২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত গজনি ছিল আমির খানের এমন একটি ছবি, যা প্রথমবারের মতো ভারতীয় বক্স অফিসে ১০০ কোটির ব্যবসা করে। এর মাধ্যমেই বলিউডে ‘১০০ কোটির ক্লাব’-এর সূচনা হয়। এরপর একাধিক ছবি মুক্তি পায়, যেগুলি এই ক্লাবে নিজেদের জায়গা করে নেয়। সম্প্রতি মাত্র ১০ দিনের মধ্যেই ভূত বাংলো ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে। ফলে অক্ষয় কুমার আবারও একটি ১০০ কোটির ছবির অংশ হলেন। চলুন জেনে নেওয়া যাক, কোন ৫ জন অভিনেতার ঝুলিতে সবচেয়ে বেশি ১০০ কোটির ছবি রয়েছে।
অক্ষয় কুমার
এই তালিকার শীর্ষে রয়েছেন ‘খিলাড়ি কুমার’ অক্ষয়। ‘ভূত বাংলো’ (১০ দিনে ১১৩.৪০ কোটি)-সহ অক্ষয় কুমার ভারতের প্রথম অভিনেতা হয়ে উঠেছেন যার ২০টি ছবি ১০০ কোটির ক্লাবে রয়েছে। তিনি প্রথম এই ক্লাবে প্রবেশ করেন হাউসফুল ২ ছবির মাধ্যমে, যা ২০১২ সালে মুক্তি পেয়েছিল।
১০০ কোটির ক্লাবে অক্ষয়ের উল্লেখযোগ্য ছবিগুলি-
হাউজফুল ২ (১১১.৭৯ কোটি), রাউডি রাঠোর (১৩১.২১ কোটি), হলিডে: এ সোলজার ইজ নেভার অফ ডিউটি (১১২.৪৪ কোটি), এয়ারলিফট (১২৩.৪৬ কোটি), হাউজফুল ৩ (১০৮.০৭ কোটি), রুস্তম (১২৪.৪৫ কোটি), জলি এলএলবি ২ (১০৭.৭৭ কোটি), টয়লেট: এক প্রেম কথা (১৩২.০৭ কোটি), গোল্ড (১০২.০১ কোটি), ২.০ (১৮৫.৮৯ কোটি), কেশরি (১৫১.৮৭ কোটি), মিশন মঙ্গল (১৯২.৬৭ কোটি), হাউজফুল ৪ (২০৫.৬০ কোটি), গুড নিউজ (১৯৬.৩৩ কোটি), সূর্যবংশী (১৯৫.৫১ কোটি), ওএমজি ২ (১৫০ কোটি), স্কাই ফোর্স (১৩৪.৯৩ কোটি), হাউজফুল ৫ (১৯৮.৪১ কোটি) এবং জলি এলএলবি ৩ (১০০.৮৫ কোটি)।
সলমন খান
দ্বিতীয় স্থানে রয়েছেন সলমন খান। তাঁর ঝুলিতে রয়েছে ১৮টি ১০০ কোটির ছবি। এর মধ্যে রয়েছে টাইগার জিন্দা হ্যায়, বজরঙ্গি ভাইজান, সুলতান, টাইগার ৩, কিক, ভারত, প্রেম রতন ধন পায়ো, এক থা টাইগার, রেস ৩, দাবাং ২, বডিগার্ড, দাবাং ৩, দাবাং, রেডি, টিউবলাইট, কিসি কা ভাই কিসি কি জান, জয় হো এবং সিকন্দর।
অজয় দেবগন
{{/usCountry}}দ্বিতীয় স্থানে রয়েছেন সলমন খান। তাঁর ঝুলিতে রয়েছে ১৮টি ১০০ কোটির ছবি। এর মধ্যে রয়েছে টাইগার জিন্দা হ্যায়, বজরঙ্গি ভাইজান, সুলতান, টাইগার ৩, কিক, ভারত, প্রেম রতন ধন পায়ো, এক থা টাইগার, রেস ৩, দাবাং ২, বডিগার্ড, দাবাং ৩, দাবাং, রেডি, টিউবলাইট, কিসি কা ভাই কিসি কি জান, জয় হো এবং সিকন্দর।
অজয় দেবগন
{{/usCountry}}তৃতীয় স্থানে রয়েছেন অজয় দেবগন। তাঁর ১৬টি ছবি ১০০ কোটির ক্লাবে রয়েছে। এর মধ্যে রয়েছে তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র, দৃশ্যম ২, গোলমাল এগেইন, সিংঘম এগেইন, টোটাল ধামাল, শয়তান, সিংঘম রিটার্নস, গোলমাল ৩, সন অফ সর্দার, রেড, দে দে পেয়ার দে, বোল বচ্চন, রেইড ২, সিংঘম, শিবায় এবং গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি।
শাহরুখ খান
চতুর্থ স্থানে রয়েছেন শাহরুখ খান। তাঁর ১০টি ছবি ১০০ কোটির ক্লাবে রয়েছে। এই তালিকায় রয়েছে জওয়ান, পাঠান, চেন্নাই এক্সপ্রেস, ডাংকি, হ্যাপি নিউ ইয়ার, রইস, দিলওয়ালে, রা.ওয়ান, যব তাক হ্যায় জান এবং ডন ২।
রণবীর সিং
পঞ্চম স্থানে রয়েছেন রণবীর সিং। তাঁর কেরিয়ারে মোট ৯টি ছবি ১০০ কোটির ক্লাবে জায়গা করে নিয়েছে। এই তালিকায় রয়েছে ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ, ধুরন্ধর, পদ্মাবত, সিম্বা, বাজিরাও মস্তানি, গল্লি বয়, ৮৩, গোলিয়োঁ কি রাসলীলা রাম-লীলা এবং রকি অউর রানি কি প্রেম কাহানি।