা অনেকের কাছেই অনুপ্রেরণার।

২০২১-এ প্রথমবার বিধায়ক হওয়ার পর থেকেই রাজ চক্রবর্তী ব্যারাকপুরের উন্নয়নের কাজে নিজেকে সঁপে দিয়েছেন। এবারও তিনি জয়ের বিষয়ে অত্যন্ত আত্মবিশ্বাসী। রাজের কথায়, ‘শুভশ্রী পাশে থাকলে আমার শক্তি দ্বিগুণ হয়ে যায়। ও কেবল আমার স্ত্রী নয়, ও আমার সবথেকে বড় সমালোচক এবং সমর্থক।’

২০১৮ সালে সাত পাকে বাঁধা পড়েন রাজ-শুভশ্রী। তাঁদের দাম্পত্যের বয়স প্রায় আট বছর। এই মুহূর্তে টলিউডের অন্যতম ব্যস্ত নায়িকা শুভশ্রী। তবে সংসার-সন্তানের প্রতিও সমান দায়িত্বশীল। সদ্য ইন্দ্রদীপ দাশগুপ্তের আসন্ন ছবির কাজ শেষ করেছেন নায়িকা। আগামিতে দেবের সঙ্গে ফের জুটি বাঁধবেন শুভশ্রী। পুজোয় আসছে দেশু ৭। সেই ছবি পরিচালনার দায়িত্বেও রয়েছেন দেব।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe