...
...
Next Story

Raghav-Parineeti Love Story: গুগল যখন ঘটক! লন্ডনে ৩০ মিনিটের ব্রেকফাস্ট, রাঘবে বিয়ের সিদ্ধান্ত নেন পরিণীতি

একজন বলিউডের প্রতিষ্ঠিত অভিনেত্রী। অন্যজন রাজনীতির ময়দানের তরুণ তুর্কী। জানেন কীভাবে রাঘব চড্ডার নাম গুগল করে তাঁর প্রেমে পড়েছিলেন পরিণীতি?

Published on: Apr 24, 2026, 19:20:49 IST
Advertisement

Raghav-Parineeti Love Story: বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং সদ্য বিজেপিতে পা দেওয়া রাঘব চাড্ডার প্রেম কাহিনি হার মানাবে যে কোনও হিট বলিউড ফিল্মের চিত্রনাট্যকে। ভুলেও কোনও পলিটিশিয়ানকে বিয়ে না করার সিদ্ধান্ত নেওয়া পরিণীতি মাত্র ৩০ মিনিটেই বদলে ফেলেছিলেন মন।

রাঘব-পরিণীতি
রাঘব-পরিণীতি

ছেলেকে নিয়ে ভরা সংসার দুজনের। কিন্তু কীভাবে শুরু হয়েছিল তাঁদের প্রেমের সফর? পরিণীতি জানিয়েছেন, রাঘবের সঙ্গে প্রথম দেখা হওয়ার পর তাঁর সম্পর্কে কিছুই জানতেন না তিনি। এমনকি রাঘব যে একজন সাংসদ, সেই ধারণাও ছিল না তাঁর!

লন্ডনের সেই সকাল ও ব্রেকফাস্ট ডেট:

তাঁদের প্রথম আলাপ লন্ডনে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে, যেখানে দুজনেই নিজ নিজ ক্ষেত্রে বিশেষ সম্মানে ভূষিত হয়েছিলেন। পরিণীতি জানান, তাঁর ভাইয়েরা রাঘবকে চিনতেন এবং তাঁদের অনুরোধেই তিনি রাঘবকে ‘হাই’ বলতে যান। সৌজন্যের সেই আলাপ গড়ায় পরের দিনের ব্রেকফাস্টে। পরিণীতি মজা করে বলেন, ‘আমি রাঘবকে দেখে পাঁচ মিনিটের মধ্যেই বুঝে গিয়েছিলাম যে একেই আমি বিয়ে করতে চলেছি। মনের ভেতর থেকে এক অদ্ভুত আওয়াজ এসেছিল।’

গুগল যখন ‘ঘটক’:

ব্রেকফাস্ট টেবিল থেকে ফেরার পর পরিণীতির কৌতূহল চরমে পৌঁছায়। রাঘবের ব্যক্তিত্বে তিনি মুগ্ধ হলেও তাঁর পেশা বা ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছুই জানতেন না। পরিণীতি স্বীকার করেন, ‘আমি তখনই গুগলে গিয়ে সার্চ করি রাঘব চাড্ডা কে? ও বিবাহিত কি না, ওর বয়স কত, এমনকি ওর উচ্চতা কত— সবটাই দেখে নিয়েছিলাম। ঈশ্বরকে ধন্যবাদ যে ও সিঙ্গেল ছিল!’

এরপর কয়েক মাস ফোনে কথা এবং নিয়মিত দেখাশোনা। নিজেদের সম্পর্ককে লোকচক্ষুর আড়ালে রাখতে গুরুদ্বারে গিয়ে সময় কাটাতেন তাঁরা। ২০২৩ সালের সেপ্টেম্বরে উদয়পুরের রাজকীয় পিচোলা লেকের ধারে চার হাত এক হয় তাঁদের। পরিণীতির মতে, তাঁরা আগে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন, আর একে অপরকে চিনেছেন তার পরে।

স্বামী-স্ত্রী থেকে দায়িত্বশীল বাবা-মা

বিয়ের দু-বছর পর ২০২৫ সালের ১৯শে অক্টোবর দিল্লির এক হাসপাতালে পুত্র সন্তান, নীরের জন্ম দেন পরিণীতি। সংস্কৃত শব্দ ‘নীর’-এর অর্থ হলো জল, যা বিশুদ্ধতা ও জীবনের প্রতীক। দম্পতি জানিয়েছেন, তাঁদের হৃদয়ে ‘নীর’ এক চিরন্তন শান্তির বিন্দুর মতো ধরা দিয়েছে।

পেশাদার ও ব্যক্তিগত জীবনের সামঞ্জস্য:

মা হওয়ার পর পরিণীতি তাঁর সোশ্যাল মিডিয়ায় প্রায়ই মাতৃত্বের ছোটখাটো মজার মুহূর্ত শেয়ার করেন। আপতত অভিনয়ের জগত থেকে ছুটি নিয়েছেন পরিণীতি। ছেলে নীরকে ঘিরেই এখন তাঁর গোটা জগত।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe