স্টার জলসার মেগা সিরিয়াল মানেই টানটান উত্তেজনা আর নিত্যনতুন চমক। বর্তমানে এই চ্যানেলের অন্যতম চর্চিত ধারাবাহিক ‘রঙ্গমতী তীরন্দাজ’। ঘূর্ণির স্লট ঘোষণা হওয়ার এই মেগার ভবিষ্যত নিয়ে প্রশ্নচিহ্ণ দেখা গিয়েছিল। কারণ দুটোই টেন্ট সিনেমার আওতায়।

২৭শে এপ্রিল থেকে সন্ধ্য়া সাতে সাতটার স্লটে দেখা যাবে ঘূর্ণি। তাহলে রাঙামতির ভবিষ্যত কী? না, এখনই বন্ধ হচ্ছে না এই মেগা। বরং গভীর রাতের স্লটে পাঠানো হবে এই মেগাকে। অর্থাৎ রাত ১১টার আশেপাশে। নতুন সময়ে নতুন চমক। গল্পের সমীকরণ বদলে দিতে রাঙামতি তীরন্দাজে এন্ট্রি নিচ্ছেন টলিপাড়ার পোড়খাওয়া অভিনেতা তথাগত মুখোপাধ্যায়। কেবল ছোটখাটো কোনও চরিত্র নয়, একেবারে ‘সেকেন্ড লিড’ হিসেবেই তাঁকে পর্দায় আনছেন নির্মাতারা।
গল্পে নতুন মোড়
‘রঙ্গমতী তীরন্দাজ’-এর মূল কাহিনী এখন এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। শোনা যাচ্ছে, তথাগতর চরিত্রটি গল্পের নায়ক-নায়িকার জীবনে এক বড়সড় ওলটপালট নিয়ে আসবে। এই মেগায় লিড রোলে দেখা যায় নীলাঙ্কুর মুখোপাধ্যায়। শুরু থেকেই মণীশা এবং নীলাঙ্কুরের রসায়ন মন কেড়েছে দর্শকদের। জানা যাচ্ছে, তথাগতকে দেখা যাবে চিকিৎসকের চরিত্রে। আদিবাসীদের জন্য জীবন সঁপেছেন এমন ডাক্তারের ভূমিকায় থাকবেন তথাগত।
টেলিপাড়ায় তথাগত
{{/usCountry}}টেলিপাড়ায় তথাগত
{{/usCountry}}এর আগেও বিভিন্ন ধারাবাহিকে নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন তথাগত। বিশেষত স্টার জলসার একাধিক মেগায় দর্শক তাঁকে সেকেন্ড লিড হিসাবে দেখেছে। গুড্ডি থেকে শুরু করে মোহর। তথাগতর উপস্থিতি হামেশাই টিআরপিতে ইতিবাচক হয়েছে।
দর্শকদের উত্তেজনা
প্রধান জুটির পাশে তথাগতর মতো একজন বলিষ্ঠ অভিনেতার উপস্থিতি সিরিয়ালটিকে টিআরপি তালিকার উপরের দিকে নিয়ে যেতে সাহায্য করবে। শুটিং সেটে ইতিমধ্যেই যোগ দিয়েছেন তিনি, আর খুব শীঘ্রই তাঁকে পর্দায় দেখা যাবে।
ঘূর্ণি স্লট দখল করল রাঙামতির
‘ঘূর্ণি’র গল্প আবর্তিত হবে এক সাধারণ পরিবারের মেয়ের ক্রিকেটার হওয়ার জার্নিকে ঘিরে। লিড রোলে গীতা এলএলবি-র নায়ক কুণাল শীল এবং নবাগতা সপ্তশ্রী। সামাজিক বাধা আর হাজারো প্রতিকূলতার মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত ক্রিকেটার হিসাবে গড়ে তোলবার পরও ব্যর্থতা ঘিরে ধরে তাঁকে। শুধু তাই নয়, বাংলার গর্ব থেকে আচমকাই কলঙ্কে পরিণত হয় ঘূর্ণি। শ্বশুরবাড়ির তরফেও জোটে তিরস্কার। তবে বউয়ের হাত শক্ত করে ধরে কুণাল। কেন দুম করে তাঁর বিরুদ্ধে এত অভিযোগ? কুশপুতুল দহন, পোস্টার ছিঁড়ে দেওয়া থেকে শুরু করে বাড়িতে চড়াও হওয়া? তার আভাস প্রোমোতে মেলেনি।
সপ্তশ্রী এই চরিত্রের জন্য নিজেকে তৈরি করতে রীতিমতো প্র্যাকটিসও করেছেন। তাঁর ‘স্পোর্টি লুকে’র প্রোমো ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে। আপতত অপেক্ষা ২৭শে এপ্রিলের।