...
...
Next Story

Shaheb-Susmita: ‘স্যানেটাইজার বাবুই তো গঙ্গার হয়েছে…’, সাহেব-হিয়ার রসায়ন নিয়ে বড় মন্তব্য সুস্মিতার

Shaheb Bhattacharjee-Susmita Dey: একটু একটু করে সাহেব-হিয়া জুটি ভালোবাসা পাচ্ছে দর্শকদের। গঙ্গার সঙ্গে স্যানেটাইজার বাবুর বিয়েটাও ইতিধ্যেই সুসম্পন্ন। সম্প্রতি এক অনুষ্ঠানে সাহেবকে নিয়ে প্রশ্নের মুখে পড়লেন তাঁর চর্চিত প্রেমিকা সুস্মিতা রায়।

Published on: Apr 15, 2026, 10:00:28 IST
Advertisement

Sushmita on Shaheb-Hiya কথার রেশ কাটতে না কাটতেই স্টার জলসার পর্দায় ফিরেছেন সাহেব ভট্টাচার্য। সুস্মিতা নয়, এবার তাঁর সঙ্গী হিয়া। শুরুতে কথা ভক্তদের কাছে নানান কটূক্তি শুনতে হয়েছিল হিয়াকে। কারণ সাহেব-সুস্মিতার মাঝে আমচাকই যেন তৃতীয় ব্যক্তি হয়ে উঠেছিলেন গীতা এলএলবি খ্যাত নায়িকা। রিয়েল-রিল সেখানে গুলিয়ে ফেলেছিলেন ভক্তরা।

‘স্যানেটাইজার বাবুই গঙ্গার হয়েছে…’, সাহেব-হিয়ার রসায়ন নিয়ে বড় মন্তব্য সুস্মিতার
‘স্যানেটাইজার বাবুই গঙ্গার হয়েছে…’, সাহেব-হিয়ার রসায়ন নিয়ে বড় মন্তব্য সুস্মিতার

একটু একটু করে সাহেব-হিয়া জুটি ভালোবাসা পাচ্ছে দর্শকদের। গঙ্গার সঙ্গে স্যানেটাইজার বাবুর বিয়েটাও ইতিধ্যেই সুসম্পন্ন। সম্প্রতি এক অনুষ্ঠানে সাহেবকে নিয়ে প্রশ্নের মুখে পড়লেন তাঁর চর্চিত প্রেমিকা সুস্মিতা রায়।

একজন দর্শক মঞ্চে দাঁড়ানো সুস্মিতার দিকে প্রশ্ন ছুঁড়ে দেন। বলেন, ‘স্যানেটাইজার বাবু গঙ্গার হলে কি হবে?’ মুচকি হেসে সুস্মিতা জবাব দেন, ‘সে তো স্য়ানেটাইজার বাবু গঙ্গার হয়েছে’। আর সাহেব? প্রশ্ন শুনেই লজ্জায় লাল সুস্মিতা। হাসি চেপেই বলেন, ‘আর কোনও প্রশ্ন’। সুস্মিতার হাসিটাই সব সত্যি বলে দিচ্ছে, জানিয়ে দেন প্রশ্নকর্তা মহিলা দর্শক।

রিয়ালের নায়ক-নায়িকাদের নিয়ে প্রেমের গুঞ্জন নতুন নয়, তবে সিরিয়াল শেষ হওয়ার পর বেশ কয়েক মাস পার হলেও সাহেব-সুস্মিতার প্রেমচর্চার স্ফূলিঙ্গ এতটুকু কমেনি।

সুস্মিতা এখন সাহেবের পরিবারেই অংশ। নায়কের বাড়ির যে কোনও অনুষ্ঠানে সুস্মিতার উজ্জ্বল উপস্থিতি। সাহেবের দিদি সোনমের বাড়িতেও ঘুরে এসেছেন সুস্মিতা। দুজনের বিয়ের পাকা কথাও নাকি হয়ে গিয়েছে, এমন রটনাও বহুবার চাউর হয়েছে। তবে নিজেদের মুখে প্রেম-বিয়ে নিয়ে সরাসরি কথা বলতে এখনই না-রাজ দুজনেই।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe