...
...
Next Story

Swastika Mukherjee: ‘সময় পাইনি…’., ২০২৬-এর বিধানসভা নির্বাচনে ভোট দেওয়া হবে না স্বস্তিকার! কী বললেন?

Swastika Mukherjee: ২৪-এর লোকসভা নির্বাচনে বুথে গিয়ে ফেরত এসেছিলেন ভোট না দিয়ে। তালিকায় ছিল না নাম। গত দু-বছরে ভোটার লিস্টে নাম তোলবার প্রক্রিয়ার জন্য় সময় বার করতে পারেননি স্বস্তিকা।

Published on: Apr 21, 2026, 18:06:38 IST
Advertisement

২০২৪-এর লোকসভা নির্বাচনে দক্ষিণ কলকাতায় ভোট দিতে গিয়ে মেজাজ হারিয়েছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। কারণটা ছিল যথেষ্ট হতাশাজনক— ভোটার তালিকায় নায়িকার নামই ছিল না! সেই সময় নির্বাচন কমিশনের গাফিলতি নিয়ে সরব হয়েছিলেন তিনি। আশা ছিল, ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে সবটা ঠিক হয়ে যাবে। কিন্তু না, ২০২৬-এও নীল বাড়ির লড়াইয়ে অংশ নেওয়া হচ্ছে না তাঁর। কারণ, এবারও হয়ত ভোটার তালিকায় ব্রাত্যই রয়ে গেলেন অভিনেত্রী।

‘সময় পাইনি…’., ২০২৬-এর বিধানসভা নির্বাচনে ভোট দেওয়া হবে না স্বস্তিকার! কী বললেন?
‘সময় পাইনি…’., ২০২৬-এর বিধানসভা নির্বাচনে ভোট দেওয়া হবে না স্বস্তিকার! কী বললেন?

‘নাম তো নিশ্চিত ওঠেনি!’

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে নিউজ ১৮ ডিজিটালকে স্বস্তিকা সটান জানিয়ে দিলেন, এবারও ভোট দেওয়া হচ্ছে না তাঁর। কিন্তু কেন? গত দুই বছরে কি নাম তোলার সময় পাননি? এর উত্তরে স্বস্তিকার বয়ানে ফুটে উঠল এক অদ্ভুত বৈরাগ্য এবং সময়ের অভাব। তিনি বলেন, ‘ভোটার লিস্টে নাম তো নিশ্চিত ওঠেনি। নাম তোলবার জন্য যে চারটে লোককে ফোন করতে হবে বা বাড়িতে থাকতে হবে, সেই সময় আর সুযোগ দুটোই পাইনি।’

কমিশনের ভুল না নিজের দায়?

২০২৪ সালে যখন নাম ছিল না, তখন স্বস্তিকা ও তাঁর দিদি অজপা ক্ষোভ উগরে দিয়েছিলেন। প্রশ্ন তুলেছিলেন, বছরের পর বছর ট্যাক্স দেওয়ার পরও কেন নাগরিক হিসেবে তাঁদের এই হেনস্থা? কিন্তু ২০২৬-এর প্রেক্ষাপট একটু আলাদা। অভিনেত্রী নিজেই স্বীকার করে নিলেন যে, নাম তোলার জন্য প্রয়োজনীয় তদ্বির বা বাড়িতে উপস্থিত থাকার মতো ফুরসত তাঁর হয়ে ওঠেনি। ফলে পেশাদার ব্যস্ততার কারণেই— ভোটার তালিকায় তাঁর নামটা আজও অধরা।

ভোট দিতে না পারার আক্ষেপ থাকলেও স্বস্তিকা এখনই হাল ছাড়ছেন না। তিনি আশাবাদী যে ভবিষ্যতে ভোটার তালিকায় তাঁর নাম ফিরবে। তিনি জানিয়েছেন, ‘পরের বার ভোটার তালিকায় নাম থাকলে নিশ্চয়ই ভোট দেব।’ তবে ২০২৬-এর মতো গুরুত্বপূর্ণ নির্বাচনে যেখানে টলিপাড়ার একঝাঁক তারকা যুযুধান দুই শিবিরে বিভক্ত, সেখানে স্বস্তিকার মতো একজন সচেতন মানুষের ভোট না দিতে পারাটা নিঃসন্দেহে খবরের শিরোনামে জায়গা করে নিল।

উদাসীনতা নাকি ব্যস্ততা?

সোশ্যাল মিডিয়ায় এই খবর চাউর হতেই শুরু হয়েছে আলোচনা। কেউ বলছেন, ‘একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে তাঁর আরও তৎপর হওয়া উচিত ছিল।’ আবার স্বস্তিকা অনুরাগীদের একাংশের মতে, ‘কাজের চাপে সত্যিই হয়তো সময় বের করতে পারেননি অভিনেত্রী।’ তবে কারণ যাই হোক, ২০২৬-এর নীল বাড়ির লড়াইয়ে স্বস্তিকার আঙুলে নীল কালির দাগ দেখা যাবে না— এটাই এখন বড় সত্যি।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe