...
...
Next Story

Serial Update: কম TRP-র জের? ৮ মাসেই দুম করে বন্ধ হল এই মেগা, কবে শেষ সম্প্রচার?

আরও এক মেগা সিরিয়ালের পথচলা শেষ। বন্ধ হল সান বাংলার বৃন্দাবন বিলাসিনী। আট মাসেই ফুরালো গল্প।

Published on: Apr 20, 2026, 11:00:22 IST
Advertisement

টিআরপি-র ইঁদুর দৌড় নাকি গল্পের ফুরিয়ে আসা? কারণ যাই হোক না কেন, বাংলা সিরিয়ালের জগতে এখন শুধু ‘বন্ধ’ হওয়ার খবর। মাত্র আট মাসের মাথাতেই ইতি টানছে সান বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘বৃন্দাবন বিলাসিনী’। গত বছরের ৩১ আগস্ট জাঁকজমক করে শুরু হওয়া এই সফরের শেষ দিনের শুটিং ইতিমধ্যেই সেরে ফেলেছেন রাহুল গাঙ্গুলি এবং সুদীপ্তা রায়-সহ গোটা টিম।

TRP-তে ভালো ফল, তবুও ৮ মাসেই দুম করে বন্ধ হল এই মেগা, কবে শেষ সম্প্রচার?
TRP-তে ভালো ফল, তবুও ৮ মাসেই দুম করে বন্ধ হল এই মেগা, কবে শেষ সম্প্রচার?

মেগা বন্ধের হিড়িক!

সম্প্রতি স্টুডিও পাড়ায় ধারাবাহিকের আয়ু যেন কমে এসেছে। কয়েকদিন আগেই রাহুল বন্দ্য়োপাধ্য়াের অকাল মৃত্যু বিতর্কে শেষ হয়েছে ‘চিরসখা’ এবং ‘ভোলে বাবা পার করেগা’। জি বাংলা শেষ করেছে আমাদের দাদামণি। চর্চা, শীঘ্রই শেষ হতে চলেছে রাঙামতি তিরন্দাজ। সেই রেশ কাটতে না কাটতেই ‘বৃন্দাবন বিলাসিনী’-র ঝাঁপ বন্ধ হওয়া দর্শকদের মনে বিষণ্ণতা তৈরি করেছে। একের পর এক প্রিয় চরিত্রদের হারিয়ে মন খারাপ দর্শকদেরও।

আবেগঘন শেষ দিন

‘বাংলা টকিজ’ প্রযোজিত এই ধারাবাহিকের শুটিংয়ের শেষ দিনে আবেগপ্রবণ হয়ে পড়েন কলাকুশলীরা। রাহুল এবং সুদীপ্তার রসায়ন দর্শকদের বেশ পছন্দের ছিল, কিন্তু টিআরপি-র লড়াইয়ে হয়তো পিছিয়ে পড়াই কাল হলো এই মেগার। ‘বৃন্দাবন বিলাসিনী’র স্লটে সোমবার থেকেই দেখা যাবে সোহাগে আদরে। শ্যুটিংয়ের শেষদিন রীতিমতো চোখে জল নিয়েই কাজ শেষ করলেন কলাকুশলীরা। কেক কেটে চলল বিদায়বেলার সেলিব্রেশন। অল্প কয়েকদিনেই সান বাংলার দর্শকদের প্রিয় মেগা হয়ে ওঠেছিল বৃন্দাবন বিলাসিনী।

একটি দরজা বন্ধ হলেও নতুন সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। গুঞ্জন রয়েছে, এই প্রযোজনা সংস্থার নতুন প্রজেক্টেই দেখা যেতে পারে আদৃত রায় এবং সুস্মিতা দে-র মতো জনপ্রিয় জুটিকে। অর্থাৎ, এক মেগার বিদায় আসলে নতুন কোনো বড় ধামাকারই আগাম প্রস্তুতি। যদিও আদৃত-সুস্মিতার মেগা আসবে লিডিং চ্যানেলে।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe