Subhashree Ganguly: বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। রোদে পুড়ে দিনভর জনসংযোগ আর ভোটপ্রচারে ব্যস্ত ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী। কিন্তু রবিবার রাতে রাজের অনুপস্থিতিতেই শহরের এক প্রান্তে সুরের মায়াজালে ধরা দিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বিতর্কিত অথচ অসামান্য প্রতিভাবান সেতারবাদক ঋষভ রিখিরামের কনসার্টে দেখা গেল নায়িকাকে। ঋষভের আঙুলের জাদুতে সেতারের তারগুলো যখন কথা বলছিল, তখন অডিটোরিয়ামে উপস্থিত সবার মতো শুভশ্রীও কার্যত বাকরুদ্ধ।

রাজ নেই, সঙ্গী বান্ধবী
ভোটের ডিউটি সামলে রাজের পক্ষে এই মিউজিক্যাল সফরে আসা সম্ভব হয়নি। কিন্তু শুভশ্রী যেন মনস্থির করেই ফেলেছিলেন রবিবার রাতটা হবে ধ্রুপদী সুরের। রাজকে ছাড়াই বান্ধবীর সঙ্গে কনসার্টে পৌঁছে গিয়েছিলেন তিনি। ঋষভের সেতারের ঝঙ্কার এদিন শুভশ্রীকে এতটাই মুগ্ধ করে যে, তিনি তাঁর মুগ্ধতার কথা সমাজমাধ্যমে শেয়ার করতেও ভোলেননি। সুরের এই মহাজাগতিক অভিজ্ঞতাই যেন সারা সপ্তাহের ক্লান্তি ধুয়ে দিল নায়িকার। ক্যাপশনে লেখেন, ‘বাকরুদ্ধ’।
সান্যা মালহোত্রার সঙ্গে প্রেম ভাঙার চর্চাকে ঘিরে গত কয়েকদিন ধরেই আলোচনায় ঋষভ। তবে তিলোত্তমাকে এদিন ধ্রুপদী সঙ্গীতের সুরে রাঙিয়ে দিলেন তিনি। তাঁর সুরের ঝংকার মুগ্ধ করল সকলকে।
লক্ষ্য এখন ‘দেশু ৭’
{{/usCountry}}লক্ষ্য এখন ‘দেশু ৭’
{{/usCountry}}তবে স্রেফ গান শুনেই সময় কাটছে না শুভশ্রীর। রবিবারের এই সুরের রিচার্জ নিয়ে তিনি এবার ফিরবেন ফ্লোরে। কারণ সামনেই তাঁর মেগা প্রজেক্ট ‘দেশু ৭’ (DESU 7)। মেগাস্টার দেবের পরিচালনা ও অভিনয়ে এই ছবিতে শুভশ্রীকে দেখা যাবে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে। একদিকে রাজের ভোটযুদ্ধ, আর অন্যদিকে ‘দেশু ৭’-এর মতো বিগ বাজেট ছবির প্রস্তুতি— সব মিলিয়ে শুভশ্রীর রোজনামচা এখন রীতিমতো হাউসফুল। সঙ্গে তিনি একজন দায়িত্বশীল মা-ও। ইউভান আর ইয়ানিলি-র দায়িত্বও সামলাচ্ছেন।
রাজ প্রকাশ্য রাজনীতিতে ৫ বছর কাটিয়ে ফেলেছেন। তারকা পরিচালকে আস্থা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। বরের হয়ে অবশ্য় প্রচারে যোগ দিতে দেখা যায় না শুভশ্রীকে। রাজনীতির আঙিনা থেকে নিজেকে গুটিয়েই রেখেছেন শুভশ্রী।